Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
র‌্যাবের তদন্ত দলকে সিনহা হত্যার বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শীরা

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
15 August, 2020, 10:20 pm
Last modified: 15 August, 2020, 10:19 pm

Related News

  • বাবার স্মৃতি বিজড়িত কক্সবাজারের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের সহিংসতা মামলায় সাবেক সংসদ সদস্য বদির জামিন স্থগিত
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

র‌্যাবের তদন্ত দলকে সিনহা হত্যার বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শীরা

বক্তব্যের সঙ্গে মিলিয়ে ইট দিয়ে শরীরের অবয়ব তৈরি করে ঘটনার সময় সিনহার অবস্থান বোঝার চেষ্টা করেন র‌্যাবের নতুন তদন্ত কর্মকর্তা।
কক্সবাজার প্রতিনিধি
15 August, 2020, 10:20 pm
Last modified: 15 August, 2020, 10:19 pm
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ। ফাইল ফটো

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার মেরিন ড্রাইভের টেকনাফ বাহারছরার ঘটনাস্থল পরিদর্শন করেছেন মামলার নতুন তদন্ত কর্মকর্তাসহ (আইও) র‌্যাবের একটি দল। শনিবার বেলা ২টার দিকে বাহারছড়ার শামলাপুর এপিবিএন পুলিশের চেকপোস্ট পরিদর্শন করেন তারা।

এ সময় তাদের দেখে প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে তদন্ত দল তাদের নির্ভয়ে তথ্য দেবার আহবান জানায়।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের সহকারি পরিচালক এএসপি খাইরুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের দলটি ঘটনাস্থলে ঘণ্টা দেড়েক সময় ব্যয় করে। এ সময় তদন্ত কর্মকর্তা বলেন, কোনো অপরাধী যেন ছাড়া না পায়, সেভাবে খতিয়ে দেখা হচ্ছে। আমরা কোনো পক্ষের না। প্রকৃত ঘটনা তুলে আনার জন্য কাজ করছি।

স্থানীয়রা জানান, শনিবার বেলা সোয়া ২টার দিকে গাড়ির বহরে র‌্যাবের একটি দল অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনাস্থল টেকনাফের বাহারছড়া এলাকায় পরিদর্শনে আসে। তদন্ত দল ঘটনার প্রত্যক্ষর্দশী কয়েকজনের সঙ্গে কথা বলে। এতে এক প্রত্যক্ষর্দশী, এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে সিনহার মরদেহ মাটিতে কীভাবে পড়েছিল, সেটির বর্ণনা দেন। 

বক্তব্যের সঙ্গে মিলিয়ে ইট দিয়ে শরীরের অবয়ব তৈরি করে ঘটনার সময় সিনহার অবস্থান বোঝার চেষ্টা করেন র‌্যাবের নতুন তদন্ত কর্মকর্তা। এ সময় একটি প্রাইভেট কার দাঁড় করিয়ে সিনহার প্রতীকী অবস্থান তৈরি করেন। ঘটনার সময় এপিবিএন'র চেকপোস্টে বেরিক্যাডগুলোর অবস্থান বোঝারও চেষ্টা করেন তিনি।

পরিদর্শনকালে তদন্তকারি দলটি ঘটনাস্থলে ঘুরে দেখে এবং নানা তথ্য সংগ্রহ করে। বিকাল সাড়ে ৩টার দিকে তদন্তকারি দল ঘটনাস্থল থেকে ফিরে যায়।

টেকনাফ বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দীন বলেন, মেরিন ড্রাইভে বাহারছড়ায় এপিবিএন'র চেকপোস্টে র‌্যাবের একটি দল পরিদর্শন করেছে। এ সময় স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন তারা।

প্রসঙ্গত, ৩১ জুলাই রাত ১০টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় নিহতের বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে গত ৫ আগস্ট টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরির্দশক লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।

Related Topics

টপ নিউজ

কক্সবাজার / মেজর সিনহা হত্যাকাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • বাবার স্মৃতি বিজড়িত কক্সবাজারের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের সহিংসতা মামলায় সাবেক সংসদ সদস্য বদির জামিন স্থগিত
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net