Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে ‘কথা বলতে চান না’ এসপি মাসুদ

বাংলাদেশ

রাজশাহী প্রতিনিধি
07 October, 2020, 04:30 pm
Last modified: 07 October, 2020, 04:35 pm

Related News

  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে

মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে ‘কথা বলতে চান না’ এসপি মাসুদ

সম্প্রতি রাজশাহীর এসপি হিসেবে যোগ দেওয়ার পর বুধবার সকালে জেলা পুলিশ লাইনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের এই অবস্থানের কথা জানান তিনি।
রাজশাহী প্রতিনিধি
07 October, 2020, 04:30 pm
Last modified: 07 October, 2020, 04:35 pm

সাবেক মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে কোন কথা বলতে চান না কক্সবাজারের সাবেক পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। 

সম্প্রতি রাজশাহীর এসপি হিসেবে যোগ দেওয়ার পর বুধবার সকালে জেলা পুলিশ লাইনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের এই অবস্থানের কথা জানান তিনি।

এসপি মাসুদ হোসেন বলেন, 'মেজর সিনহা হত্যাকাণ্ড কক্সবাজারের ঘটনা। এটা রাজশাহীর ঘটনা না। আর এ বিষয়ে একটা মামলা তদন্তাধীন আছে। এমতাবস্থায় তদন্তাধীন বিষয় নিয়ে আমার কথা বলা ঠিক হবে না। যেহেতু এটা তদন্তাধীন আছে, আমি এ বিষয়ে কথা বলতে চাচ্ছি না।'

কক্সবাজার মাদকের কারণে প্রচুর ক্রসফায়ারের ঘটনা ঘটেছে। রাজশাহীতেও এমন ঘটবে কিনা- এমন প্রশ্নের উত্তরে উত্তরে এসপি বলেন, 'বাংলাদেশে বিভিন্ন হিসাবে যে সকল মাদক আসে বছরে হিসাব প্রায় ৯ হাজার কোটি টাকা। এর মধ্যে ৮০ ভাগ অর্থাৎ ৭ থেকে সাড়ে ৭ কোটি টাকার মাদক আসে কক্সবাজার হয়ে। এই যে চক্র আছে, যারা দেশে-বিদেশে অবস্থান করে, ব্যবসাটা নিয়ন্ত্রণ করত। আপনাদের এখানেও আছে। আমরা পেশাদারিত্বের সাথে চেষ্টা করব মাদক নিয়ন্ত্রণের। আমাদের সকল কাজ হবে পেশাদারিত্বের সাথে, আইনের মাধ্যমে। আইনের মাধ্যমে যেটা করা দরকার আমরা সেটা করব।'

তিনি বলেন, 'আমাদের যে কোন কাজ হবে পেশাদারিত্ব, দেশপ্রেম এবং অবশ্যই দক্ষতার সাথে। আমরা রাজশাহীর আট থানার আইনশৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকদের সহায়তা চাই। আমরা দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং সন্ত্রাসমুক্ত রাজশাহী গড়তে চাই। সন্ত্রাসী যেই হোক না কেন তার পরিচয় সন্ত্রাসী। কোন দল, কোন মত আমরা তা চিনি না। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। আর মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি আছে। সেটার পরিবর্তন হয়নি। আমরাও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করব।'

মতবিনিময়কালে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, সুমন দে, ইফতেখায়ের আলমসহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।  

Related Topics

টপ নিউজ

সিনহা হত্যাকাণ্ড / রাজশাহী / পুলিশ সুপার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net