Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
নোয়াখালীতে বিশেষ লকডাউন বেড়েছে আরও ৭ দিন 

বাংলাদেশ

নোয়াখালী প্রতিনিধি
18 June, 2021, 11:55 am
Last modified: 18 June, 2021, 12:03 pm

Related News

  • অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ঈদের আগে লক্ষ্মীপুর-নোয়াখালীতে মহামারি রূপ নিল ‘লাম্পি ডিজিজ’, চিন্তায় পশুপালনকারীরা
  • নোয়াখালীর ৫ আসনে বিএনপি, ১টিতে এনসিপির হান্নান মাসউদের জয়
  • আমরা যুবকদের বেকার ভাতা দিতে চাই না, দেশ গড়ার কারিগরের হাত গড়ে দিতে চাই: শফিকুর রহমান
  • শুধু ভোট দিলেই চলবে না, আপনার ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান

নোয়াখালীতে বিশেষ লকডাউন বেড়েছে আরও ৭ দিন 

লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় ১৯টি মামলায় বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে ২০ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নোয়াখালী প্রতিনিধি
18 June, 2021, 11:55 am
Last modified: 18 June, 2021, 12:03 pm
সংগৃহীত প্রতীকী ছবি

করোনা সংক্রমণ রোধে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে তৃতীয় দফায় আরও ৭ দিন বাড়ানো হয়েছে বিশেষ লকডাউন। এ লকডাউন চলবে আগামী ২৫জুন পর্যন্ত। লকডাউন সফল করতে তৎপর রয়েছে প্রশাসন। স্বাস্থ্য বিধি মেনে না চলা ও লকডাউন অমান্য করায় পৌরসভাসহ ছয়টি ইউনিয়নে অভিযান চালিয়ে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে ২০ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকালে নোয়াখালী পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গত ১৪দিনের মত আজও শহরে দূরপাল্লার সকল যানবাহন বন্ধ রয়েছে। শপিংমল, বিপনিবিতান ও বড় মার্কেটগুলো বন্ধ রয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য, জরুরি সেবা ও শিশু খাদ্য বহনকারী কিছু যানবাহন চলাচল করছে। তবে ভিন্ন চিত্র শহরের অলিগলি ও ভিতরের সড়কগুলোতে। সিএনজি অটোরিকশাগুলো আগেরমত ৪-৫ জন যাত্রী নিয়ে চলাচল করে প্রধান সড়কে এসে যাত্রীদের নামিয়ে দিচ্ছে। শহরের বাইরে অর্ধেক সাটার (দরজা) খুলে চলছে সকল ধরনের দোকান-পাট। বাজারে আসা বেশির ভাগ লোকজন মানছেন না স্বাস্থ্য বিধি।

ছবি-টিবিএস

এদিকে লকডাউন সফল করতে জেলা প্রশাসকের কার্যালয়ের ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬টি ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। অভিযানকালে লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় ১৯টি মামলায় বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে ২০ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে। এছাড়াও শহরের একাধিকস্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ জুন প্রথম দফায় নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষণা করে জেলা করোনা প্রতিরোধ কমিটি। কিন্তু সংক্রমণ বৃদ্ধি অব্যহত থাকায় দ্বিতীয় দফায় গত ১২জুন আরও ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেন ওই কমিটি। দুই দফায় সংক্রমণে কিছুটা পরিবর্তন আসলেও তা সন্তোষজনক না হওয়ায় বৃহস্পতিবার বিকেলে করোনা প্রতিরোধ কমিটির জরুরি বৈঠকে আগামী ২৫ জুন পর্যন্ত চলমান লকডাউন বাড়ানো হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

লকডাউন / লকডাউন অমান্য / নোয়াখালী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ঈদের আগে লক্ষ্মীপুর-নোয়াখালীতে মহামারি রূপ নিল ‘লাম্পি ডিজিজ’, চিন্তায় পশুপালনকারীরা
  • নোয়াখালীর ৫ আসনে বিএনপি, ১টিতে এনসিপির হান্নান মাসউদের জয়
  • আমরা যুবকদের বেকার ভাতা দিতে চাই না, দেশ গড়ার কারিগরের হাত গড়ে দিতে চাই: শফিকুর রহমান
  • শুধু ভোট দিলেই চলবে না, আপনার ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net