Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
প্রতিষ্ঠাবার্ষিকীতে শক্তির মহড়ায় চীন

টপ নিউজ

ইউএনবি রিপোর্ট
01 October, 2019, 05:35 pm
Last modified: 01 October, 2019, 05:45 pm

Related News

  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • বিশ্ব ‘জঙ্গলের শাসনে’ ফেরার ঝুঁকিতে, চীন-রাশিয়া সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতার শক্তি: শি জিনপিং
  • চীন-রাশিয়া সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’: পুতিন; সম্পর্ক ‘নতুন গতিতে এগোচ্ছে’: শি
  • ট্রাম্পের সফরের পর বেইজিংয়ে ‘চা-কূটনীতি’তে শি-পুতিন
  • আগামী ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন: আশঙ্কা ট্রাম্পের উপদেষ্টাদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে শক্তির মহড়ায় চীন

“কোনো শক্তি আমাদের মহান মাতৃভূমির মর্যাদা কমাতে পারবে না। কোনো শক্তি চীনা জনগণ এবং চীনা জাতির অগ্রগতি থামাতে পারবে না।”
ইউএনবি রিপোর্ট
01 October, 2019, 05:35 pm
Last modified: 01 October, 2019, 05:45 pm
প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রেসিডেন্ট শি জিনপিং

কমিউনিস্ট শাসনের ৭০তম বার্ষিকী পূর্তি উদযাপনের সময় চীন তাদের ক্রমবর্ধমান ক্ষমতা ও কৌশলগত উচ্চাকাঙ্ক্ষার প্রদর্শনী করল।

বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশটির রাজনীতির কেন্দ্রবিন্দু ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে হাজার হাজার দর্শণার্থীর সামনে গণচীনের পতাকাবাহী দলটি পতাকা উঁচিয়ে ধরে। এরপর অন্য একটি দল সশস্ত্র সালাম জানায়।

সাবেক প্রেসিডেন্ট হু জিনতাও ও জিয়ান জেমিনসহ অন্যান্য নেতাদের সঙ্গে বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং স্কয়ারের উত্তর প্রান্তের ‘গেট অব হ্যাভেনলি পিস’ থেকে প্যারেড প্রত্যক্ষ করেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যে জায়গায় দাঁড়িয়ে মাও গণচীন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন, ঠিক সে জায়গায় দাঁড়িয়ে মাও স্যুট পরিহিত জিনপিং বক্তব্য রাখেন। দেশটির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে একমাত্র তিনিই মাও স্যুট পরেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় টেলিভিশন বক্তৃতায় জিনপিং বলেন, “কোনো শক্তি আমাদের মহান মাতৃভূমির মর্যাদা কমাতে পারবে না। কোনো শক্তি চীনা জনগণ এবং চীনা জাতির অগ্রগতি থামাতে পারবে না।”

শি জিনপিং একটি খোলা জিপে চড়ে সারি সারি মিসাইল বহনকারী ট্রাকসহ নানা অস্ত্রে সাজানো বাহন ও সামরিক কর্মকর্তাদের প্রত্যক্ষ করেন। এ সময় সামরিক বাহিনীর সদস্যরা তাঁকে লক্ষ্য করে চিৎকার করে বলতে থাকেন, “হ্যালো, নেতা। জনগণের সেবা করুন।” 

জবাবে তিনি বলেন, “হ্যালো কমরেডস।”

প্রসঙ্গত, রক্তাক্ত একটি গৃহযুদ্ধে বিজয়ী হয়ে ১৯৪৯ সালের ১ অক্টোবর কমিউনিস্ট পার্টির নেতা মাও জেদং (চেয়ারম্যান মাও) গণচীন প্রতিষ্ঠার ঘোষণা দেন। 

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, সামরিক বাহিনীর ৫৯টি পৃথক বিভাগের ১৫ হাজার সদস্য এ কুচকাওয়াজে অংশ নিয়েছেন। সেখানে ৫৮০টি সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে আর ১৬০টি এয়ারক্রাফট আকাশে উড়েছে।

Related Topics

আন্তর্জাতিক

চীনের প্রেসিডেন্ট / শি জিনপিং / চীনের প্রতিষ্ঠাবার্ষিকী / মাও জেদং / গণচীনের প্রতিষ্ঠা / চীনা কমিউনিস্ট পার্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • বিশ্ব ‘জঙ্গলের শাসনে’ ফেরার ঝুঁকিতে, চীন-রাশিয়া সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতার শক্তি: শি জিনপিং
  • চীন-রাশিয়া সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’: পুতিন; সম্পর্ক ‘নতুন গতিতে এগোচ্ছে’: শি
  • ট্রাম্পের সফরের পর বেইজিংয়ে ‘চা-কূটনীতি’তে শি-পুতিন
  • আগামী ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন: আশঙ্কা ট্রাম্পের উপদেষ্টাদের

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net