Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
আইপিএল মেগা নিলাম: প্রথম দিনে ফ্র্যাঞ্চাইজিদের ব্যয় প্রায় ৪৬৮ কোটি রুপি

খেলা

টিবিএস ডেস্ক
25 November, 2024, 02:45 am
Last modified: 25 November, 2024, 02:53 am

Related News

  • সাবেক আইপিএল-প্রধান ললিত মোদির নাগরিকত্ব বাতিল করল ভানুয়াতু
  • আইপিএলে সাকিব-মুস্তাফিজদের দল না পাওয়ার ব্যাখ্যায় যা বললেন ফাহিম
  • আইপিএলে কেমন হলো কোন দল
  • এবারের আইপিএলে ৮ আফগান, দল পাননি বাংলাদেশের কেউ
  • ১৩ বছর বয়সেই আইপিএলে দল পাওয়া কে এই বৈভব সূর্যবংশী

আইপিএল মেগা নিলাম: প্রথম দিনে ফ্র্যাঞ্চাইজিদের ব্যয় প্রায় ৪৬৮ কোটি রুপি

সৌদি আরবের জেদ্দায় চলমান মেগা নিলামের প্রথম দিনে ৮৪ জন ক্রিকেটারের নাম তোলা হয়, দল পেয়েছেন ৭২ জন। এর মধ্যে বিদেশি ক্রিকেটার ২৪ জন। দল পাননি ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টোর মতো তারকা ক্রিকেটার।
টিবিএস ডেস্ক
25 November, 2024, 02:45 am
Last modified: 25 November, 2024, 02:53 am

আইপিএলের আগামী আসরের জন্য আয়োজিত দুই দিনব্যাপী মেগা নিলামের প্রথম দিন শেষ হয়েছে। সৌদি আরবের জেদ্দায় ৮৪ জন ক্রিকেটারের নাম তোলা হয়, দল পেয়েছেন ৭২ জন। এর মধ্যে বিদেশি ক্রিকেটার ২৪ জন। দল পাননি ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টোর মতো তারকা ক্রিকেটার। প্রথম দিনে অবিক্রিত থেকে গেছেন ১২ জন। 

সোমবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় দ্বিতীয় দিনের নিলাম শুরু হবে। চূড়ান্ত তালিকায় থাকা ৫৭৪ জন ক্রিকেটার থেকে দ্বিতীয় দিনে নিলামে তোলা হবে বাকি ৪৯০ জনকে। এর মধ্যে ১২ জন বাংলাদেশি ক্রিকেটারও আছেন। দুই দিনের নিলাম শেষে দল পাবেন সর্বোচ্চ ২০৪ জন খেলোয়াড়।

প্রথম দিনের ক্রিকেটার কেনায় ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যয়

প্রথম দিনে ৭২ জন ক্রিকেটার কিনতে ১০ ফ্র্যাঞ্চাইজি ব্যয় করেছে ৪৬৭ কোটি ৯৫ লাখ রুপি। আরটিএম (রাইট টু ম্যাচ) কার্ড ব্যবহার করা হয়েছে মোট চারবার।

দামি ক্রিকেটাররা

আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে শ্রেয়াস আইয়ারকে দলে নেয় পাঞ্জাব কিংস। কিন্তু ২০ মিনিটের মধ্যেই ২৭ কোটি রুপিতে ঋষভ পন্তকে দলে ভিড়িয়ে আইপিএলের সব রেকর্ড ভেঙে দেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ভেংকটেশ আইয়ারকেও নিয়েও কাড়াকাড়ি হয়, ২৩ কোটি ৭৫ লাখ রুপিতে পুরনো ঠিকানা কলকাতা নাইট রাইডার্সে ফিরেছেন তিনি।

১৮ কোটি রুপিতে আর্শদীপ সিংকে ধরে রেখেছে পাঞ্জাব কিংস, একই দামে তারা দলে নিয়েছে যুজবেন্দ্র চাহালকে। ১৫ কোটি ৭৫ লাখ রুপিতে গুজরাট টাইটান্সে ঠিকানা হয়েছে ইংলিশ ক্রিকেটার জস বাটলারের। শেষ মুহূর্তে নিলামে নাম দিয়ে রাজস্থান রয়্যালসে ফিরেছেন জফরা আর্চার। তাকে নিতে দলটিকে খরচা করতে হয় ১২ কোটি ৫০ লাখ রুপি। 

প্রথম দিনে কোন দল কিনেছে কয় ক্রিকেটার 

পাঞ্জাব কিংস: ১০ জন

দিল্লি ক্যাপিটালস: ৯ জন

গুজরাট টাইটান্স: ৯ জন

সানরাইজার্স হায়দরাবাদ: ৮ জন

চেন্নাই সুপার কিংস: ৭ জন

কলকাতা নাইট রাইডার্স: ৭ জন

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস: ৭ জন

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ৬ জন

রাজস্থান রয়্যালস: ৫ জন

মুম্বাই ইন্ডিয়ান্স: ৪ জন 

প্রথম দিনের দামি ১০ ক্রিকেটার

ঋষভ পন্ত- ২৭ কোটি রুপি, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস,

শ্রেয়াস আইয়ার- ২৬ কোটি ৭৫ লাখ রুপি, পাঞ্জাব কিংস

ভেংকটেশ আইয়ার- ২৩ কোটি ৭৫ লাখ রুপি, কলকাতা নাইট রাইডার্স

আর্শদীপ সিং- ১৮ কোটি রুপি, পাঞ্জাব কিংস

যুজবেন্দ্র চাহাল- ১৮ কোটি রুপি, পাঞ্জাব কিংস

জস বাটলার- ১৫ কোটি ৭৫ লাখ রুপি, গুজরাট টাইটান্স

লোকেশ রাহুল- ১৪ কোটি রুপি, দিল্লি ক্যাপিটালস

ট্রেন্ট বোল্ট- ১২ কোটি ৫০ লাখ রুপি, মুম্বাই ইন্ডিয়ান্স

জফরা আর্চার- ১২ কোটি ৫০ লাখ রুপি, রাজস্থান রয়্যালস

জশ হ্যাজলউড- ১২ কোটি ৫০ লাখ রুপি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

Related Topics

টপ নিউজ

আইপিএল মেগা নিলাম / ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • সাবেক আইপিএল-প্রধান ললিত মোদির নাগরিকত্ব বাতিল করল ভানুয়াতু
  • আইপিএলে সাকিব-মুস্তাফিজদের দল না পাওয়ার ব্যাখ্যায় যা বললেন ফাহিম
  • আইপিএলে কেমন হলো কোন দল
  • এবারের আইপিএলে ৮ আফগান, দল পাননি বাংলাদেশের কেউ
  • ১৩ বছর বয়সেই আইপিএলে দল পাওয়া কে এই বৈভব সূর্যবংশী

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net