Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
এ সপ্তাহেই ২১ জেলায় ফাইজারের টিকা পাবে স্কুল শিক্ষার্থীরা: স্বাস্থ্য মহাপরিচালক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 October, 2021, 01:55 pm
Last modified: 12 October, 2021, 02:47 pm

Related News

  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৮
  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৫
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫১২
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

এ সপ্তাহেই ২১ জেলায় ফাইজারের টিকা পাবে স্কুল শিক্ষার্থীরা: স্বাস্থ্য মহাপরিচালক

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারের হাতে এখন ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা রয়েছে। এর থেকে অর্ধেক টিকা শিশুদের দেওয়া হবে।
টিবিএস রিপোর্ট
12 October, 2021, 01:55 pm
Last modified: 12 October, 2021, 02:47 pm
ছবি: মুমিত এম/টিবিএস

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম আজ (মঙ্গলবার) এক অনুষ্ঠানে জানিয়েছেন, এই সপ্তাহেই কোভিড-১৯ টিকা পাবে স্কুল শিক্ষার্থীরা।

ঢাকা-সহ ২১ জেলার ১২ থেকে ১৭ বছর বয়সী ৩০ লাখ স্কুল শিক্ষার্থীকে এ পর্যায়ে ফাইজারের কোভিড-১৯ টিকা দেওয়া হবে।

তিনি জানান, সারা দেশের ২১টি জেলায় যেখানে মাইনাস ৭০ ডিগ্রি তাপমাত্রায় ফাইজারের ভ্যাকসিন সংরক্ষণের সুযোগ আছে, এমনসব কেন্দ্রে চলবে স্কুল শিক্ষার্থীদের করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান।

ভ্যাকসিন প্রদান কেন্দ্র হিসেবে রাজধানীর বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারকেও স্বাস্থ্য অধিদপ্তর বিবেচনায় রেখেছে বলে জানান তিনি।

এর আগে রোববার মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস মিলনায়তনে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানান, শিগগিরই শিশুদের কোভিডের টিকা দেওয়া শুরু হবে।

মন্ত্রী সেদিন বলেন, "সুইজারল্যান্ড সফরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক এবং গ্যাভির প্রতিনিধির সঙ্গে কথা হয়েছে। তারা শিশুদের টিকা দেওয়ার ব্যাপারে সায় দিয়েছেন। তারা আমাদের বলেছেন, 'আপনারা সংক্রমণ রোধে টিকা দিতে পারেন।' গ্যাভিও আমাদের ফাইজার ও মডার্নার টিকা বেশি করে দেবেন বলে আশ্বস্ত করেছে।"

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, "সরকারের হাতে এখন ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা রয়েছে। এর থেকে অর্ধেক টিকা শিশুদের দেওয়া হবে। টিকার জন্য শিশুদের নিবন্ধন হবে জন্ম নিবন্ধন এর মাধ্যমে। ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা দেওয়া হবে।"

"বাকি অর্ধেক আমরা শিশুদের দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য রাখব। তারা তাদের জন্ম নিবন্ধনের মাধ্যমে টিকার নিবন্ধন করবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেও নিবন্ধন করা যাবে," বলেন তিনি।

Related Topics

টপ নিউজ

স্কুল শিক্ষার্থী / করোনাভাইরাস ভ্যাকসিন / স্বাস্থ্য অধিদপ্তর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৮
  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৫
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫১২
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net