Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
দুইবার নেগেটিভ রেজাল্টের পরও করোনার উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু

বাংলাদেশ

ময়মনসিংহ প্রতিনিধি
21 May, 2020, 05:55 pm
Last modified: 21 May, 2020, 05:59 pm

Related News

  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল
  • দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা: ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা
  • ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

দুইবার নেগেটিভ রেজাল্টের পরও করোনার উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নার্স শেফালি দাস এর আগে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছিলেন। নমুনা পরীক্ষায়ও তার রেজাল্ট দুই দফা নেগেটিভ আসে।
ময়মনসিংহ প্রতিনিধি
21 May, 2020, 05:55 pm
Last modified: 21 May, 2020, 05:59 pm
শেফালি দাস। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শেফালি দাস (৫৫) নামে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্স মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

ময়মনসিংহ সিভিল সার্জন ডা. এবিএম মশিউল আলম জানিয়েছেন, শেফালি দাস শ্বাসকষ্টজনিত কারণে মারা গেছেন।

তিনি আরও বলেন, ২৪ এপ্রিল শেফালি দাস করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চলতি মাসের ৮ ও ১৩ তারিখ দুই দফা তার নমুনা পরীক্ষা করানো হয়। দুইবারই রেজাল্ট নেগেটিভ এসেছে। শেফালি দাস মারা যাওয়ার পর তার নমুনা আবারও নেওয়া হয়েছে। পরীক্ষার পর জানা যাবে, তিনি আবারও আক্রান্ত ছিলেন কি না।

পারিবারিক সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ১২টার দিকে শেফালি দাস নিজ বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 

শেফালি দাসের মেয়ে আদ্রিতা দেব তিথি জানান, রাতে বাসায় হঠাৎ তার মায়ের শরীর ঘামতে থাকে এবং শ্বাসকষ্ট বেড়ে যায়। মুহূর্তের মধ্যেই তিনি নিস্তেজ হয়ে যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ জানান, হাসপাতালে সেবা দেওয়ার সময় শেফালি দাসের করোনাভাইরাস পজিটিভ ছিল। পরে সুস্থ হয়ে ওঠেন তিনি। নমুনা পরীক্ষায়ও তার রেজাল্ট নেগেটিভ আসে।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ শাখার সভাপতি লুৎফর রহমান জানান, নার্সিং সুপারভাইজার শেফালি দাসের গ্রামের বাড়ি গফরগাঁও উপজেলায়; শ্বশুর বাড়ি জামালপুর।

Related Topics

টপ নিউজ

ময়মনসিংহ মেডিকেল কলেজ / ময়মনসিংহ / নার্স / বাংলাদেশে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল
  • দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা: ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা
  • ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net