Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
উড়ন্ত ট্যাক্সি আনছে উবার

ফিচার

টিবিএস রিপোর্ট
12 January, 2020, 10:55 am
Last modified: 12 January, 2020, 11:59 am

Related News

  • তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • যুক্তরাষ্ট্রে চালক কর্তৃক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে উবারকে ৮৫ লাখ ডলার জরিমানা
  • যুক্তরাষ্ট্রের আকাশে প্রথমবারের মতো উড়ল ফ্লাইং ট্যাক্সি, যাত্রী পরিবহনে প্রতিযোগিতা দুই কোম্পানির
  • আফ্রিকার আকাশে চীনের উড়ন্ত ট্যাক্সি, নজর বিশ্ববাজারে 
  • ২০২৬ সালের মধ্যেই দুবাইয়ে চালু হচ্ছে উড়ন্ত ট্যাক্সি, ৪৫ মিনিটের রাস্তা মাত্র ১২ মিনিটে!

উড়ন্ত ট্যাক্সি আনছে উবার

উবার ২০২৩ সাল নাগাদ ‘ফ্লাইং ট্যাক্সি’র পূর্ণসেবা নিয়ে হাজির হওয়ার কথা জানালেও, ২০২৮ সালের আগে এর বাণিজ্যিকীকরণ সম্ভব নয় বলে জানিয়েছে হুন্দাই।
টিবিএস রিপোর্ট
12 January, 2020, 10:55 am
Last modified: 12 January, 2020, 11:59 am

১৯৯৭ সালে মুক্তি পায় হলিউডের কল্পবিজ্ঞান ভিত্তিক থ্রিলার ছবি ‘দ্য ফিফথ এলিমেন্ট’। ছবিটির বেশ কয়েকটি দৃশ্যে দেখা যায় মাটি থেকে কয়েকশ ফুট উঁচুতে উড়ে চলেছে অসংখ্য গাড়ি। সে সময় বড় পর্দায় ওই দৃশ্য দেখে অবাক হয়েছিলেন অনেকেই।

এর দুই দশক পেরিয়ে গেলেও কল্পবিজ্ঞান নির্ভর ওই ছবিতে মানুষ যা দেখেছে, সেটিই এখন বিজ্ঞানের হাত ধরে বাস্তবের রূপ পেতে চলেছে। মাটি ছেড়ে এবার আকাশে উড়তে চলেছে গাড়ি। আর এই উড়ন্ত গাড়িকেই যোগাযোগ ব্যবস্থার ভবিষ্যৎ মনে করছেন অনেকে।

জি নিউজের এক প্রতিবদেনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান হুন্দাইয়ের সঙ্গে মিলে উড়ন্ত ট্যাক্সি আনছে যুক্তরাষ্ট্র ভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনজ্যুমার ই্যলেক্ট্রনিক্স শো’তে নতুন এই পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। ওই এয়ারক্রাফটের নাম দেওয়া হয়েছে এস-এ ওয়ান।  ইভেন্টে এই এয়ার ট্যাক্সির কনসেপ্ট ভার্সন প্রদর্শন করা হয়েছে। বেশ কয়েক মাস ধরেই এয়ার ট্যাক্সি লঞ্চের কথা বলছে উবার। এবার সেই পথে সামিল হলো হুন্দাই।

নতুন এয়ার ট্যাক্সির টেক অফ আর ল্যান্ডিংয়ের জন্য যৌথভাবে বিশেষ পরিকাঠামো তৈরির কাজ করবে উবার ও হুন্দাই। সর্বপ্রথম এই প্রযুক্তি সামনে এনেছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা- নাসা।

জানা যায়, মাটি থেকে প্রায় দুই হাজার ফুট উপরে উড়তে সক্ষম এই ‘ফ্লাইং ট্যাক্সি’ প্রতি ঘণ্টার সর্বোচ্চ ২৯০ কিলোমিটার গতিতে ছুটতে পারবে। এছাড়া একটানা ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে যেতে পারবে সম্পূর্ণ বৈদ্যুতিক এই ট্যাক্সি। আর মাত্র পাঁচ থেকে সাত মিনিটেই এর ব্যাটারি চার্জ করা যাবে বলে দাবি করেছে হুন্দাই।

উবার ২০২৩ সাল নাগাদ ‘ফ্লাইং ট্যাক্সি’র পূর্ণসেবা নিয়ে হাজির হওয়ার কথা জানালেও, ২০২৮ সালের আগে এর বাণিজ্যিকীকরণ সম্ভব নয় বলে জানিয়েছে হুন্দাই।

এর আগে ২০১৯ সালের মাঝামাঝি থেকে নিউইয়র্কের দুটি বিমানবন্দরে হেলিকপ্টার সেবা দেওয়া শুরু করে উবার।

Related Topics

অফবিট / টপ নিউজ

উড়ন্ত ট্যাক্সি / উবার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • যুক্তরাষ্ট্রে চালক কর্তৃক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে উবারকে ৮৫ লাখ ডলার জরিমানা
  • যুক্তরাষ্ট্রের আকাশে প্রথমবারের মতো উড়ল ফ্লাইং ট্যাক্সি, যাত্রী পরিবহনে প্রতিযোগিতা দুই কোম্পানির
  • আফ্রিকার আকাশে চীনের উড়ন্ত ট্যাক্সি, নজর বিশ্ববাজারে 
  • ২০২৬ সালের মধ্যেই দুবাইয়ে চালু হচ্ছে উড়ন্ত ট্যাক্সি, ৪৫ মিনিটের রাস্তা মাত্র ১২ মিনিটে!

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net