Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
২০২০ সালে ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি নিয়ে এশিয়া-প্যাসিফিকে বাংলাদেশ থাকবে শীর্ষে: এডিবি

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
25 September, 2019, 03:35 pm
Last modified: 26 September, 2019, 05:29 pm

Related News

  • বাংলাদেশের চার উন্নয়ন প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে এডিবি
  • দেশে ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় প্রতিষ্ঠার সুপারিশ এডিবির
  • সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.০৩%
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

২০২০ সালে ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি নিয়ে এশিয়া-প্যাসিফিকে বাংলাদেশ থাকবে শীর্ষে: এডিবি

রপ্তানি পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি, গ্রাম ও শহরের মধ্যে ন্যায্যতাভিত্তিক উন্নয়ন এবং নিবিড় আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে বাধাগুলো দূর করতে বলছে এই এশীয় থিংক ট্যাংক...
টিবিএস রিপোর্ট
25 September, 2019, 03:35 pm
Last modified: 26 September, 2019, 05:29 pm
এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এক অনুষ্ঠানে কথা বলছেন (ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড)

২০২০ সালে বাংলাদেশের জিডিপি (গ্রস ডমিস্টিক প্রডাকশন) প্রবৃদ্ধির হার ৮ শতাংশ হবে বলে মনে করছে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি)। বুধবার সংস্থাটির ঢাকা অফিসে প্রকাশিত ‘এশিয়ান ডেভলপমেন্ট আউটলুক ২০১৯’এর আপডেটে এই সম্ভাবনার কথা বলা হয়।

একই সময়ে ভারতের প্রবৃদ্ধি হবে ৭.২ শতাংশ এবং তাজিকিস্তানে ৭ শতাংশ। ওদিকে যথাক্রমে ৬.৮ ও ৬.৭ শতাংশ প্রবৃদ্ধির হার নিয়ে কম্বোডিয়া ও ভিয়েতনাম চতুর্থ ও পঞ্চম স্থানে থাকবে।

গত কয়েক বছরে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি নিয়ে এডিবি যেসব পূর্বানুমান দিয়েছে তা ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী। ২০১৬ সালের ৭.১ শতাংশ থেকে ২০১৭ সালের ৭.৩ এবং ২০১৮ সালের ৭.৯ শতাংশ প্রবৃদ্ধির কথা বলেছিল তারা। আর ২০১৯ সালের প্রবৃদ্ধি ৮.১ শতাংশ হবে বলে এডিবি জানিয়েছিল।

চাহিদার দিক থেকে দেখলে, একদিকে বেড়েছে রপ্তানি, অন্যদিকে ব্যক্তিগত ভোগ। আবার রেমিটেন্সের প্রবৃদ্ধিও বাংলাদেশের জিডিপি গ্রাফটি উপরের দিকে নিয়ে যাবে। পাশাপাশি,সরকারি-বেসরকারি উভয় ধরনের বিনিয়োগের ক্ষেত্রে অনুকূল ব্যবসায়িক পরিবেশ তৈরিতে সহযোগিতামূলক আর্থিক নীতিও প্রবৃদ্ধি বাড়াতে ভূমিকা রাখবে।

জোগানের দিক থেকে বিবেচনায় নেওয়া হচ্ছে শিল্প ও কৃষি খাতের টেকসই ও শক্তিশালী প্রবৃদ্ধির হিসাব। ২০২০ সালে আমাদের প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হবে এগুলোই।   

তবে, প্রবৃদ্ধির হার দীর্ঘমেয়াদে ধরে রাখতে হলে বাংলাদেশকে কিছু চ্যালেঞ্জের মুখেও পড়তে হবে। এডিবি সে বিষয়ে কিছু পরামর্শও দিয়েছে তাদের আপডেট রিপোর্টে।

রপ্তানি পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি,গ্রাম ও শহরের মধ্যে ন্যায্যতাভিত্তিক উন্নয়ন এবং নিবিড় আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে বাধাগুলো দূর করতে বলছে এই এশীয় থিংক ট্যাংক।

বেসরকারি খাতে গতিশীলতার জন্য এডিবি ব্যবসায়িক পরিবেশের উন্নতি ঘটাতে পরামর্শ দিচ্ছে। আর সেজন্য দরকার কিছু সংস্কার।

বাংলাদেশের প্রবৃদ্ধি ৮ শতাংশ হবার সম্ভাবনার কথা বললেও এডিবি সামগ্রিকভাবে এশিয়ার প্রবৃদ্ধি হিসাব করছে ৫.৫ শতাংশ।

Related Topics

অর্থনীতি

এডিবি / জিডিপি প্রবৃদ্ধি / এশীয় উন্নয়ন ব্যাংক / গ্রস ডমিস্টিক প্রডাকশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • বাংলাদেশের চার উন্নয়ন প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে এডিবি
  • দেশে ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় প্রতিষ্ঠার সুপারিশ এডিবির
  • সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.০৩%
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net