Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
দুই সপ্তাহের আগে কোনো দেশ থেকে টিকা আসছে না

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 April, 2021, 07:25 pm
Last modified: 27 April, 2021, 07:25 pm

Related News

  • ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • নতুন পলিসি ব্রিফের সতর্কবার্তা: টিকাদানের ঘাটতি বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি আরও বাড়াতে পারে 
  • সারাদেশে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা সরকারের: তথ্য উপদেষ্টা
  • হাম আক্রান্ত শিশুদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার নির্দেশ হাইকোর্টের
  • এক ভ্যাকসিনেই সব সর্দি-কাশি ও ফ্লু থেকে মিলতে পারে মুক্তি,দাবি গবেষকদের 

দুই সপ্তাহের আগে কোনো দেশ থেকে টিকা আসছে না

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে টিকা আনার উদ্যোগ চলছে। তবে প্রক্রিয়া শেষে টিকা আসতে দুই সপ্তাহ সময় লাগবে। এর আগে দেশে কোথাও থেকে টিকা আসছে না।
টিবিএস রিপোর্ট
27 April, 2021, 07:25 pm
Last modified: 27 April, 2021, 07:25 pm

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের আগে কোনো দেশ থেকে টিকা আসছে না।

তিনি জানান, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে টিকা আনার উদ্যোগ চলছে। তবে প্রক্রিয়া শেষে টিকা আসতে দুই সপ্তাহ সময় লাগবে। এর আগে দেশে কোথাও থেকে টিকা আসছে না।

মঙ্গলবার চীন ও দক্ষিণ এশিয়ার ৫ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন।

মঙ্গলবার দুপুর ২ টায় ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ, চীন, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রীরা যোগ দেন। বৈঠক শেষে ড. মোমেনের বাসভবনে সাংবাদিকদের অবহিত করেন পররাষ্ট্র মন্ত্রী ও সচিব।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান,  জরুরি প্রয়োজনে করোনাভাইরাসের টিকা পেতে চীনের উদ্যোগে 'ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়া' নামের প্ল্যাটফর্মে যোগ দিচ্ছে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'বৈঠকে টিকা নিয়ে কথা হয়েছে। আমাদের স্টেটমেন্টে বলেছি, যেখান থেকে পাই আমরা ভ্যাকসিন নিয়ে আসব। মানুষের মঙ্গলের জন্যে যা যা প্রয়োজন সব বহুজাতিক উদ্যোগের সঙ্গে থাকবে বাংলাদেশ।'

বৈঠকে চীন ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও আফগানিস্তান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। বৈঠক থেকে ভারতকেও চীনের এই প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

অন্য দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছ থেকে টিকা আনার ব্যাপারে কাজ করছে বাংলাদেশ। এ বিষয়ে মার্কিন দূতাবাসে চিঠিও পাঠানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বিভিন্ন দেশ থেকে করোনার ভ্যাকসিন আনার চেষ্টা করছি। আমরা শুরুতে ভারত থেকে টিকা এনেছিলাম। কিন্তু ভারতে টিকার স্বল্পতায় তারা এখন টিকা দিতে পারছে না। ফলে রাশিয়া থেকে টিকা আনার চেষ্টা চলছে। এছাড়া, আগামী দুই সপ্তাহের আগে কোন দেশ থেকেই টিকা আসার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন মন্ত্রী।  
 
Related Topics

টপ নিউজ

ভ্যাকসিন / পররাষ্ট্র সচিব / পররাষ্ট্রমন্ত্রী  ড. এ. কে. আব্দুল মোমেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • নতুন পলিসি ব্রিফের সতর্কবার্তা: টিকাদানের ঘাটতি বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি আরও বাড়াতে পারে 
  • সারাদেশে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা সরকারের: তথ্য উপদেষ্টা
  • হাম আক্রান্ত শিশুদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার নির্দেশ হাইকোর্টের
  • এক ভ্যাকসিনেই সব সর্দি-কাশি ও ফ্লু থেকে মিলতে পারে মুক্তি,দাবি গবেষকদের 

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net