Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
শীতে কাঁপছে উত্তরাঞ্চল 

বাংলাদেশ

নজরুল ইসলাম রাজু, রংপুর
15 January, 2021, 04:20 pm
Last modified: 15 January, 2021, 04:23 pm

Related News

  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • উত্তরাঞ্চলের অর্থনীতি, রপ্তানি চাঙ্গা করতে অচল বিমানবন্দরগুলো চালু করার উদ্যোগ সরকারের
  • উত্তরাঞ্চলে শিল্পায়নের উদ্যোগ বেপজার, রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেড পরিকল্পনা
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • শীত নিয়ে পূর্বাভাসে যা বলছে আবহাওয়া অফিস

শীতে কাঁপছে উত্তরাঞ্চল 

উত্তরাঞ্চলের অনেক জেলায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই।
নজরুল ইসলাম রাজু, রংপুর
15 January, 2021, 04:20 pm
Last modified: 15 January, 2021, 04:23 pm
ছবি: টিবিএস

আবারও শীতে কাঁপছে উত্তরাঞ্চল। তাপমাত্রা কমে যাওয়ায় বাড়তে শুরু করেছে অতিরিক্ত ঠাণ্ডা। উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের প্রকোপ বেড়েই চলছে। হাড় কাঁপানো শীত আর ঠাণ্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ এবং কুড়িগ্রামের রাজারহাটে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

রংপুরে কর্মরত আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, ১৩ জানুয়ারি থেকে মৃদু শৈত্য প্রবাহ বইতে শুরু করেছে উত্তরাঞ্চলের জেলাগুলোতে। জানুয়ারিতে দুটি শৈত্য প্রবাহের আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

মধ্যরাত থেকে সকাল আটটা পর্যন্ত ঘন কুয়াশায় দিনের বেলাতেই সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। তবে এ কারণে বাস দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানান মোস্তাফিজুর রহমান। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী-কর্মজীবী গরীব অসহায় মানুষ।

স্থানীয় অধিবাসী নাজমুল ইসলাম জানান, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত  শীত আর ঘন কুয়াশায় ঢেকে যায় উত্তরাঞ্চলের বেশকিছু এলাকা। এ অবস্থায় কনকনে ঠাণ্ডা আর শীতের প্রকোপ বেড়ে গেছে। 

রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের দেলোয়ার হোসেন জানান, চল্লিশটির ওপরে চরাঞ্চলের মানুষ ভুগছেন তীব্র শীত ও কনকনে ঠাণ্ডায়। এ কারণে খেটে খাওয়া মানুষ পড়েছেন ভোগান্তিতে।

উত্তরাঞ্চলের অনেক জেলায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। 

রংপুর জেলা প্রশাসক আসিব আহসান জানান, শীতের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে জেলায় প্রায় ৫২ হাজার কম্বল ৪৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আরও কম্বল বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

রংপুর / উত্তরাঞ্চল / শীত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • উত্তরাঞ্চলের অর্থনীতি, রপ্তানি চাঙ্গা করতে অচল বিমানবন্দরগুলো চালু করার উদ্যোগ সরকারের
  • উত্তরাঞ্চলে শিল্পায়নের উদ্যোগ বেপজার, রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেড পরিকল্পনা
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • শীত নিয়ে পূর্বাভাসে যা বলছে আবহাওয়া অফিস

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net