Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সোহান-মুস্তাফিজ

খেলা

টিবিএস রিপোর্ট
16 June, 2022, 07:55 pm
Last modified: 16 June, 2022, 07:58 pm

Related News

  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’
  • দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের
  • শামীমের শেষের ঝড়েও বড় হলো না বাংলাদেশের সংগ্রহ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সোহান-মুস্তাফিজ

ম্যাচটি বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল সম্প্রচার করছে না। আইসিসি টিভিতে খেলা দেখা যাচ্ছে, এর জন্য অবশ্য টাকা খরচ করতে হচ্ছে।
টিবিএস রিপোর্ট
16 June, 2022, 07:55 pm
Last modified: 16 June, 2022, 07:58 pm

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার টেস্ট সিরিজ। অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্টে লড়বে দুই দল। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। 

টস ভাগ্য বাংলাদেশের বিপক্ষে গেছে। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। ম্যাচটি বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল সম্প্রচার করছে না। তবে আইসিসি টিভিতে দেখা যাচ্ছে। খেলা দেখতে চাইলে দুই টেস্টের জন্য ২ ডলার খরচ করতে হবে।

যার টেস্ট খেলা নিয়ে অনেক আলোচনা, সেই মুস্তাফিজুর রহমান আছেন একাদশে। জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০২১ সালে ফেব্রুয়ারিতে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টেস্ট খেলেন বাঁহাতি এই পেসার। গত জানুয়ারির পর টেস্ট খেলতে নামছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। মুশফিকুর রহিম এই সফরে বিশ্রামে আছেন। চোটের কারণে ছিটকে গেছেন ইয়াসির আলী রাব্বি।

এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৮টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫টিতেই ক্যারিবীয়দের জয়, একটি ম্যাচ ড্র হয়। বাংলাদেশের জয় পেয়েছে ২টি। বাংলাদেশের এই দুই জয় নিয়েও আছে আলোচনা। ২০০৯ সালের সেই টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দল খেলেছিল। এরপর ২০১৪ ও ২০১৮ সালে চার টেস্টে বাজেভাবে হারে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, এনক্রুমাহ বনার, জারমেইন ব্ল্যাকউড, কাইল মেয়ার্স, জশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), রেমন রিফার, আলজারি জোসেফ, কেমার রোচ, গুডাকেশ মটি ও জেডেন সিলস।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর / প্রথম টেস্ট / টস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’
  • দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের
  • শামীমের শেষের ঝড়েও বড় হলো না বাংলাদেশের সংগ্রহ

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net