Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ: শেওড়া থেকে ধর্ষককে গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 January, 2020, 10:45 am
Last modified: 08 January, 2020, 03:01 pm

Related News

  • ৭ বিশ্ববিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ ও স্টার্টআপ ফান্ড দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় আইস সেন্টার
  • পরিবেশ রক্ষায় ‘পরিবেশ স্টার্টআপ তহবিল’ গঠন করা যেতে পারে: ডা. জুবাইদা রহমান
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টারের সঙ্গে তুলনা: ববি হাজ্জাজের মন্তব্যের নিন্দা জানাল সাদা দল
  • এক অর্থে র‌্যাব আগের মতো থাকছে না, নামও সম্ভবত পাল্টাচ্ছে: জাহেদ উর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ: শেওড়া থেকে ধর্ষককে গ্রেপ্তার

ধর্ষক মজনুকে রাজধানীর শেওড়া থেকে আটক করা হয়। তার কাছ থেকে ঢাবি ছাত্রীর মোবাইল ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
08 January, 2020, 10:45 am
Last modified: 08 January, 2020, 03:01 pm
র‌্যাব কার্যালয়ে ধর্ষক মজনু। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ধর্ষকের নাম মো. মজনু (৩০)। তাকে রাজধানীর শেওড়া থেকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) গভীর রাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন-কাসেম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেপ্তার করা ব্যক্তির ছবি ধর্ষণের শিকার ছাত্রীকে দেখানো হয়েছে। তিনি তাকে ধর্ষক বলে শনাক্ত করেছেন।

র‌্যাবের মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া সাংবাদিকদের জানান, ধর্ষক মজনুকে রাজধানীর শেওড়া রেলক্রসিং এলাকা থেকে আটক করা হয়। তার কাছ থেকে ঢাবি ছাত্রীর মোবাইল ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে কাওরানবাজারে র‍্যাব কার্যালয়ে গণমাধ্যম শাখার পরিচালক সারোয়ার বিন কাসেম বলেন, ধর্ষক মজনুর বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা গ্রামে। তার বাবার নাম মৃত মিজানুর রহমান।

ধর্ষক মজনু

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্য মঙ্গলবারই জানিয়েছিলেন, ধর্ষণকারীর বিষয়ে ছাত্রীর দেওয়া বিবরণ এবং ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে একাধিক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছেন। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছেন।

গত রোববার রাতে কুর্মিটোলা এলাকায় ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী। তিনি বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বাস থেকে কুর্মিটোলা বাস স্টপেজে নামেন তিনি। পরে অন্য যানবাহনের জন্য ফুটপাত ধরে হাঁটছিলেন। হঠাৎ তাকে পেছন থেকে মুখ চেপে ধরে ফুটপাতের পাশের ঝোপে নিয়ে যাওয়া হয়। সেখানেই ধর্ষণের শিকার হন।

ধর্ষণের এই ঘটনায় ছাত্রীর বাবা রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, গতকালই আনুষ্ঠানিকভাবে মামলাটির দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি)।

মামলার এজাহার গতকাল ঢাকার আদালতে উপস্থাপন করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ধর্ষকের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চির মতো। গায়ের রং শ্যামলা, গড়ন মাঝারি। পরনে জিনসের পুরোনো ফুলপ্যান্ট ও ময়লা কালচে ফুলহাতা জ্যাকেট, পায়ে স্যান্ডেল এবং মাথার চুল ছোট করে ছাঁটা।

আগামী ২৮ জানুয়ারির মধ্যে এ ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য গতকাল নির্দেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

ধর্ষণের শিকার ছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।

Related Topics

টপ নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় / র‌্যাব / র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন / ছাত্রী ধর্ষণ / ঢাবি ছাত্রী ধর্ষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • ৭ বিশ্ববিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ ও স্টার্টআপ ফান্ড দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় আইস সেন্টার
  • পরিবেশ রক্ষায় ‘পরিবেশ স্টার্টআপ তহবিল’ গঠন করা যেতে পারে: ডা. জুবাইদা রহমান
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টারের সঙ্গে তুলনা: ববি হাজ্জাজের মন্তব্যের নিন্দা জানাল সাদা দল
  • এক অর্থে র‌্যাব আগের মতো থাকছে না, নামও সম্ভবত পাল্টাচ্ছে: জাহেদ উর রহমান

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net