Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
রাসিকের ৯৯৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বাংলাদেশ

রাজশাহী প্রতিনিধি
20 June, 2020, 06:05 pm
Last modified: 20 June, 2020, 06:10 pm

Related News

  • প্রস্তাবিত বাজেট প্রাক্কলনের সাথে সঙ্গতিপূর্ণ, কিন্তু প্রত্যাশার চেয়ে কম: সিপিডি’র মোস্তাফিজুর
  • রাজশাহী সিটি করপোরেশনের ১৫৯ কর্মীকে অব্যাহতি, ৩৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
  • প্রস্তাবিত বাজেট যেন ‘স্যাক্রিফিশিয়াল ল্যাম্ব’– যার হাত-পা বাঁধা: ওয়াহিদউদ্দিন মাহমুদ
  • জুয়েলারি শিল্পের জন্য দেওয়া প্রস্তবের একটিও নেই প্রস্তাবিত বাজেটে: বাজুস
  • শিক্ষাখাতে বরাদ্দ বাড়ছে ২৭ শতাংশ, যথেষ্ট নয় বলছেন শিক্ষাবিদরা  

রাসিকের ৯৯৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আজ শনিবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে প্রস্তাবিত বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আয়-ব্যয় পরিকল্পনা ঘোষণা করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী প্রতিনিধি
20 June, 2020, 06:05 pm
Last modified: 20 June, 2020, 06:10 pm
ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

আয় ও ব্যয় সমপরিমাণ ধরে ২০২০-২১ অর্থবছরে ৯৯৬ কোটি ৭৯ লাখ ৩ হাজার ৩২৯ টাকার বাজেট ঘোষণা করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 

আজ শনিবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে প্রস্তাবিত বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আয়-ব্যয় পরিকল্পনা ঘোষণা করেন তিনি। বর্তমান পরিষদের এটি দ্বিতীয় বাজেট।

সংবাদ সম্মেলনে খায়রুজ্জামান লিটন বলেন, ২০১৯-২০ অর্থবছরে বাজেটে লক্ষ্যমাত্রা ছিলো ৫৪৭ কোটি ১৮ লাখ ১২ হাজার টাকা। সংশোধিত বাজেটে যার আকার দাঁড়িয়েছিল ৪৭৩ কোটি ৪৯ লাখ ৫৪ হাজার টাকা। এবছর আয় ও ব্যয় সমপরিমাণ ধরে ৯৯৬ কোটি ৭৯ লাখ ৩ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হলো। গতবছরের বাজেটের তুলনায় যা দ্বিগুণ বেড়েছে। 

সিটি মেয়র বলেন, রাজশাহীকে আধুনিক, উন্নত, বাসযোগ্য, পরিচ্ছন্ন ও মডেল মহানগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মহাপরিকল্পনার গ্রহণ করে নতুন নতুন প্রকল্প প্রণয়ন অব্যাহত রয়েছে। এইজন্য ব্যয় বাড়ছে। করোনাভাইরাসের কারণে এবছর ব্যয় আরও বেড়েছে। তারপরও সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তথ্যপ্রযুক্তির অধিক ব্যবহারের মাধ্যমে অতিরিক্ত ব্যয় কমানো হবে বলে জানান মেয়র।

মেয়র আরো বলেন, সিটি করপোরেশন পরিকল্পনায় ৯টি কর্মকৌশল ঠিক করে এই বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে পরিকল্পিত নগর অবকাঠামো নির্মাণের মাধ্যমে রুট পর্যায়ে নাগরিক সুবিধার উন্নয়ন। উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন এবং সবুজায়ন ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের মাধ্যমে নগরীর পরিবেশ উন্নয়ন। 

আরও থাকবে অপ্রচলিত আয়ের খাত সৃষ্টির মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধি, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের কার্যক্রম চালুর মাধ্যমে বেকার সমস্যা দূরীকরণ, নগর জনস্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে করোনাভাইরাস, ডেঙ্গু, চিকুনগুনিয়ার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, রাজস্ব ব্যবস্থাপনার আধুনিকায়নের মাধ্যমে আর্থিক সক্ষমতা বৃদ্ধি, কর্ম-সম্পাদনে গতিশীলতা আনয়ন ও সেবার মান বৃদ্ধি, দাপ্তরিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন।
 
Related Topics

টপ নিউজ

রাসিক / প্রস্তাবিত বাজেট / মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • প্রস্তাবিত বাজেট প্রাক্কলনের সাথে সঙ্গতিপূর্ণ, কিন্তু প্রত্যাশার চেয়ে কম: সিপিডি’র মোস্তাফিজুর
  • রাজশাহী সিটি করপোরেশনের ১৫৯ কর্মীকে অব্যাহতি, ৩৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
  • প্রস্তাবিত বাজেট যেন ‘স্যাক্রিফিশিয়াল ল্যাম্ব’– যার হাত-পা বাঁধা: ওয়াহিদউদ্দিন মাহমুদ
  • জুয়েলারি শিল্পের জন্য দেওয়া প্রস্তবের একটিও নেই প্রস্তাবিত বাজেটে: বাজুস
  • শিক্ষাখাতে বরাদ্দ বাড়ছে ২৭ শতাংশ, যথেষ্ট নয় বলছেন শিক্ষাবিদরা  

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net