Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ঝলমলে রঙিন চেহারায় জহুর আহমেদের গ্যালারি

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
27 January, 2022, 07:55 pm
Last modified: 27 January, 2022, 08:05 pm

Related News

  • ইরানের ম্যাচে মিনাবে নিহত ১৬৮ শিশুকে স্মরণ করলেন সমর্থকরা
  • ঢাকাকে উড়িয়ে জয়ে ফিরলো তামিমের বরিশাল
  • টানা তিন জয়ে দুই ম্যাচ আগেই সিরিজ বাংলাদেশের
  • হৃদয়-জাকিরে মিললো লড়াইয়ের পুঁজি
  • সহজ জয়ে সিরিজে আরও এগিয়ে বাংলাদেশ

ঝলমলে রঙিন চেহারায় জহুর আহমেদের গ্যালারি

ভগ্নদশার মধ্যেই গত নভেম্বরে পাকিস্তান সিরিজে মাঠে বসে খেলা দেখেন কিছু সংখ্যক দর্শক। তবে সেই চেহারা আর নেই। নতুন চেয়ার বসেছে চট্টগ্রামের এই স্টেডিয়ামে, গ্যালারির অবস্থা এখন ঝলমলে।       
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
27 January, 2022, 07:55 pm
Last modified: 27 January, 2022, 08:05 pm

চেয়ার আছে কিন্তু বসার অবস্থা নেই। একটা ভাঙা তো আরেকটা উল্টে পড়ে আছে, বের হয়ে আছে লোহার পেরেক। কিছু কিছু গ্যালারিতে মাঝে মাঝেই চেয়ার উধাও, আবার কিছু অংশে নেই একটিও। ধাপে ধাপে বসানো সিঁড়িগুলো পড়ে আছে। আগে এখানেই বসতো দর্শকরা, কিন্তু এখন সেই সুযোগও নেই। 

উপরের বর্ণনার মতোই অবস্থা ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের। ২২ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই ক্রিকেট স্টেডিয়ামে ১০ হাজার দর্শক বসানোর অবস্থাও ছিল না। গত নভেম্বরে এই অবস্থার মধ্যেই পাকিস্তান সিরিজে মাঠে বসে খেলা দেখেছেন কিছু সংখ্যক দর্শক। তবে সেই চেহারা আর নেই। নতুন চেয়ার বসেছে চট্টগ্রামের এই স্টেডিয়ামে, গ্যালারির অবস্থা এখন ঝলমলে।       

গ্যালারিতে নতুন সাড়ে ১২ হাজার চেয়ার বসানো হয়েছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে বারি খান। তিনি বলেন, 'নতুন চেয়ার বসানোর পর স্টেডিয়ামে ১৮ হাজারের বেশি সিট রয়েছে। আগের কিছু চেয়ার ভালো আছে, সেগুলো রেখে দেওয়া হয়েছে।'

একটা সময়ে সাগরপাড়ের এই স্টেডিয়ামে কোনো চেয়ার ছিল না। তখন ধাপে ধাপে বসানো সিড়ি সদৃশ জায়গাতেই বসে খেলা দেখতেন দর্শকরা। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষে এই স্টেডিয়ামের আধুনিকায়ন করা হয়। গ্যালারির এক পাশ দোতলা করে পুরো স্টেডিয়ামে প্লাস্টিকের চেয়ার বসানো হয়।

সে সময় চেয়ারগুলো আনা হয়েছিল দেশের বাইরে থেকে। এবার গ্যালারিতে আরএফএলের চেয়ার বসানো হয়েছে। এই চেয়ারগুলো কতো বছর টেকে, তা নিয়ে শঙ্কা থাকছেই। যদিও ফজলে বারির আশা, অন্তত ১০ বছর টিকবে চেয়ারগুলো। তিনি বলেন, 'আগের চেয়ার আনা হয়েছিল দেশের বাইরে থেকে। যা টিকলো অনেক বছর। এবার দেশীয় প্রতিষ্ঠান থেকে চেয়ার নেওয়া হয়েছে। এক বছরের ওয়ারেন্টি আছে। কতদিন টিকবে, তা তো নিশ্চিত করে বলা যায় না। বছর দশেক টিকবে বলে আশা করছি।'

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মালিকানাধীন। জাতীয় ক্রীড়া পরিষদ মালিক কিন্তু ব্যবহার করে বিসিবি। নিয়ম অনুযায়ী স্টেডিয়ামের যাবতীয় সংস্কার করার কথা ক্রীড়া পরিষদের। কিন্তু এদিকে কোনো নজরই দেয়নি তারা। দীর্ঘ সময় ধরে জাতীয় ক্রীড়া পরিষদের দিকে তাকিয়ে থাকার পর বাধ্য হয়ে সংস্কারের কাজ করলো বিসিবি। 

Related Topics

টপ নিউজ

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম / গ্যালারি / নতুন চেয়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ইরানের ম্যাচে মিনাবে নিহত ১৬৮ শিশুকে স্মরণ করলেন সমর্থকরা
  • ঢাকাকে উড়িয়ে জয়ে ফিরলো তামিমের বরিশাল
  • টানা তিন জয়ে দুই ম্যাচ আগেই সিরিজ বাংলাদেশের
  • হৃদয়-জাকিরে মিললো লড়াইয়ের পুঁজি
  • সহজ জয়ে সিরিজে আরও এগিয়ে বাংলাদেশ

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net