Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
মূসক সংগ্রহের সময় ব্যবসায়ীদের হয়রানি করবেন না : এনবিআর প্রধান

টপ নিউজ

ইউএনবি
27 July, 2019, 06:45 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • ভ্যাট বিস্তৃত হবে গ্রাম পর্যন্ত, ছোট ব্যবসায়ীদের আওতায় আনার লক্ষ্য এনবিআরের
  • আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আরও এক মাস

মূসক সংগ্রহের সময় ব্যবসায়ীদের হয়রানি করবেন না : এনবিআর প্রধান

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, “মূসক সংগ্রহের সময় যদি হয়রানির শিকার হন তাহলে তাৎক্ষণিকভাবে আমাদের জানাবেন।”
ইউএনবি
27 July, 2019, 06:45 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

মূল্য সংযোজন কর (মূসক) সংগ্রহের সময় ব্যবসায়ীদের হয়রানি না করতে শনিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সংস্থার চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ বিষয়ে সচেতনতা বৃদ্ধির এক কর্মশালায় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, “মূসক সংগ্রহের সময় যদি হয়রানির শিকার হন তাহলে তাৎক্ষণিকভাবে আমাদের জানাবেন।”

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।

মূসক সংগ্রহ বাড়ানো দরকার জানিয়ে মোশাররফ হোসেন বলেন, “যদি বাজেটের আকার বাড়ে তাহলে রাজস্ব আহরণও বাড়াতে হয়।”

তিনি নতুন মূল্য সংযোজন কর আইন সম্পর্কে জানতে এনবিআর কর্মকর্তা ও ব্যবসায়ীদের আহ্বান জানান।

এনবিআর প্রধান বলেন, তারা নতুন আইন অনুযায়ী মূসক সংগ্রহ বিষয়ে তাদের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং ব্যবসায়ীদের এ আইন সম্পর্কে জানাতে পরিকল্পনা করছেন।

উন্নত দেশে মানুষকে অনেক বেশি কর ও মূসক দিতে হয় এবং তা ফাঁকি দেয়ার কোনো সুযোগ নেই বলে উল্লেখ করেন তিনি।

“আমরা ২০১২ সালে নতুন মূসক আইন প্রণয়ন করি। এখন কিছু সংশোধনের পর আমরা তা বাস্তবায়ন করছি।”

অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি ওসামা তাসীর বলেন, তারা নতুন মূসক আইন সম্পর্কে ব্যবসায়ীদের সচেতন করতে এ কর্মশালার আয়োজন করেছেন।

তিনি বলেন “এ কর্মশালা ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং মূসক দেয়ার সংস্কৃতি সৃষ্টিতে সাহায্য করবে। এটি দেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করবে। আমরা মূসক সংগ্রহের সময় কোনো হয়রানি চাই না।”

Related Topics

অর্থনীতি

মূল্য সংযোজন কর / জাতীয় রাজস্ব বোর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • ভ্যাট বিস্তৃত হবে গ্রাম পর্যন্ত, ছোট ব্যবসায়ীদের আওতায় আনার লক্ষ্য এনবিআরের
  • আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আরও এক মাস

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net