Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
দূরপাল্লার পরিবহন চালুর দাবি পরিবহন মালিক-শ্রমিকদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 May, 2021, 05:40 pm
Last modified: 08 May, 2021, 05:43 pm

Related News

  • জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      
  • জ্বালানি সাশ্রয়ে গণপরিবহন ব্যবহার ও অপ্রয়োজনীয় যাতায়াত পরিহারের আহ্বান সরকারের
  • ৬ মাসের মধ্যে নারীদের জন্য ঢাকায় নামছে ইলেকট্রিক বাস
  • অনুমোদনের তুলনায় অস্বাভাবিক বেশি দর প্রস্তাব, পুনরায় দরপত্রে যাচ্ছে এমআরটি-১, এমআরটি-৫

দূরপাল্লার পরিবহন চালুর দাবি পরিবহন মালিক-শ্রমিকদের

দাবি পূরণ না হলে দেশব্যাপী ঈদের নামাজের পর পরিবহন মালিক-শ্রমিকেরা ধর্মঘট করবেন বলে জানানো হয়।
টিবিএস রিপোর্ট
08 May, 2021, 05:40 pm
Last modified: 08 May, 2021, 05:43 pm
ফাইল ফটো: মুমিত এম/টিবিএস

স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার যাত্রী ও পণ্য পরিবহন সেবা চালু করার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি এবং বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন (বিআরটিডব্লিউএফ)।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিআরটিডব্লিউএফের সভাপতি শাহজাহান খান এক লিখিত বিবৃতি পাঠ করেন। তিনি বলেন, 'সরকার লকডাউন শিথিল করে ৬ মে থেকে মেট্রোপলিটন শহর ও জেলাগুলোতে পরিবহন সেবা চালু করেছে, শুধুমাত্র দূরপাল্লার পরিবহন যোগাযোগ চালু হয়নি। এর ফলে মালিক ও শ্রমিকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।'

তিনি আরও বলেন, 'মানুষ এখন বাস, মিনিবাস বা অটোরিকশায় করে যাতায়াত করছে যা করোনা সংক্রমণের মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে। তাই স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার পরিবহন সেবা চালু করা উচিত।'

এরপর তিনি ৫ দফা দাবিও উত্থাপন করেন, যার মধ্যে রয়েছে-

১। স্বাস্থ্যবিধি মেনে সকল ধরনের গণপরিবহন ও কার্গো পরিবহন চালু করা এবং ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নেওয়া।

২। লকডাউনের ফলে যেসব শ্রমিক কর্মহীন দিন কাটিয়েছেন, তাদের জন্য প্রণোদনা ভাতা ও খাদ্য সরবরাহ করা।

৩। যানবাহন মেরামত, শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার জন্য ন্যুনতম সুদে ও সহজ শর্তে মালিকদেরকে ৫ কোটি টাকা প্রণোদনা ঋণ দেওয়া।

৪। ঈদের আগে বাস-ট্রাক টার্মিনালগুলোতে শ্রমিকদের জন্য ওএমএস চাল বিক্রি করা।

৫। যানবাহনের ক্ষতিপূরণ ও কর্মী ও শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার জন্য পরিবহন মালিকদের ৫০০০ টাকা করে প্রণোদনা ও কম সুদে ঋণ দেওয়া।

দাবি পূরণ না হলে দেশব্যাপী ঈদের নামাজের পর পরিবহন মালিক-শ্রমিকেরা ধর্মঘট করবেন বলেও ঘোষণা দেন তিনি।

এ সময় সম্মেলনে উপস্থিত অন্যান্যের মধ্যে ছিলেন বাংলাদেশ পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা এবং সেক্রেটারি জেনারেল এনায়েত উল্লাহ।

Related Topics

টপ নিউজ

গণপরিবহন / বাংলাদেশ পরিবহন মালিক সমিতি / বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি / বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      
  • জ্বালানি সাশ্রয়ে গণপরিবহন ব্যবহার ও অপ্রয়োজনীয় যাতায়াত পরিহারের আহ্বান সরকারের
  • ৬ মাসের মধ্যে নারীদের জন্য ঢাকায় নামছে ইলেকট্রিক বাস
  • অনুমোদনের তুলনায় অস্বাভাবিক বেশি দর প্রস্তাব, পুনরায় দরপত্রে যাচ্ছে এমআরটি-১, এমআরটি-৫

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net