Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
‘সাকিব না খেলুক, আই ডোন্ট কেয়ার’

খেলা

টিবিএস রিপোর্ট
08 March, 2022, 09:30 pm
Last modified: 08 March, 2022, 09:37 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

‘সাকিব না খেলুক, আই ডোন্ট কেয়ার’

সব সময়ই একে অন্যকে সমর্থন দিয়ে থাকেন সাকিব আল হাসান ও খালেদ মাহমুদ সুজন। এবার যেন সেটা পাল্টে গেল, দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া নিয়ে সাকিবের বক্তব্যে রীতিমতো ক্ষেপে গেছেন বিসিবির এই পরিচালক। 
টিবিএস রিপোর্ট
08 March, 2022, 09:30 pm
Last modified: 08 March, 2022, 09:37 pm
সাকিব আল হাসান ও খালেদ মাহমুদ সুজন। ছবি: বিসিবি

সাকিব আল হাসান ও খালেদ মাহমুদ সুজনের রসায়ণটা বেশ জমে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকার ফ্র্যাঞ্জাইজিতে জুটি হয়ে বেশ কয়েকবার এক সাথে পা ফেলেছেন এ দুজন। সর্বশেষ আসরেও ফরচুন বরিশালে ছিলেন তারা, সাকিব অধিনায়ক আর খালেদ মাহমুদ কোচ। সব সময়ই একে অন্যকে সমর্থন দিয়ে থাকেন তারা। এবার যেন সেটা পাল্টে গেল, দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া নিয়ে সাকিবের বক্তব্যে রীতিমতো ক্ষেপে গেছেন খালেদ মাহমুদ। 

রোববার ব্যক্তিগত কাজে দুবাই যাওয়ার আগে সাকিব বলে গেছেন, দক্ষিণ আফ্রিকা সফরে তিনি যেতে চান না। আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো মানসিক ও শারীরিক অবস্থা নেই বলে এই সফরে যাওয়া ঠিক হবে না বলে মনে করেন তিনি। পরদিন ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিসিবি সভাপতি বলেছিলেন, 'আইপিএলে সুযোগ পেলেও কি সাকিব এ রকম বলতো?'

মঙ্গলবার একই ধরনের প্রশ্ন রাখলেন বিসিবি পরিচালক ও জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের প্রশ্ন, 'সাকিব যেহেতু আইপিএলে খেলছে না, সাকিবের কাজটা কী? দল পেলে তো আইপিএলেই খেলতে যেত!' একই সঙ্গে তিনি এও জানালেন, টেস্ট খেলতে না চাইলে না খেলুক সাকিব, এটার পরোয়া করেন না তিনি। 

টেস্টে সাকিবের অনাগ্রহ গত কয়েক বছর ধরে। ২০১৭ সাল থেকে বাংলাদেশের খেলা ২৭ টেস্টের মধ্যে সাকিব খেলেছেন মাত্র ৮টি। আরেকবার টেস্ট এড়িয়ে যাওয়ার চেষ্টা করায় খালেদ মাহমুদ যেন আর মেজাজ ধরে রাখতে পারলেন না, 'সাকিব, তামিম যখন খেলে, তখন কোনো সমস্যা তৈরি হয় না। সমস্যা তখনই তৈরি হয় যখন ওরা খেলে না। ওদের জায়গায় অন্য কাউকে খেলাচ্ছি। সাকিব যখন ফিরে আসবে, তখন ওই ছেলেটার কী হবে! আমরা দল তো তৈরি করতে পারছি না। সাকিব যদি খেলতে না চায়, না খেলুক টেস্ট ম্যাচে। আই ডোন্ট কেয়ার।'

সাকিবের খেলা, না খেলা নিয়ে বিসিবি চিন্তিত নয় জানিয়ে তিনি আরও বলেন, 'বিসিবি এতোটাও চিন্তিত না। আপনি জোর করতে পারবেন না। আমরা চাই যে ও খেলুক। যতদিন পর্যন্ত সাকিব ফিট থাকবে, খেলুক। কিন্তু ও যদি মনে করে যে উপভোগ করছে না, তাহলে মনে হয় যে বলে দেওয়া উচিত আমি যেকোনো একটা ফরম্যাট আর খেলব না। কিংবা আমি দুটি ফরম্যাট খেলব না। এটা ঠিক আছে। আমাদের সাকিবের জায়গায় একজনকে প্রতিষ্ঠিত করতে হবে।'

খালেদ মাহমুদের মতে, 'স্বেচ্ছাচারিতা' থামানোর সময় এসে গেছে। তার ভাষায়, ' এখন ফুল স্টপের সময় চলে এসেছে, যথেষ্ট হয়েছে। আপনি বিসিবির সঙ্গে স্বেচ্ছাচারিতা করতে পারেন না। আপনি বলতে পারেন না যে আমি খেলব, খেলব না। আপনি যদি খেলতেই চান, তাহলে ঠিকমতো খেলেন। যদি খেলতে না চান, তাহলে বলে দেন। যদি বিরতি চান, তাহলে পুরোপুরি বিরতি নেন। কেউ আপনাকে আটকাবে না। প্রেসিডেন্টও বলতে চায় এভাবে। হয়তো উনি একটু আস্তে বলেছে, আমি একটু জোরে।'

সাকিবের দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া, না যাওয়ার ক্ষেত্রে বিসিবির সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান খালেদ মাহমুদ, 'এটা নিয়ে নিশ্চিতভাবেই শেষ কল বিসিবির। বিসিবির প্রোডাক্ট ওরা। বিসিবি ওদের প্রোডাক্ট না। বিসিবি কোনো ব্যক্তির জন্য না। বিসিবির জন্যই ওরা। নিশ্চিতভাবেই ওরা বাংলাদেশ ক্রিকেটের মেইন স্টেক হোল্ডার। কিন্তু এই স্টেক হোল্ডারের জন্য তো বিসিবির অনেক ইনভেস্টমেন্ট ছিল। বিসিবি তো তাদের অভিভাবক। আমাদের সবার অভিভাবক বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর আমরা কেউ না, তারাও না।'

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / খালেদ মাহমুদ সুজন / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net