Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ 

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
02 December, 2021, 11:35 am
Last modified: 02 December, 2021, 01:57 pm

Related News

  • নির্দিষ্ট সময়ের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা শেষ করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু
  • জুনের শুরুতে হতে পারে এইচএসসি পরীক্ষা
  • ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা প্রাপ্য মার্কই পেয়েছে: শিক্ষা উপদেষ্টা

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ 

সকাল ১০টা থেকে ১১:৩০ এবং দুপুর ২টা থেকে ৩:৩০, এই দুই শিফটে নেওয়া হবে পরীক্ষা। প্রতিটি পরীক্ষার জন্য নির্ধারিত সময় দেড় ঘণ্টা।
টিবিএস ডেস্ক
02 December, 2021, 11:35 am
Last modified: 02 December, 2021, 01:57 pm
ছবি: নূর-এ-আলম

কোভিড-১৯ মহামারির কারণে আট মাসের বিরতির পর আজ থেকে (২ ডিসেম্বর) শুরু হলো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। ভাইরাস নিরাপত্তা নির্দেশিকা বজায় রেখে শুরু হয়েছে এ পরীক্ষা।

সারাদেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ১৮৩টি প্রতিষ্ঠান থেকে প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছরের তুলনায় এবার পরিক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার বেশি।

পরীক্ষার্থীদের মধ্যে ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ জন ছেলে এবং ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন মেয়ে। দেশে এ বছর পরীক্ষা কেন্দ্র রয়েছে ২ হাজার ৬২১টি।

সকাল ১০টা থেকে ১১:৩০ এবং দুপুর ২টা থেকে ৩:৩০, এই দুই শিফটে নেওয়া হবে পরীক্ষা। প্রতিটি পরীক্ষার জন্য নির্ধারিত সময় দেড় ঘণ্টা।

পরীক্ষা শেষ হবে আগামী ৩০ ডিসেম্বর।

এই বছরের পরীক্ষাটি প্রচলিত উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা থেকে ভিন্ন। এবার কম বিষয় এবং একটি সংক্ষিপ্ত সিলেবাসের উপর পরীক্ষা হচ্ছে।

পরীক্ষার্থীদের শুধুমাত্র ৩টি ঐচ্ছিক বিষয়ের অধীনে ৬টি পত্রের জন্য পরীক্ষা দিতে হবে। বাংলা ও ইংরেজির মতো বাধ্যতামূলক বিষয়ে পরীক্ষা হবে না। এর পরিবর্তে তাদের পূর্ববর্তী পাবলিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।
এছাড়া, ৬টি পরীক্ষার নম্বরও থাকবে কম।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ৩২ এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা ৪৫ নম্বরের পরীক্ষা দেবে।

বিজ্ঞানের শিক্ষার্থীদের ৮টির মধ্যে দুটি রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি উত্তরের জন্য বরাদ্দ নম্বর ১০। এছাড়া তাদেরকে ২৫টির মধ্যে ১২টি নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দিতে হবে।

ব্যবসায় শিক্ষা ও মানবিকের শিক্ষার্থীদের ১১টির মধ্যে দুটি রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে এবং ৩০টির মধ্যে ১৫টি নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দিতে হবে।

গত বছর, এইচএসসি পরীক্ষার্থীদের ফলাফল তাদের পূর্ববর্তী এসএসসি এবং জেএসসি সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হয়েছিল এবং অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী ক্লাসে উন্নীত হয়েছিল। 
 
Related Topics

টপ নিউজ

এইচএসসি ও সমমানের পরীক্ষা / এইচএসসি পরীক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • নির্দিষ্ট সময়ের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা শেষ করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু
  • জুনের শুরুতে হতে পারে এইচএসসি পরীক্ষা
  • ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা প্রাপ্য মার্কই পেয়েছে: শিক্ষা উপদেষ্টা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net