Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
পরিবেশের জন্য আত্মঘাতী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবি টিআইবির

বাংলাদেশ

ইউএনবি
27 September, 2019, 08:05 pm
Last modified: 28 September, 2019, 01:16 pm

Related News

  • সম্পদ বিবরণী প্রকাশের শর্তে নতুন পে-স্কেল কার্যকরের দাবি টিআইবির
  • সরকারের ১০০ দিনে সারাদেশে ৬০৫ হত্যাকাণ্ড: টিআইবি
  • আবারও রাষ্ট্রনিয়ন্ত্রিত ‘ঠুটো জগন্নাথ’ মানবাধিকার কমিশন গঠনের পথে সরকার: টিআইবি
  • দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশে করার প্রস্তাব টিআইবির, প্রধানমন্ত্রীর ইতিবাচক সাড়া
  • সরকারের নীতি ও শাসনব্যবস্থায় গণমাধ্যমের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে: ইফতেখারুজ্জামান

পরিবেশের জন্য আত্মঘাতী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবি টিআইবির

'বিশ্বকে বাঁচানোর দায় এড়িয়ে যাবেন না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিতের অঙ্গীকার সততার সাথে বাস্তবায়ন করুন।'
ইউএনবি
27 September, 2019, 08:05 pm
Last modified: 28 September, 2019, 01:16 pm
ছবি: ইউএনবি

পরিবেশের জন্য আত্মঘাতী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ২০৩০ সালের মধ্যে বন্ধ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি করে ক্রমান্বয়ে শতভাগে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিশ্চিত করার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সেই সাথে জলবায়ু ট্রাস্ট ফান্ডের বরাদ্দ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর প্রতিশ্রুত তহবিল সংগ্রহে আরও সক্রিয় হওয়া এবং এ খাতে বাস্তবায়িত প্রকল্পগুলোতে কার্যকর জনসম্পৃক্ততার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ‘বৈশ্বিক জলবায়ু ধর্মঘট’ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে টিআইবি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবীর নিশ্চয়তায় প্যারিস চুক্তির যথার্থ বাস্তবায়ন করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানিয়েছে।

মানববন্ধন থেকে অংশগ্রহণকারী শিশু-কিশোরসহ তরুণ প্রজন্মের পক্ষে বিশ্ব নেতৃত্ব ও বাংলাদেশ সরকারের প্রতি ‘বাঁচাও পৃথিবী, বাঁচাও বাংলাদেশ, বাঁচাও প্রজন্ম’ দাবি জোড়ালো কণ্ঠে উত্থাপিত হয় বলে টিআইবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, "বিশ্ব রাজনৈতিক ও সরকারি নেতৃত্ব, বিশেষ করে শীর্ষ দূষণকারী দেশগুলোর কাছে আমাদের দাবি হলো- বিশ্ব যে ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে, মানবসভ্যতা যে অস্তিত্বের সংকটে পড়েছে, তার দায় আপনাদের, তার জন্য আপনাদেরই ক্ষতিপূরণ দিতে হবে। প্যারিস চুক্তি বাস্তবায়ন নিয়ে আমরা আর কোনো ফাঁকা বুলি বা রাজনীতি দেখতে চাই না। বিশ্বকে বাঁচানোর দায় এড়িয়ে যাবেন না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিতের অঙ্গীকার সততার সাথে বাস্তবায়ন করুন।"

দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিবেশগত ঝুঁকি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, "সারা পৃথিবী যখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে সরে আসছে তখন সরকার দেশে এমন কেন্দ্রের সংখ্যা ব্যাপকভাবে বাড়ানোর আত্মঘাতী পরিকল্পনা বাস্তবায়ন করছে। নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব বিকল্প জ্বালানি ব্যবহারের সুযোগ থাকার পরও কয়লাভিত্তিক বাণিজ্য স্বার্থের ফাঁদে পা দিচ্ছে।"

ভবিষ্যৎ প্রজন্মে এবং জীবন ও জীবিকার জন্য ইতোমধ্যে দৃশ্যমান ঝুঁকির কথা বিবেচনা করে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ থেকে সরে আসতে সরকার ও বিনিয়োগকারীদের এখনই উদ্যোগ নিতে হবে বলে জানান ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, "চীন ও ভারতের মতো যে সব দেশ নিজ দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে সরে আসছে, তারাই আবার সরকারকে জিম্মি করে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য চাপ সৃষ্টি করছে।"

সরকারকে নৈতিক দৃঢ়তার সাথে এ পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "বাংলাদেশ এখন পর্যন্ত সর্বনিন্ম কার্বন নিঃসরণকারী দেশ হিসেবে বিবেচিত। তবে যেভাবে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের আগ্রাসী বিকাশ ঘটছে এটি অব্যাহত থাকলে এ দেশকে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী হতে হবে।"

‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড স্থাপনের মাধ্যমে যে অনন্য উদাহরণ স্থাপন করেছে তার কার্যকারিতা নিশ্চিতে সচেষ্ট হতে হবে। কারণ শুরুতে এ তহবিলে যে পরিমাণ অর্থের যোগান ও বরাদ্দ দেয়া হচ্ছিল, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে তা ক্রমশ কমে আসছে। পাশাপাশি এ তহবিলের আওতায় বাস্তবায়ন হচ্ছে এমন সব প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতে অবশ্যই সচেষ্ট হতে হবে। জনসম্পৃক্ততার মাধ্যমে এসব প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে এবং দুর্নীতি প্রতিরোধে টিআইবি সরকারকে সব রকমভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছে,’ যোগ করেন তিনি।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, আপন ফাউন্ডেশন, শিশু ফোরাম বাংলাদেশ, ফ্রাইডে ফর ফিউচার বাংলাদেশ ও লেটস চেঞ্জ দ্য ওয়াল্ডের স্বেচ্ছাসেবী ও শিশুরা, টিআইবির অনুপ্রেরণায় গঠিত ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইয়েস সদস্যরা এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষসহ টিআইবির কর্মীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

Related Topics

টপ নিউজ

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র / টিআইবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • সম্পদ বিবরণী প্রকাশের শর্তে নতুন পে-স্কেল কার্যকরের দাবি টিআইবির
  • সরকারের ১০০ দিনে সারাদেশে ৬০৫ হত্যাকাণ্ড: টিআইবি
  • আবারও রাষ্ট্রনিয়ন্ত্রিত ‘ঠুটো জগন্নাথ’ মানবাধিকার কমিশন গঠনের পথে সরকার: টিআইবি
  • দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশে করার প্রস্তাব টিআইবির, প্রধানমন্ত্রীর ইতিবাচক সাড়া
  • সরকারের নীতি ও শাসনব্যবস্থায় গণমাধ্যমের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে: ইফতেখারুজ্জামান

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net