Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
ব্যাংক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তারা

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
07 June, 2020, 07:10 pm
Last modified: 07 June, 2020, 07:14 pm

Related News

  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • কোরবানির পশুবাহী গাড়ি জোর করে নির্দিষ্ট হাটে নেওয়া ঠেকাতে নজরদারিতে র‍্যাব: মহাপরিচালক
  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ

ব্যাংক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তারা

রোববার দুপুর দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে ডাকাত দলটিকে আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি রামদা, দুটি চাপাতি এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
07 June, 2020, 07:10 pm
Last modified: 07 June, 2020, 07:14 pm
র‍্যাবের হাতে আটক ডাকাত দল। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এবিসি স্কুলের সামনে ব্যাংক ডাকাতির প্রস্ততিকালে অস্ত্রসহ ছয় ডাকাতকে আটক করেছে র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি রামদা, দুটি চাপাতি এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

রোববার দুপুর দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে ডাকাত দলটিকে আটক করে র‌্যাব।

আটককৃতরা হলেন-ওমর ফারুক (২৫), সবুজ মিয়া (২০), ইমরান (৩১), শিব্বির আহমেদ (২৪), ফয়সাল (২০) ও সালাউদ্দিন (৩০)। তারা সবাই নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা।

র‌্যাব-১১ অধিনায়ক ইমরান উল্ল্যাহ সরকার জানান, লকডাউন পরিস্থিতি শিথিল হওয়ায় সংঘবদ্ধ ডাকাত দলের এই চক্র নারায়ণগঞ্জে বড় কোনো ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে ডাকাতির পরিকল্পনা করে। গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিষয়টি জানতে পেরে র‌্যাব তাদের প্রতি লক্ষ রাখে।

উদ্ধারকৃত অস্ত্র

তিনি বলেন, 'রোববার সকালে তথ্য পেয়ে র‌্যাবের একটি আভিযানিক দল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের গেটের কাছাকাছি অবস্থান নেয়। 

এক পর্যায়ে একটি মাইক্রোবাসকে সন্দেহ হলে র‌্যাব তাৎক্ষণিক রাস্তা ব্লক করে গাড়িটি ঘিরে ফেলে। পরে বিষয়টি নিশ্চিত হয়ে গাড়ির দরজা ও জানালার কাঁচ ভেঙ্গে তল্লাশি করে একটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্যকে আটক করে। ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।'

র‌্যাব-১১ অধিনায়ক আরও জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে তারা এমন কোনো ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, তাদের সঙ্গে আর কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Related Topics

টপ নিউজ

ডাকাত / র‍্যাব / নারায়ণগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • কোরবানির পশুবাহী গাড়ি জোর করে নির্দিষ্ট হাটে নেওয়া ঠেকাতে নজরদারিতে র‍্যাব: মহাপরিচালক
  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net