Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
‘লিটন বাংলাদেশের মেগা স্টার হবে’

খেলা

টিবিএস রিপোর্ট
15 January, 2022, 09:30 pm
Last modified: 15 January, 2022, 09:35 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

‘লিটন বাংলাদেশের মেগা স্টার হবে’

নিউজিল্যান্ডের মাটিতে কঠিন সময় পার করতে হয় নামি-দামি ব্যাটসম্যানদেরও। সেখানেই এবার বাট হাতে অনিন্দ্য সুন্দর ব্যাটিংয়ের পসরা সাজিয়েছিলেন লিটন কুমার দাস। 
টিবিএস রিপোর্ট
15 January, 2022, 09:30 pm
Last modified: 15 January, 2022, 09:35 pm
প্রথমবারের মতো টেস্ট অধিনায়কত্ব করবেন লিটন। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের মাটিতে বড় বড় দলকে নাকানি-চোবানি খেতে দেখা যায়। বিশেষ করে ঘরের মাটিতে টেস্টে একছত্র আধিপত্য ধরে রেখেছে কিউইরা। নিউজিল্যান্ডের মাটিতে কঠিন সময় পার করতে হয় নামি-দামি ব্যাটসম্যানদেরও। সেখানেই এবার বাট হাতে অনিন্দ্য সুন্দর ব্যাটিংয়ের পসরা সাজিয়েছিলেন লিটন কুমার দাস। 

বাংলাদেশের ডানহাতি এই ব্যাটসম্যান প্রথম টেস্টের প্রথম ইনিংসে দলের দুঃসময়ে ৮৬ রানের মহাকার্যকর এক ইনিংস খেলেন। দ্বিতীয় টেস্টে কিউই পেসার ট্রেন্ট বোল্ট, টিম সাউদিদের বিপক্ষে বাংলাদেশের সব ব্যাটসম্যান যখন দিশেহারা, লিটন তখন খেলেন ১০২ রানের অসাধারণ এক ইনিংস। 

লিটনের ব্যাটিং দেখা চোখের শান্তি; এটা সব সময়ই বলেন খালেদ মাহমুদ সুজন। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের টিম ডিরেক্টরের দায়িত্ব থাকা বিসিবির এই পরিচালক এবারও লিটনে মুগ্ধ। তার মুগ্ধতা এবার এতটাই যে, জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলে দিলেন; লিটন হবে বাংলাদেশের মেগা স্টার। 

ছোটবেলা থেকেই লিটনকে দেখে আসছেন। সুজন জানালেন, বাংলাদেশ ব্যাটসম্যানের প্রথম কোচ ছিলেন তিনিই। এরপর বিভিন্ন পর্যায়ে লিটনকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে সুজনের। এবার নিউজিল্যান্ডের পেস সহায়ক উইকেটে লিটনের ব্যাটিং দেখে ভবিষ্যদ্বাণীই করে ফেললেন তিনি।

নিউজিল্যান্ড থেকে দলের চেয়ে একদিন আগে দেশে ফেরা সুজন শনিবার মিরপুরে লিটনকে নিয়ে বলেন, 'লিটনের বয়স যখন ১৩, তখন আমি মনে হয় ওর প্রথম কোচ। ছোট লিটন, প্যাড পরলেই মনে হয় ব্যাটিং প্যাড হয়ে যেত আরকি। লিটনকে তো ওই সময় থেকে দেখছি। লিটনের ব্যাটিং গুড টু ওয়াচ।'

'একেকটা মানুষ একেক রকম হয়। একেক জনের মানসিকতা একেক রকম হয়। লিটনকে পড়তে হবে, ও কী চায়, সবাই তো এক রকম না। লিটন বাংলাদেশের মেগা স্টার হবে, এটুকুই বলতে চাই শুধু। সে দারুণ খেলোয়াড়, নতুন করে বলার কিছু নেই। যে দুটি ইনিংস খেলেছে, প্রতিপক্ষ বোলারদের বোলারই মনে হয়নি।'

এবার নিউজিল্যান্ড সফরে বল হাতে ভালো করেছেন বাংলাদেশের তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন। তবে সুজন মনে করিয়ে দিলেন বাংলাদেশের বাস্তবতা, 'আমাদের টেস্টের সংস্কৃতি ফাস্ট বোলারদের পক্ষে নেই। ঢাকার মাঠে পারলে এক পেসার নিয়ে খেলি বা দুইটা। অন্যান্য দেশ ৩-৪ জন পেসার নিয়ে খেলে। এটা শুরু হবে লোকাল ক্রিকেট থেকে। ভারত রঞ্জি ট্রফিতে বিরাট পরিবর্তন আনে, এখন ওদের পাইপলাইন দেখুন। এটা আমাদের শুরু হতে পারে।' 

Related Topics

টপ নিউজ

লিটন কুমার দাস / খালেদ মাহমুদ সুজন / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net