Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
স্কাই মাইল টাওয়ার: বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাবে জাপানের যে আকাশচুম্বী অট্টালিকা!

ফিচার

টিবিএস ডেস্ক
09 October, 2022, 02:55 pm
Last modified: 09 October, 2022, 03:17 pm

Related News

  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যেভাবে ৫ বছরে জাপানের জনসংখ্যা ৩০ লাখেরও বেশি কমেছে
  • ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • ইরান যুদ্ধ ও তেল সংকট: এশিয়ায় ‘ভয়াবহ প্রভাব’ নিয়ে উদ্বেগ জাপানি প্রধানমন্ত্রীর

স্কাই মাইল টাওয়ার: বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাবে জাপানের যে আকাশচুম্বী অট্টালিকা!

স্কাই মাইল টাওয়ারের উচ্চতা হবে বুর্জ খলিফার দ্বিগুণ এবং প্যারিসের আইফেল টাওয়ারের পাঁচ গুণ! জাপান জানিয়েছে, ২০৪৫ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে এই আকাশচুম্বী অট্টালিকার।
টিবিএস ডেস্ক
09 October, 2022, 02:55 pm
Last modified: 09 October, 2022, 03:17 pm

উচ্চতার দিক থেকে 'স্কাইল মাইল টাওয়ার' হবে দুবাইয়ের 'বুর্জ খলিফা'র দ্বিগুণ। ছবি: কমার্শিয়াল ইন্টেরিয়র ডিজাইন

প্রযুক্তিগত উদ্ভাবন ক্ষমতা ও বিভিন্ন গ্যাজেট তৈরির জন্য ইতোমধ্যেই বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে জাপান। কিন্তু খুব শীঘ্রই বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের জন্যও আলাদাভাবে উচ্চারিত হতে যাচ্ছে জাপানের নাম। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন, দুবাইয়ের 'বুর্জ খলিফা'কেও ছাড়িয়ে যাবে জাপানের আকাশচুম্বী অট্টালিকা 'স্কাই মাইল টাওয়ার'!

দুবাইয়ের বুর্জ খলিফা'র উচ্চতা ২৭১৬ ফুট (প্রায় অর্ধ-মাইল)। কিন্তু জাপান জানিয়েছে, তাদের নির্মাণাধীন স্কাই মাইল টাওয়ার এই উচ্চতাকেও টেক্কা দেবে! ২০৪৫ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে স্কাই মাইল টাওয়ারের এবং এর উচ্চতা হবে প্রায় এক মাইল!

উচ্চাকাঙ্ক্ষী এ প্রজেক্টের পেছনে আছেন স্থপতি কোন পেডারসন ফক্স এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ফার্ম লেসলি ই. রবার্টসন এসোসিয়েটস। সবচেয়ে বড় কথা তারা শুধুমাত্র একটি কাঠামোর নকশাই করছেন না, বরং এই টাওয়ার হবে এমন একটি মিনি-সিটি (ছোটখাটো শহরের মতো) যা জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে পারবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের ফলে জাপান যে নাজুক অবস্থায় রয়েছে তা এখন সবারই জানা। 'রিং অব ফায়ার' অঞ্চলে অবস্থিত হওয়ায় জাপান প্রায়ই ভূমিকম্প, সুনামি এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো ভয়াবহ দুর্যোগের সম্মুখীন হয়।

৫,৫৭৭ ফুট উচু স্কাই মাইল টাওয়ারকে টোকিও বে-তে একটি মিনি-সিটি হিসেবে গড়ে তোলা হবে। এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'নেক্সট টোকিও'। 

ছবি: নিউজরুম পোস্ট

সবচেয়ে উঁচু অট্টালিকার পাশাপাশি 'নেক্সট টোকিও'তে থাকবে মনুষ্যনির্মিত, হেক্সাগন আকৃতির কিছু দ্বীপ, যেগুলো জাপানের রাজধানী টোকিওকে বন্যাপ্লাবিত হওয়া থেকে প্রতিরোধ করবে এবং সেখানে আশ্রয় নিতে পারবেন প্রায় ৫০০,০০০ মানুষ। স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা ইলন মাস্কের তৈরি উচ্চগতিসম্পন্ন ট্রানজিট সিস্টেম, হাইপারলুপের মাধ্যমে তাদেরকে সংযুক্ত করা যাবে বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।

কিন্তু এখানেই শেষ নয়, নির্মাণাধীন স্কাই মাইল টাওয়ারে রয়েছে আরও অসংখ্য চমক! এ টাওয়ারে বসবাস করতে পারবেন ৫৫,০০০ মানুষ। গতানুগতিক পানির পাম্পের বদলে ভবনের সম্মুখভাগে বাইরের বায়ুমন্ডল থেকে পানি সংগ্রহ করে তা ফিল্টার করে সংরক্ষণ করা হবে এখানে।

আর্কিটেকচারাল ডাইজেস্ট আরও জানিয়েছে, স্কাই মাইল টাওয়ারে থাকবে মাল্টিলেভেল স্কাই লবি, যেখানে ভবনের বাসিন্দারা শপিং সেন্টার, রেস্টুরেন্ট, হোটেল, জিম, লাইব্রেরি ও হেলথ ক্লিনিকের সুবিধা পাবেন।

ছবি: ইনহ্যাবিট্যাট

জলবায়ু সচেতনতাকে সঙ্গী করে গৃহীত 'নেক্সট টোকিও ২০৪৫' প্রজেক্ট এর মূল উদ্দেশ্য হলো একটি মেগা সিটি তৈরি করা, যেটি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষম হবে।

এছাড়া, স্কাই মাইল টাওয়ারে থাকবে ক্যাবল-ফ্রি লিফট যেটি উল্লম্ব ও অনুভূমিকভাবে চলতে পারবে। ভবনের সামনে বাইরের দিকে শিল্প-কৃষি পরিচালনার জন্য জায়গা থাকবে এবং ছাদে বাগান করার সুযোগ থাকবে।

স্কাই মাইল টাওয়ারের নির্মাণ কাজ শেষ হওয়ার পর এর উচ্চতা হবে বুর্জ খলিফার দ্বিগুণ এবং প্যারিসের আইফেল টাওয়ারের পাঁচ গুণ বড়! সব মিলিয়ে ৪২১ তলা এই ভবনে বাস করতে পারবেন ৫৫,০০০ মানুষ। বলাই বাহুল্য, টোকিওবাসীর জন্য ভবিষ্যতে এক দুর্দান্ত অভিজ্ঞতা লাভের সুযোগ করে দিবে স্কাই মাইল টাওয়ার এবং আধুনিক-বিলাসী জীবনের আরাম-আয়েশের সব ব্যবস্থাই থাকবে এখানে!

সূত্র: ই টি নাও

Related Topics

টপ নিউজ

ভবন নির্মাণ / জাপান / স্কাই মাইল টাওয়ার / বুর্জ খলিফা / সবচেয়ে উঁচু ভবন / আকাশচুম্বী / অট্টালিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যেভাবে ৫ বছরে জাপানের জনসংখ্যা ৩০ লাখেরও বেশি কমেছে
  • ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • ইরান যুদ্ধ ও তেল সংকট: এশিয়ায় ‘ভয়াবহ প্রভাব’ নিয়ে উদ্বেগ জাপানি প্রধানমন্ত্রীর

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net