Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
চট্টগ্রামে নষ্ট হয়ে যাওয়া ১৫ হাজার চামড়া ফেলা হলো ময়লার ভাগাড়ে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 August, 2020, 10:05 pm
Last modified: 02 August, 2020, 10:11 pm

Related News

  • ১,১৮৩ কোটি টাকার পিএবি-টইটং মহাসড়ক প্রকল্প: কর্ণফুলী টানেল ঘিরে নতুন অর্থনৈতিক করিডোরের আশা
  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • সরকারি দুই সংস্থার টানাপোড়েনে ৮ বছর ধরে বেহাল দশায় চট্টগ্রামের অক্সিজেন–কুয়াইশ সড়ক  
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে নষ্ট হয়ে যাওয়া ১৫ হাজার চামড়া ফেলা হলো ময়লার ভাগাড়ে

গত বছর ঈদুল আজহায় চট্টগ্রামে প্রায় ১ লাখ চামড়া নষ্ট হয়ে গিয়েছিল। দাম না পেয়ে চামড়া রাস্তায় ফেলে চলে গিয়েছিলেন মৌসুমী ব্যবসায়ীরা। এবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
টিবিএস রিপোর্ট
02 August, 2020, 10:05 pm
Last modified: 02 August, 2020, 10:11 pm
দাম না পেয়ে ১৭০টি পশুর চামড়া রাস্তায় ফেলে দেন চট্টগ্রামের হাটহাজারি থেকে আসা চামড়ার ব্যাপারি শাহ আলম। ছবিগুলো রোববার সন্ধ্যায় নগরীর অতুয়ার ডিপো এলাকা থেকে তোলা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন /টিবিএস

বিক্রি না হওয়ায় চট্টগ্রামে প্রায় ১৫ হাজার পশুর চামড়া নষ্ট হয়ে গেছে। এসব চামড়া রোববার ভাগাড়ে ফেলে দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। বিক্রি করতে না পেরে চামড়াগুলো মৌসুমী ব্যবসায়ীরা ফেলে চলে গেছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দিকী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আনুমানিক ১৫ হাজার নষ্ট চামড়া সংগ্রহ করা হয়েছে। পরে এসব চামড়া বায়েজিদ বোস্তামী এলাকার আরেফিন নগরে ভাগাড়ে ফেলে দেওয়া হয়েছে। 

'এরমধ্যে আতুরার ডিপো এলাকা থেকে প্রায় ১০ হাজার নষ্ট চামড়া সংগ্রহ করা হয়েছে। বাকি চামড়া ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সংগ্রহ করা হয়েছে। এসবের মধ্যে গরু, খাসি, মহিষের চামড়া ছিল। তবে বেশিরভাগ গরুর চামড়া,' বলেন তিনি।

গত বছর ঈদুল আজহায় চট্টগ্রামে প্রায় ১ লাখ চামড়া নষ্ট হয়ে গিয়েছিল। দাম না পেয়ে চামড়া রাস্তায় ফেলে চলে গিয়েছিলেন মৌসুমী ব্যবসায়ীরা। এই ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল। কিন্তু এবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

মৌসুমী ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, আড়তদারদের কারসাজির কারণে চট্টগ্রামে এবারও চামড়ার প্রকৃত মূল্য পাননি তারা।

মৌসুমী চামড়া ব্যবসায়ী জাগির হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমি ৭২টি চামড়া কিনেছি গড়ে ২০০ টাকা দামে। কিন্তু আড়তদাররা ১০০ টাকার বেশি দামে চামড়া কিনেননি। কিছু চামড়া লোকসান দিয়ে বিক্রি করেছি। রাতের দিকে আড়তদাররা চামড়া কেনা বন্ধ করে দেন। তাই অবিক্রিত চামড়াগুলো ফেলে এসেছি।'

আড়তদাররা জানিয়েছেন, নষ্ট চামড়াগুলো বিভিন্ন উপজেলা থেকে এসেছে। বিক্রি করতে না পেরে এসব চামড়া ফেলে চলে গেছেন ব্যবসায়ীরা। এবার চট্টগ্রামে পশু কোরবানির সংখ্যা কমেছে বলে ধারণা করছেন আড়তদাররা। কারণ অন্যান্য বছরের তুলনায় এবার চামড়া কম এসেছে।

বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার সমিতির সাবেক সভাপতি মো. মোসলেম উদ্দিন বলেন, 'এবার প্রায় ৪ লাখের মতো চামড়া এসেছে। অন্যান্যবার ৫ থেকে সাড়ে ৫ লাখ চামড়া আসে। উপজেলা থেকে আসা কিছু চামড়া নষ্ট হয়ে গেছে, তবে গতবারের তুলনায় সেই সংখ্যা কম।'

একসময় বন্দরনগরীতে ২২টি ট্যানারি ছিল। এখন রয়েছে মাত্র একটি। পরিবেশ অধিদফতরের নিয়ম না মানার কারণে বাকি ট্যানারিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। 

মূলত ট্যানারি বন্ধ হয়ে যাওয়ার কারণে চট্টগ্রামে চামড়া শিল্পে দুর্দিন নেমে এসেছে।  এজন্য চট্টগ্রামের চামড়াগুলো বিক্রি করার জন্য ঢাকার ট্যানারির ওপর নির্ভর করতে হয়।

চট্টগ্রামে আড়তদার রয়েছেন প্রায় ২৫০ জন। 

Related Topics

টপ নিউজ

কোরবানির পশুর চামড়া / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • ১,১৮৩ কোটি টাকার পিএবি-টইটং মহাসড়ক প্রকল্প: কর্ণফুলী টানেল ঘিরে নতুন অর্থনৈতিক করিডোরের আশা
  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • সরকারি দুই সংস্থার টানাপোড়েনে ৮ বছর ধরে বেহাল দশায় চট্টগ্রামের অক্সিজেন–কুয়াইশ সড়ক  
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net