Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
সিলেট স্টেডিয়ামে মুগ্ধ সিডন্স চিনে নিচ্ছেন ক্রিকেটারদের

খেলা

টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
07 February, 2022, 09:05 pm
Last modified: 07 February, 2022, 09:15 pm

Related News

  • ভাঙা মনে ঘরের মাঠের পর্ব শেষ সিলেট স্ট্রাইকার্সের
  • হেলস ঝড়ে সিলেটের রান পাহাড় টপকে রংপুরের রেকর্ড গড়া জয়
  • মান্ধানা-শেফালির দাপটে দুই ম্যাচ আগেই সিরিজ হার বাংলাদেশের
  • হতশ্রী ব্যাটিংয়ে বাংলাদেশের বিশাল হার
  • ফের ধনঞ্জয়া-কামিন্দু জুটি, লক্ষ্য বেড়েই চলেছে বাংলাদেশের

সিলেট স্টেডিয়ামে মুগ্ধ সিডন্স চিনে নিচ্ছেন ক্রিকেটারদের

জানানো হয়েছিল, জাতীয় দল থেকে শুরু করে এইচপি, বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে কাজ করবেন সিডন্স। তবে কদিন আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, জাতীয় দল নিয়েই বেশি কাজ করবেন তিনি। যদিও সিডন্স নিশ্চিত নন তার দায়িত্ব নিয়ে।
টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
07 February, 2022, 09:05 pm
Last modified: 07 February, 2022, 09:15 pm
বিসিবির ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। ছবি: বিসিবি

চার বছর দায়িত্ব পালন করে যাওয়ার পর লম্বা সময়। তবে বাংলাদেশের ক্রিকেট ঠিকই নজরে থাকতো তার। সাবেক প্রিয় শিষ্যরা কে কোথায় কেমন করছে, খোঁজ রাখতেন জেমি সিডন্স। দূর থেকে আর খোঁজ নিতে হচ্ছে না জাতীয় দলের সাবেক এই কোচকে। দুই বছরের চুক্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিয়েছেন সিডন্স। 

গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশে এসে বিশ্রামে বেশি সময় কাটাননি অস্ট্রেলিয়ান এই কোচ। করোনা পরীক্ষার ফল নেগেটিভ হতেই ছুটে গেছেন মাঠে। বিপিএল থাকায় আপাতত ক্রিকেটারদের নিয়ে কাজ করার সুযোগ নেই। যদিও এটাই তার জন্য বড় সুযোগ। বিপিএলের ম্যাচ দেখে ক্রিকেটারদের পরখ করে নিচ্ছেন সিডন্স। 

ঢাকায় এসে মাঠে বসে বিপিএলের সব ম্যাচ দেখেছেন তিনি। সিলেট পর্বও বাদ যাচ্ছে না। দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারকে নিয়ে সোমবার চলে এসেছেন সিলেটে। মাঠে বসে দেখেছেন ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ। এরপর হাবিবুল বাশারের সঙ্গে ঘুরে দেখেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুটি গ্রাউন্ড।

এখানকার ক্রিকেট অবকাঠামো দেখে মুগ্ধ সিডন্স। বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রায় সিলেটের বড় অবদান থাকবে বলে তার বিশ্বাস। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করা সিডন্স প্রথমবার সিলেটে এসে বললেন, 'মাঠ সুন্দর। আশপাশের পরিবেশ মিলে খেলার আবহটা দারুণ। এ ছাড়া এখানে সব সুযোগ-সুবিধাও আছে। আমার বেশ ভালো লেগেছে। আশা করি এখান থেকে ভালো সার্ভিস পাওয়া যাবে।'

আগে জানানো হয়েছিল, জাতীয় দল থেকে শুরু করে হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি), বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে কাজ করবেন সিডন্স। তবে কদিন আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, জাতীয় দল নিয়েই বেশি কাজ করবেন তিনি। যদিও সিডন্স নিশ্চিত নন তার দায়িত্ব নিয়ে, 'আমি এখনও জানি না আমার দায়িত্ব কী হবে।'

সিডন্সের সিলেটে আসার প্রাথমিক উদ্দেশ্য এখানকার ক্রিকেট অবগাঠামো ঘুরে দেখা। তবে প্রধান উদ্দেশ্য ক্রিকেটার চিনে নেওয়া, তাদের সামর্থ্য সম্পর্কে ধারণা নেওয়া। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, 'আসার কারণ ম্যাচ দেখা। এ ছাড়া সিলেটে ও কখনও আসেনি। তো সিলেটের স্টেডিয়ামটা দেখা, উইকেটগুলো দেখা, পরিবেশ, অনুশীলনের সুযোগ-সুবিধা কী আছে, এগুলো দেখার জন্য আসা।' 

'ওকে আমরা একটা নির্দেশনা দিয়েছি। যেটা আমাদের তিন ফরম্যাটে তিনটা দল। কে কে খেলে, অনেক খেলোয়াড়কে ও চেনে না। সেই হিসেবে নির্দেশনা দেওয়া হচ্ছে যে কে কোন ফরম্যাটে খেলে, কোথায় ব্যাটিং করে, আমাদের বোলাররা কেমন। সবকিছু নিয়ে ওকে শুধু একটা নির্দেশনা দেওয়া হয়েছে। যখন অনুশীলনে নামবে, সবার সম্পর্কে জেনে কাজটা করতে সুবিধা হবে।' যোগ করেন মিনহাজুল আবেদীন।

সিডন্সের দায়িত্ব সম্পর্কে জানতে চাইলে প্রধান নির্বাচক বলেন, 'সত্যি বলতে এটা তো ক্রিকেট পরিচালনা বিভাগই দায়িত্বটা দেবে। আমার দিক থেকে বলাটা ঠিক হবে না, জালাল ভাই এই জিনিসটা বলবে। জাতীয় দলের সাথেই তো ব্যাটিং কোচ হিসেবে যোগ দেওয়ার কথা আমি যতটুক জানি। আশা করছি এই সিরিজ (আফগানিস্তান) থেকে কাজ করবে।'

Related Topics

টপ নিউজ

জেমি সিডন্স / ব্যটিং পরামর্শক / সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • ভাঙা মনে ঘরের মাঠের পর্ব শেষ সিলেট স্ট্রাইকার্সের
  • হেলস ঝড়ে সিলেটের রান পাহাড় টপকে রংপুরের রেকর্ড গড়া জয়
  • মান্ধানা-শেফালির দাপটে দুই ম্যাচ আগেই সিরিজ হার বাংলাদেশের
  • হতশ্রী ব্যাটিংয়ে বাংলাদেশের বিশাল হার
  • ফের ধনঞ্জয়া-কামিন্দু জুটি, লক্ষ্য বেড়েই চলেছে বাংলাদেশের

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net