Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
করোনায় আক্রান্ত জেমি সিডন্স

খেলা

টিবিএস রিপোর্ট
12 February, 2022, 10:30 pm
Last modified: 12 February, 2022, 10:34 pm

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনায় আক্রান্ত জেমি সিডন্স

ঢাকায় এসে বিপিএলের সব ম্যাচ মাঠে বসে দেখেছেন সিডন্স। সিলেট পর্বও বাদ যায়নি। বিসিবির দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারকে নিয়ে সিলেটে চলে যান অস্ট্রেলিয়ান এই কোচ। ঢাকা ফিরে শুক্রবার জাতীয় দলের অনুশীলনের জার্সি গায়ে একাডেমি মাঠ ঘুরে দেখেন তিনি।
টিবিএস রিপোর্ট
12 February, 2022, 10:30 pm
Last modified: 12 February, 2022, 10:34 pm
বিসিবির ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। ছবি: বিসিবি

করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। কয়েক দিন ধরে খুসখুসে কাশি ছিল জাতীয় দলের সাবেক এই প্রধান কোচের। স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে শুক্রবার করোনা পরীক্ষা করান সিডন্স। শনিবার তার পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বিসিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।  

গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশে এসে বিশ্রামে বেশি সময় কাটাননি অস্ট্রেলিয়ান এই কোচ। করোনা পরীক্ষার ফল নেগেটিভ হতেই ছুটে যান মাঠে। বিপিএল থাকায় আপাতত ক্রিকেটারদের নিয়ে কাজ করার সুযোগ নেই। যদিও এটাই তার জন্য বড় সুযোগ। বিপিএলের ম্যাচ দেখে ক্রিকেটারদের পরখ করে নিচ্ছেন সিডন্স। 

ঢাকায় এসে মাঠে বসে বিপিএলের সব ম্যাচ দেখেছেন তিনি। সিলেট পর্বও বাদ যায়নি। বিসিবির দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারকে নিয়ে সিলেটে চলে যান অস্ট্রেলিয়ান এই কোচ। মাঠে বসে ম্যাচ দেখার পর হাবিবুল বাশারের সঙ্গে ঘুরে দেখেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুটি গ্রাউন্ড।

এরপর ঢাকা ফিরে শুক্রবার জাতীয় দলের অনুশীলনের জার্সি গায়ে একাডেমি মাঠ ঘুরে দেখেন সিডন্স। খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন উইকেট। এ ছাড়া মিরপুরের ইনডোর, আউটডোরের পাশাপাশি একাডেমিও ভবনও পরিদর্শন করেন তিনি। সিডন্সের সঙ্গে ছিলেন বিসিবির কিউরেটর গামিনি ডি সিলভা ও গ্রাউন্ডস ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন। 

২০২১ সালের জুন থেকে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করে আসছিলেন অ্যাশওয়েল প্রিন্স। প্রোটিয়া এই কোচ থাকা অবস্থাতেই সিডন্সকে ব্যাটিং পরামর্শক করে নিয়ে আসে বিসিবি। সিডন্স আসার কদিন পর দায়িত্ব থেকে ইস্তফা দেন প্রিন্স। আগে জানানো হয়েছিল, জাতীয় দলের পাশাপাশি হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) ও বয়সভিত্তিক ক্রিকেটে সিডন্সের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিসিবি। প্রিন্সের পদত্যাগের পরে বিসিবি সভাপতি জানিয়েছেন, জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন সিডন্স। 

Related Topics

টপ নিউজ

জেমি সিডন্স / ব্যাটিং পরামর্শক / জাতীয় ক্রিকেট দল / বিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net