Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
মিয়ানমার বাহিনীর গুলিতে বাংলাদেশী জেলে নিহত

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
31 October, 2019, 04:45 pm
Last modified: 31 October, 2019, 04:49 pm

Related News

  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • কক্সবাজারে দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
  • আরাকান আর্মির হাতে জিম্মি ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

মিয়ানমার বাহিনীর গুলিতে বাংলাদেশী জেলে নিহত

'পেটের দায়ে' নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমার বাহিনীর হাতে গুলিবিদ্ধ দুজনের একজন মারা গেছেন, অন্যজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন
কক্সবাজার প্রতিনিধি
31 October, 2019, 04:45 pm
Last modified: 31 October, 2019, 04:49 pm
গুলিবিদ্ধ জেলে আবুল কালাম চিকিৎসা নিচ্ছেন কক্সবাজারের একটি হাসপাতালে। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরা অবস্থায় মিয়ানমার সীমান্তরক্ষী পুলিশের গুলিতে বাংলাদেশী এক জেলে নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আরও এক জেলে যিনি এখন হাসপাতালে ভর্তি। 

বৃহস্পতিবার ভোররাতে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের নাফ নদীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

নিহত নুর মোহাম্মদ (৩৪)  টেকনাফের হোয়াইক্যং পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত ছিদ্দিক আহমদের ছেলে। আর গুলিবিদ্ধ আবুল কালাম (৩২) একই এলাকার বক্তার আহমদের ছেলে।

চিকিৎসাধীন গুলিবিদ্ধ জেলে আবুল কালাম বলেন, “পেটের দায়ে আমরা মামা-ভাগ্নে ভোররাতে নাফ নদীর বাংলাদেশ সীমান্তে ঠেলা জাল দিয়ে মাছ ধরছিলাম। হঠাৎ মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী আমাদের লক্ষ্য করে গুলি চালায়। আমরা দু’জনই গুলিবিদ্ধ হই। আমি নুর মোহাম্মদকে টেনে নদীর পাড়ে নিয়ে আসি। এরপর আর কিছু জানিনা।”

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি সূত্র জানিয়েছে, ভোরে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের খারাংখালী বিওপির একদল জওয়ান সীমান্তে টহলকালে ৫নং স্লুইচ গেইট সংলগ্ন এলাকায় দুই ব্যক্তিকে শোয়া অবস্থায় দেখতে পান। কাছে গিয়ে দেখা যায় দুজনই গুলিবিদ্ধ এবং এদের মাঝে একজন মারা গেছেন ও অপরজন কাতরাচ্ছেন। আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নেয়ার পর প্রাথমিক চিকিৎসার পর জিজ্ঞাসাবাদে নিহত ব্যক্তি ও তার বিষয়ে তথ্য পাওয়া যায়। পরে, উন্নত চিকিৎসার জন্য তাকে সকালে কক্সবাজার পাঠানো হয়েছে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, “বিজিবির কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি নাফনদীতে মাছ ধরারত অবস্থায় মিয়ানমারের সীমান্তরক্ষী জেলেদের উপর গুলি চালিয়েছে।”

হোয়াইক্যং ইউনিয়নের মেম্বার জাহেদ হোছাইন বলেন, “গুলিতে হতাহতরা অসহায়-গরীব এবং প্রকৃত জেলে। অভাবের তাড়নায় নাফ নদীতে ঠেলা জাল টানতে গিয়েই নাফনদীতে টহলরত মিয়ানমার নেভি সদস্যরা এ গুলি চালিয়েছে।”

ে বিষয়ে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. ফয়সাল হাসান খান বলেন, “গুলিবিদ্ধ হতাহত বাংলাদেশী দুই জেলেকে উদ্ধার করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টায় সবদিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”

Related Topics

টপ নিউজ

মিয়ানমার সীমান্ত / সীমান্ত হত্যা / নাফ নদী / কক্সবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • কক্সবাজারে দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
  • আরাকান আর্মির হাতে জিম্মি ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net