Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
নানা সংকটের মাঝেও পেশার প্রতি ভালোবাসাই শিক্ষকদের সম্বল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 October, 2019, 12:30 pm
Last modified: 05 October, 2019, 12:38 pm

Related News

  • ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর ‘গুপ্তচরবৃত্তি’ করতে গোয়েন্দা সংস্থাকে অর্থ দিয়েছে ১২ ব্রিটিশ বিশ্ববিদ্যালয়
  • এমপিওভুক্ত শিক্ষকদের ৭৭ হাজার ৭৯৯ শূন্যপদের তালিকা প্রকাশ করল এনটিআরসিএ
  • বাংলাদেশের বেসরকারি স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ কেন দিচ্ছে সরকার?
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তার বাবার ওপর হামলা; যুবক কারাগারে
  • নন-ভ্যাকেশন হচ্ছে সরকারি কলেজ শিক্ষকদের চাকরি 

নানা সংকটের মাঝেও পেশার প্রতি ভালোবাসাই শিক্ষকদের সম্বল

আজ বিশ্ব শিক্ষক দিবস। ‘তরুণ শিক্ষকরাই পেশার ভবিষ্যৎ’ প্রতিপাদ্য নিয়ে এবারের দিবসটি পালিত হচ্ছে...
টিবিএস রিপোর্ট
05 October, 2019, 12:30 pm
Last modified: 05 October, 2019, 12:38 pm
কড়াইল বস্তিতে একজন তরুণ শিক্ষককে শিক্ষার্থীদের ক্লাস নিতে দেখা যাচ্ছে (ছবি: সৈকত ভদ্র)

৫ অক্টোবর গোটা বিশ্বে পালিত হচ্ছে শিক্ষক দিবস। এ সময়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের নানা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

রাঙামাটির কাউখালি উপজেলার ঘাগরা কলেজের শিক্ষক ও কর্মচারীরা বেতন পান না গত ১৯ বছর ধরে। সরকারের এমপিওভুক্তির (মান্থলি পেমেন্টে অর্ডার) আদেশ না পাওয়ায় কলেজের ১৫ জন শিক্ষক ও ১০ জন কর্মচারীকে পরিবারসহ কঠিন সংকটময় দিন পার করতে হচ্ছে।

কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে ২০০১ সালে। চার বছর পর এটির শিক্ষা-কার্যক্রমের স্বীকৃতি মেলে। এখন কলেজের শিক্ষার্থী সংখ্যা প্রায় ৫০০। 

কলেজের অধ্যক্ষ শ্যামল মিত্র চাকমা ২০২২ সালে অবসর নিতে যাচ্ছেন। তিনি জানালেন, তত দিনে এই প্রতিষ্ঠানে তাঁর ১৯ বছরের চাকরিজীবন পূর্ণ হবে। কিন্তু এমপিওভুক্তির আদেশ না পাওয়ায় তিনি এখনও রয়ে গেছেন অনিশ্চয়তায়। 

“এত দিন পার হয়ে গেল, এমপিওভুক্তির আদেশ পেলাম না আমরা। তবু এখনও সরকারি উদ্যোগের আশা করছি। প্রধানমন্ত্রী যদি এ বিষয়ে কোনো আদেশ দেন, তাহলে প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা লেখাপড়া চালিয়ে যেতে পারে।” 

তবে কলেজের পৌরনীতির শিক্ষক কর্ম সেন চাকমা মাঝে মাঝেই হতাশ হয়ে পড়েন। ২০০১ সাল থেকে তিনি এখানে শিক্ষকতা করছেন। বাংলা বিভাগের শিক্ষক শিল্পী চাকমাও কলেজের শিক্ষকদের আর্থিক সংকটের কথা বললেন। কলেজের এমপিওভুক্তি না হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “আমাদের এই চাকরির ফলাফল তো শূন্য। অবসরের আগে কলেজের এমপিওভুক্তিই আমাদের একমাত্র দাবি।”

কলেজের বেশিরভাগ শিক্ষক খুব শিগগির অবসরে যাবেন বলে জানালেন স্বয়ং অধ্যক্ষ।

ময়মিনসিংহ বিদ্যাময়ী গার্লস হাই স্কুলের শিক্ষক নাসিমা আক্তারের গল্পটি ভিন্ন। ২০১৭ ও ২০১৮ সালে সেরা শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। ২০১৫ সালে এ স্কুলের প্রধান শিক্ষক হয়ে আসার পর এখানে অনেকের শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছেন তিনি। 

জামালপুর সদর উপজেলার মাটিখোলা গ্রামের মেয়ে নাসিমা শিক্ষকতা পেশায় যোগ দেন ১৯৯৭ সালে। জামালপুর সরকারি বালিকা বিদ্যালয় তাঁর প্রথম কর্মক্ষেত্র। দীর্ঘ শিক্ষকতা জীবনে শিক্ষার্থীদের নিজের সন্তান বলে মনে করেছেন সব সময়, জানালেন নাসিমা।

আর তাই নিজের বেতনের টাকায় এই শিক্ষক আট জন শিক্ষার্থীর পড়াশুনার খরচ চালিয়ে যাচ্ছেন। আরও তিন জনকে পড়াশুনা চালিয়ে যেতে সমর্থন করে যাচ্ছেন। 

শত শত শিক্ষার্থী তাঁকে মা বলে ডাকে। নাসিমা বললেন, “এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”

Related Topics

টপ নিউজ

বিশ্ব শিক্ষক দিবস / এমপিওভুক্তি / শিক্ষক / বাংলাদেশে শিক্ষকতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর ‘গুপ্তচরবৃত্তি’ করতে গোয়েন্দা সংস্থাকে অর্থ দিয়েছে ১২ ব্রিটিশ বিশ্ববিদ্যালয়
  • এমপিওভুক্ত শিক্ষকদের ৭৭ হাজার ৭৯৯ শূন্যপদের তালিকা প্রকাশ করল এনটিআরসিএ
  • বাংলাদেশের বেসরকারি স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ কেন দিচ্ছে সরকার?
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তার বাবার ওপর হামলা; যুবক কারাগারে
  • নন-ভ্যাকেশন হচ্ছে সরকারি কলেজ শিক্ষকদের চাকরি 

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net