Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
করোনাদিনে রবীন্দ্রজয়ন্তী

ফিচার

টিবিএস ডেস্ক
08 May, 2020, 02:05 pm
Last modified: 09 May, 2020, 04:46 pm

Related News

  • রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ দেশকে স্বৈরাচারমুক্ত করেছে: চিফ হুইপ 
  • রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক
  • শিলাইদহ কুঠিবাড়িকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: সংস্কৃতিমন্ত্রী
  • রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • জাকসু নির্বাচন: ভোট চলাকালে রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে ছাত্রদল নেতা আটক

করোনাদিনে রবীন্দ্রজয়ন্তী

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকী আজ। ৮০ বছরের দীর্ঘ জীবনে বাংলা সাহিত্যকে অন্যতর উচ্চতায় নিয়ে যাওয়ায় প্রধান ভূমিকা পালন করে গেছেন তিনি।
টিবিএস ডেস্ক
08 May, 2020, 02:05 pm
Last modified: 09 May, 2020, 04:46 pm
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর

আজ ২৫শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকী। ১২৬৮ বঙ্গাব্দের (ইংরেজি ১৮৬১ খ্রিস্টাব্দ) এই দিনে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।

১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ (ইংরেজি ১৯৪১ খ্রিস্টাব্দ) পৃথিবীর মায়া ত্যাগ করার আগে, ৮০ বছরের দীর্ঘ জীবনে বাংলা সাহিত্যকে অন্যতর উচ্চতায় নিয়ে যাওয়ায় প্রধান ভূমিকা পালন করে গেছেন তিনি।

বাংলা সাহিত্য তো বটেই, গোটা পৃথিবীর সাহিত্য অঙ্গনকে আলোকিত করে গেছেন রবীন্দ্রনাথ। স্বীকৃতি হিসেবে ১৯১৩ সালে 'গীতাঞ্জলী' কাব্যের জন্য প্রথম এশিয়ান হিসেবে পেয়েছেন নোবেল পুরস্কার।

তার জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির চেতনা ও মননের প্রধান প্রতিভূ।

অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ও বাঙালির অহংকার। করোনাভাইরাসের করাল থাবা থেকে মুক্ত হওয়ার প্রত্যাশার কথা জানিয়ে তিনি রবীন্দ্রনাথকে স্মরণ করে বলেছেন, 'নাই নাই ভয়, হবে হবে জয়।'

'কবিগুরু' ও 'বিশ্বকবি' উপাধীতে খ্যাত রবীন্দ্রনাথ ঠাকুর শুধু অগ্রণী কবিই নন, একাধারে ছিলেন ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। অনেকের বিবেচনায়, তিনিই বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক।

তার কাব্যগ্রন্থ ৫২টি, নাটক ৩৮টি, উপন্যাস ১৩টি, প্রবন্ধ ও গদ্যসংকলন ৩৬টি । প্রায় ২ হাজার গান লিখেছেন তিনি। তার গানের বাণী বাঙালির আনন্দ-বেদনা, উৎসব-শোক... সকল আয়োজনেই নিত্যসঙ্গী হয়ে উঠেছে। বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীতও তারই লেখা।

জন্মদিনে এই মহামানবকে প্রতি বছর বেশ ঘটা করে স্মরণ করা হলেও এবার বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে তাকে অনেকটা ছোট পরিসরে স্মরণ করা হচ্ছে। জনসমাগম নিষিদ্ধ হওয়ায় মূলত ভার্চুয়াল মাধ্যমই হয়ে উঠেছে এবারের রবীন্দ্র জন্মোৎসব পালনের মঞ্চ।

Related Topics

টপ নিউজ

রবীন্দ্রনাথ ঠাকুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ দেশকে স্বৈরাচারমুক্ত করেছে: চিফ হুইপ 
  • রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক
  • শিলাইদহ কুঠিবাড়িকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: সংস্কৃতিমন্ত্রী
  • রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • জাকসু নির্বাচন: ভোট চলাকালে রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে ছাত্রদল নেতা আটক

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net