Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
মুখ দিয়ে ছবি এঁকে আফগান কিশোরীর বিশ্বখ্যাতি

ফিচার

টিবিএস ডেস্ক
19 February, 2020, 02:10 pm
Last modified: 19 February, 2020, 02:38 pm

Related News

  • ১০% প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ নিয়োগ দিলে বড় করছাড় পাবে প্রতিষ্ঠান
  • আফগানিস্তানে কঠোর পোশাকবিধির বিরুদ্ধে নারীদের বিক্ষোভে পুলিশের গুলি, ২ জন নিহত হওয়ার দাবি
  • কাল থেকে মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীরা ২৫% ছাড় পাবেন
  • ২৫মে থেকে ট্রেনে প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ২৫% ছাড়ের ঘোষণা রেলওয়ের
  • মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫% ছাড়ের সিদ্ধান্ত

মুখ দিয়ে ছবি এঁকে আফগান কিশোরীর বিশ্বখ্যাতি

জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধী রোবাবা মোহাম্মদী মুখ দিয়ে ছবি আঁকেন। সেই ছবি বিক্রির টাকায় চালান নিজের একটি শিল্পকেন্দ্র, যেখানে আরও ৫০ জন প্রতিবন্ধী নেন ছবি আঁকার পাঠ।
টিবিএস ডেস্ক
19 February, 2020, 02:10 pm
Last modified: 19 February, 2020, 02:38 pm

হাত-পা থেকেও নেই। নিজ দেশে নারী ও প্রতিবন্ধীদের প্রতিনিয়ত নিপীড়িত ও অবহেলিত হতে দেখেছেন। তবু হার মানেননি। তুলি কামড়ে ধরে, মুখের সাহায্যেই এঁকে চলেছেন একের পর এক চিত্রকর্ম। সেইসব ছবিতে ফুটে উঠেছে অবরুদ্ধ সময়, বিদেশি সৈনিক, প্রাকৃতিক পরিবেশ- কত না দৃশ্য! বলছি রোবাবা মোহাম্মদীর কথা।

শারীরিক প্রতিবন্ধী বলে স্কুলে ঠাঁই হয়নি রোবাবার। ছোটবেলা থেকেই ঘরে বসে, নিজে নিজে মুখ দিয়ে ছবি আঁকতে শিখেছেন। এখন তিনি ১৯ বছরের কিশোরী। আন্তর্জাতিক শিল্পবাজারে বিক্রি হয় তার ছবি। বিদেশে হয় প্রদর্শনীও। এরই মধ্যে নিজেই একটি শিল্পকেন্দ্র খুলেছেন। উদ্দেশ্য- সেখানে অন্য প্রতিবন্ধী চিত্রশিল্পীদের প্রশিক্ষণ দেবেন। খবর এএফপির।

রোবাবা জানান, তিনি মূলত আফগান নারী, নারীর ক্ষমতা ও সৌন্দর্য, পেইন্টিংয়ের সৌন্দর্য ও ভালোবাসার ছবি আঁকতেই পছন্দ করেন। ছবিতে নারীর চেহারা নিয়ে খেলা করতে ভালো লাগে তার।

রাজধানী কাবুলে গত বছর খোলা রোবাবার শিল্পকেন্দ্রটিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫০ জন। নিজের আঁকা ছবি বিক্রি করেই এর খরচ যোগান তিনি।

পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর পোর্ট্রেট এঁকেছেন রোবাবা; পাশেই তার আঁকা ভূমি মাইনের শিকার এক কিশোরীর ছবি দেখা যাচ্ছে

২০১৫ সালের এক জরিপে জানা গেছে, দেশটির সাড়ে তিন কোটি জনসংখ্যার মধ্যে ১৫ লাখই প্রতিবন্ধী। এর মধ্যে ১০ হাজার জন ভূমি মাইনের শিকার হয়ে ভুগছেন। এমন পরিস্থিতিতেও দুর্ভাগ্যজনকভাবে প্রতিবন্ধীদের প্রতি সদয় নয় আফগান সমাজ।

অন্যদিকে, রোবাবা জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধী। তিনি বলেন, ‘প্রতিবন্ধিকতার কারণে কোনো স্কুলই আমাকে ভর্তি করায়নি। তবে ভাই-বোনেরা যেন পড়াশোনা করতে পারে, সেদিকে খেয়াল রাখছি।’

স্কুলে না পড়লেও পরিবারের সহায়তায় লিখতে-পড়তে শিখেছেন তিনি। এখন সময় পেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মত প্রকাশও করেন।

তার বড় ভাই আলী মোহাম্মদী বলেন, ‘রোবাবা যেভাবে অন্য প্রতিবন্ধীদের জন্য প্রেরণা হয়ে উঠেছে, তার জন্য আমরা গর্বিত।’

আফগানিস্তানকে অনেকেই নারীদের জন্য সবচেয়ে বাস অনুপযোক্ত দেশ হিসেবে গণ্য করে। রোবাবা বলেন, ‘বাড়ি থেকে বের হতে পারি না বলে এক সময় খুব অসহায় লাগত। আত্মীয়রা বেড়াতে এসে ফিসফিস করে বলতেন, বাবা-মায়ের কোনো পাপের কারণেই নাকি আমার এ অবস্থা!’

আফগান ইনডিপেনডেন্ট হিউম্যান রাইটস কমিশনের কমিশনার বেনাফসা ইয়াকুবি স্বীকার করেছেন, কুসংস্কারের কারণেই এমন ধারণা সমাজে প্রচলিত রয়েছে।

রোবাবা অবশ্য এমন নেতিবাচক প্রতিক্রিয়া সামলাতে শিখেছেন। তার কাছে ছবি আঁকাটা মানসিক চাপ থেকে মুক্তির এক দারুণ উপায়। নিজের আঁকা একটি লম্বা গাছের ছবি দেখিয়ে তিনি বলেন, ‘ছবিটা আঁকতে খুব কষ্ট হয়েছে। আঁকতে আঁকতে কয়েকবার কেঁদেও ফেলেছি। ছবিটাতে আলো-ছায়ার খেলা করাতে গিয়ে বেশ ভুগতে হয়েছে। বাবা সারাক্ষণ আমাকে সাহস জুগিয়েছেন।’

রোবাবার শিল্পকেন্দ্রের ছাত্র, ২২ বছর বয়সী প্রতিবন্ধী তরুণ নূর আহমাদ আজিজি জানান, ‘আমি পেশাদারিভাবে ছবি আঁকা শিখতে চাই, যেন একদিন রোবাবার মতো বিখ্যাত হতে পারি।’

Related Topics

টপ নিউজ

রোবাবা মোহাম্মদী / প্রতিবন্ধী / চিত্রকলা / আফগানিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • ১০% প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ নিয়োগ দিলে বড় করছাড় পাবে প্রতিষ্ঠান
  • আফগানিস্তানে কঠোর পোশাকবিধির বিরুদ্ধে নারীদের বিক্ষোভে পুলিশের গুলি, ২ জন নিহত হওয়ার দাবি
  • কাল থেকে মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীরা ২৫% ছাড় পাবেন
  • ২৫মে থেকে ট্রেনে প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ২৫% ছাড়ের ঘোষণা রেলওয়ের
  • মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫% ছাড়ের সিদ্ধান্ত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net