Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
রেকর্ড গড়া সেঞ্চুরিতে র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ জয়ের

খেলা

টিবিএস ডেস্ক
06 April, 2022, 04:30 pm
Last modified: 06 April, 2022, 06:50 pm

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

রেকর্ড গড়া সেঞ্চুরিতে র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ জয়ের

২০ বছরের অপেক্ষায় ইতি টেনেছেন মাহমুদুল হাসান জয়। বাংলাদেশের তরুণ এই ওপেনার দারুণ এক সেঞ্চুরিতে নিজের নামটি রেকর্ড বইয়ে খোদাই করে নিয়েছেন। তার ১৩৭ রানের ইনিংসের প্রভাব পড়েছে আইসিসি র‌্যাঙ্কিংয়ে।
টিবিএস ডেস্ক
06 April, 2022, 04:30 pm
Last modified: 06 April, 2022, 06:50 pm

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সামান্যতম লড়াইও করতে পারে না বাংলাদেশ। এবার ডারবানে লড়াই করলেও ভাগ্য বদলায়নি, দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে অলআউট হয়ে বড় ব্যবধানে হারে মুমিনুল হকের দল। দলের মতো ব্যাটসম্যানরাও প্রোটিয়াদের বিপক্ষে সুবিধা করতে পারে না। দলটির বিপক্ষে এবং তাদের মাটিতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি ছিল না। 

২০ বছরের সেই অপেক্ষায় ইতি টেনেছেন মাহমুদুল হাসান জয়। বাংলাদেশের তরুণ এই ওপেনার দারুণ এক সেঞ্চুরিতে নিজের নামটি রেকর্ড বইয়ে খোদাই করে নিয়েছেন। তার ১৩৭ রানের সেই ইনিংসের প্রভাব পড়েছে আইসিসি র‌্যাঙ্কিংয়ে। টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৩৭ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের। 

গত সপ্তাহের পারফরম্যান্সের বিবেচনায় র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যা বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ৩৭ ধাপ এগিয়ে ৬৬তম স্থানে আছেন জয়। ডানহাতি এই ব্যাটসম্যানের রেটিং পয়েন্ট ৪৭২।

জয় লম্বা লাফ দিলেও র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে লিটন কুমার দাসের। বছর দেড়েক ধরে টেস্টে দারুণ ছন্দে থাকা উইকেটরক্ষক এই ব্যাটসম্যান চার ধাপ পিছিয়ে গেছেন। ৬৬২ রেটিং পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছেন তিনি। নিজের ছায়া হয়ে থাকা মুশফিকুর রহিম পিছিয়েছেন ৭ ধাপ, ২৮ নম্বরে আছেন তিনি। 

প্রথম টেস্ট না খেললেও র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। বাঁহাতি অভিজ্ঞ এই ওপেনার ৩৩ নম্বরে আছেন। সাকিব আল হাসান তিন ধাপ পিছিয়ে ৪২ নম্বরে নেমে গেছেন। টেস্ট অধিনায়ক মুমিনুল হক পিছিয়েছেন ১২ ধাপ, আছেন ৪৫ নম্বরে। 

টেস্টের বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। তিন ধাপ এগিয়ে ৩২ নম্বরে আছেন ডানহাতি এই অফ স্পিনার। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম এক ধাপ এগিয়ে ২৪ নম্বরে আছে, বাংলাদেশের মধ্যে র‌্যাঙ্কিংয়ে তিনিই সবচেয়ে এগিয়ে। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও পিছিয়েছেন সাকিব। এক ধাপ পিছিয়ে ২৯ নম্বরে আছেন তিনি।  

Related Topics

টপ নিউজ

মাহমুদুল হাসান জয় / টেস্ট ব্যাটসম্যান র‌্যাঙ্কিং / আইসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net