Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
রাজশাহীর করোনা বিশেষায়িত হাসপাতাল বন্ধ

বাংলাদেশ

রাজশাহী প্রতিনিধি
24 September, 2020, 03:30 pm
Last modified: 24 September, 2020, 03:33 pm

Related News

  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • স্বাস্থ্যখাতে বড় রূপান্তর: নারী ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতালের পরিকল্পনা সরকারের 
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন

রাজশাহীর করোনা বিশেষায়িত হাসপাতাল বন্ধ

দেশে কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় এ বছরের এপ্রিল মাসে বেসরকারি ও স্বায়ত্তশাসিত কয়েকটি হাসপাতালের সঙ্গে চুক্তি করে স্বাস্থ্য অধিদপ্তর।
রাজশাহী প্রতিনিধি
24 September, 2020, 03:30 pm
Last modified: 24 September, 2020, 03:33 pm
ছবি: টিবিএস

রাজশাহীর একমাত্র করোনা বিশেষায়িত হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। করোনার প্রকোপ কমে যাওয়ার কথা বলে গত ১৫ সেপ্টেম্বর থেকে  খ্রিস্টান মিশনারী হাসপাতালটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এখন সেখানে চলছে সংস্কার কার্যক্রম।

এদিকে করোনাভাইরাস পুরোপুরি নির্মূল না হতেই একমাত্র ডেডিকেটেড হাসপাতাল বন্ধ করে দেওয়ায় সচেতন মহল বিস্মিত।

দেশে কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় এ বছরের এপ্রিল মাসে বেসরকারি ও স্বায়ত্তশাসিত কয়েকটি হাসপাতালের সঙ্গে চুক্তি করে স্বাস্থ্য অধিদপ্তর। চুক্তি অনুযায়ী এসব হাসপাতাল কোভিড-১৯ সংক্রমিতদের চিকিৎসা দিত। খরচ বহন করত সরকার। সেই চুক্তি অনুযায়ী এ হাসপাতালের সঙ্গে মাসিক ১২ লাখ টাকা ভাড়ায় চুক্তি করে মন্ত্রণালয়।

ওই চুক্তিতে চিকিৎসাসেবা দেওয়া হলেও করোনা বিশেষায়িত হাসপাতালখ্যাত এই হাসপাতালে কোনো অক্সিজেনের ব্যবস্থা ছিল না। নার্স ও স্টাফদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা ঠিকমতো চিকিৎসাসেবা দিতেন না।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, রাজশাহীর খ্রিস্টান মিশন হাসপাতালের প্রধান ফটকে তালা ঝুলছে। বাইরে থেকে দেখা যায় হাসাপাতালের ভেতরে সুনশান নীরবতা। একটু সামনে গেলে দেখা মিলে গেটের পাশে একটি ব্যানার টানানো হয়েছে। সেখানে লেখা, 'অত্র হাসপাতালের করোনা চিকিৎসার কার্যক্রম শেষ হয়েছে। বর্তমানে জীবাণুমুক্তকরণ , সংস্কার ও পুনর্গঠন কাজ চলছে। আগামী পহেলা জানুয়ারি ২০২১ থেকে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পুনরায় শুরু হবে।'

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, 'রাজশাহীর খ্রিস্টান মিশন হাসপাতালে করোনা রোগীদের সেবা দিতে সমস্যা হচ্ছিল। এছাড়া রোগীর সংখ্যাও কমে যাওয়ায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, রামেকের ১৫, ২২, ২৫, ২৭, ২৯, ৩০, ৩৯, ৪০ ওয়ার্ডে অত্যাধুনিক সরঞ্জামাদির ব্যবস্থা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া কেবিনও প্রস্তুত রাখা হয়েছে। তাই কোনো সমস্যা নেই। সব করোনা রোগীদেরই এখন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।'

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক গোপেন্দ্রনাথ আচার্য বলেন, 'স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশেই ভাড়ায় চালিত ডেডিকেটেড হাসপাতাল বন্ধ করে এখন মূল হাসপাতালগুলোতেই চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ীই এ কাজ করা হচ্ছে। ঢাকাতেও সেই নির্দেশনা মানা হচ্ছে।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশে করোনাভাইরাস / হাসপাতাল / রাজশাহী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
    চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • স্বাস্থ্যখাতে বড় রূপান্তর: নারী ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতালের পরিকল্পনা সরকারের 
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
আন্তর্জাতিক

চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net