Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
গুলশানে তরুণীর মৃতদেহ উদ্ধার, 'আত্মহত্যার প্ররোচনা'য় মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 April, 2021, 01:10 pm
Last modified: 27 April, 2021, 10:36 pm

Related News

  • রাজধানীর বনশ্রীতে ১০ বছর বয়সি শিশুর আত্মহত্যা: ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী গ্রেপ্তার
  • পোষা কুকুরদের 'ডে আউট': দেশে প্রথম কুকুর নিয়ে হাঁটার অনুমতি দিল গুলশানের পার্ক
  • ওয়াসার খোঁড়াখুঁড়িতে তিতাসের পাইপলাইন বিচ্ছিন্ন: গুলশান-বাড্ডায় গ্যাস সরবরাহ বন্ধ   
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপ ৩ দিনের রিমান্ডে 
  • গুলশান সেন্ট্রাল পার্কের ব্যবস্থাপনায় রাজউক ও গুলশান ইয়ুথ ক্লাবের চুক্তি

গুলশানে তরুণীর মৃতদেহ উদ্ধার, 'আত্মহত্যার প্ররোচনা'য় মামলা

মুনিয়া রাজধানীর একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
টিবিএস রিপোর্ট
27 April, 2021, 01:10 pm
Last modified: 27 April, 2021, 10:36 pm
এই ভবনেরই একটি ফ্ল্যাটে থাকতেন মুনিয়া

রাজধানীর গুলশানের একটি অভিজাত ফ্ল্যাট থেকে তরুণীর (২১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।   

নিহতের নাম মুসারাত জাহান মুনিয়া (২১)। তিনি কুমিল্লার মনোহরপুরের প্রয়াত শফিকুর রহমানের মেয়ে। মুনিয়া রাজধানীর একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় নিহতের বোন বড় বোন বাদী হয়ে ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে গুলশান থানায় মামলা করেছেন। মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী বলেন, "খবর পেয়ে পুলিশের একটি দল ফ্ল্যাট থেকে নিহত তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে"।  

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, "নিহত তরুণী ফ্ল্যাটটি এক লাখ টাকায় ভাড়া নিয়েছিলেন এবং মার্চ মাস থেকে ফ্ল্যাটটির জন্য মাসিক সার্ভিস চার্জ হিসেবে ১১,০০০ টাকা দেয়া হত। ফ্ল্যাটে একাই থাকতেন তিনি"।    

নিহতের স্বজনের বরাতে পুলিশ আরও জানায়, মুনিয়া রবিবার তার বড় বোনকে ফোন করে বলেছিলেন যে তিনি ঝামেলায় পড়েছেন। এ কথা শুনে তার বোন সোমবার কুমিল্লা থেকে ঢাকায় এসে সন্ধ্যার দিকে ওই ফ্ল্যাটে যান। দরজায় ধাক্কাধাক্কি করলেও মুনিয়া দরজা খুলছিলেন না। এর কিছুক্ষণ আগে থেকে তার ফোনও বন্ধ ছিল। 

পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে শোবার ঘরে তার বোন মুনিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান।   

সুদীপ কুমার চক্রবর্তী বলেন, "ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে"। 

তিনি জানান, "আমরা যথাযথ তদন্তের পরেই ব্যবস্থা গ্রহণ করব। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আমরা ফুটেজ বিশ্লেষণ করছি"।

নিহতের বোনের অভিযোগ, মুনিয়ার সাথে সায়েম সোবহান আনভীরের প্রেমের সম্পর্ক ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ইফতার পার্টির ছবি শেয়ার করা নিয়ে তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়।

এদিকে সায়েম সোবহান আনভীরের সাথে যোগাযোগ করা হলে তার দুটি ফোন নম্বরই বন্ধ পাওয়া যায়। বসুন্ধরা গ্রুপের একজন ঊর্ধতন কর্মকর্তা জানান, আনভীর বর্তমানে দুবাইতে অবস্থান করছেন।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সংবাদদাতা বসুন্ধরা এমডির বাড়িতে, বসুন্ধরা গ্রুপের মিডিয়া উপদেষ্টা আবু তৈয়ব এবং আনভীরের ব্যক্তিগত সচিব মাকসুদের নম্বরেও ফোন দেন। কিন্তু এদের কেউই সকালে ফোন ধরেন নি। 

পেনাল কোডের ৩০৬ ধারা অনুযায়ী, কেউ আত্মহত্যার প্ররোচণা দিলে সে ব্যক্তি আত্মহত্যা করে মৃত্যুবরণ করলে, প্ররোচণাদানকারীর শাস্তি পেনাল কোড ৩০৬ ধারা মোতাবেক ১০ বছরের কারাদণ্ড এবং জরিমানায় দণ্ডিত করা হবে।
 
Related Topics

টপ নিউজ

আত্মহত্যা / গুলশান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • রাজধানীর বনশ্রীতে ১০ বছর বয়সি শিশুর আত্মহত্যা: ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী গ্রেপ্তার
  • পোষা কুকুরদের 'ডে আউট': দেশে প্রথম কুকুর নিয়ে হাঁটার অনুমতি দিল গুলশানের পার্ক
  • ওয়াসার খোঁড়াখুঁড়িতে তিতাসের পাইপলাইন বিচ্ছিন্ন: গুলশান-বাড্ডায় গ্যাস সরবরাহ বন্ধ   
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপ ৩ দিনের রিমান্ডে 
  • গুলশান সেন্ট্রাল পার্কের ব্যবস্থাপনায় রাজউক ও গুলশান ইয়ুথ ক্লাবের চুক্তি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net