Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
অভিবাসীদের কারণে জার্মানিকে আর নিরাপদ ভাবেন না ক্রুস

খেলা

টিবিএস রিপোর্ট
08 July, 2024, 09:20 pm
Last modified: 09 July, 2024, 02:43 pm

Related News

  • চাকরি, চিকিৎসা ও আবাসন বন্ধ করে যেভাবে অভিবাসীদের কোণঠাসা করছেন ট্রাম্প
  • গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ট্রাম্প প্রশাসনের আকস্মিক গ্রিন কার্ড নীতি পরিবর্তনে বিভ্রান্ত ও উদ্বিগ্ন অভিবাসীরা
  • ‘অবৈধ’ অভিবাসী প্রত্যাবাসনে নাগরিকত্ব যাচাই দ্রুত করতে ঢাকাকে দিল্লির আহ্বান
  • 'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

অভিবাসীদের কারণে জার্মানিকে আর নিরাপদ ভাবেন না ক্রুস

অভিবাসননীতি নিয়ে জার্মানির সমালোচনা করার পাশাপাশি বিশ্বকাপজয়ী সাবেক এই মিডফিল্ডার বলেছেন, তার মেয়ে জার্মানির চেয়ে স্পেনেই নিরাপদ। ক্রুস অভিবাসীদের জার্মানিতে স্বাগত জানিয়েছেন ঠিকই, তবে বিশাল সংখ্যক অভিবাসীদের ব্যবস্থাপনায় তার দেশের সরকার সফল হতে পারেনি বলে মনে করেন তিনি।
টিবিএস রিপোর্ট
08 July, 2024, 09:20 pm
Last modified: 09 July, 2024, 02:43 pm

ইউরো থেকে জার্মানির বিদায়ের সঙ্গে সঙ্গে বিদায় ঘটেছে টনি ক্রুসেরও। চ্যাম্পিয়ন্স লিগ জিতে ক্লাব ফুটবলের শেষটা রাজসিক হলেও ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে জার্মানি। তাই ফুটবল থেকে অবসর নেওয়ার সময়টা অম্লমধুরই লাগার কথা ক্রুসের। 

গতকাল ইনস্টাগ্রামে এক বার্তা দিয়ে আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় জানিয়েছেন ক্রুস। তবে ইউরোতে  স্পেন-জার্মানি ম্যাচের আগে ডানপন্থী হিসেবে পরিচিত একটি পডকাস্টের সঙ্গে কথা বলেছিলেন ক্রুস। 

অভিবাসননীতি নিয়ে জার্মানির সমালোচনা করার পাশাপাশি বিশ্বকাপজয়ী সাবেক এই মিডফিল্ডার বলেছেন, তার মেয়ে জার্মানির চেয়ে স্পেনেই নিরাপদ। ক্রুস অভিবাসীদের জার্মানিতে স্বাগত জানিয়েছেন ঠিকই, তবে বিশাল সংখ্যক অভিবাসীদের ব্যবস্থাপনায় তার দেশের সরকার সফল হতে পারেনি বলে মনে করেন তিনি। 

জার্মানির নিয়ন্ত্রণ হারানোর ব্যাপারে পডকাস্টে ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, 'কয়েক বছরের ব্যবধানে কিছু ব্যাপারে নিয়ন্ত্রণ হাত ফসকে গিয়েছে এবং এর কারণও আছে। আমার মতে, এর কারণটা হলো আমরা অভিবাসীদের ভিড়ে চাপা পড়ছি।' 

অভিবাসীদের বসবাসের জন্য জার্মানিকে বেছে নেওয়াকে ক্রুস স্বাগতম জানিয়েছেন। তবে তারপরই তিনি বলেছেন, 'এটা একদমই নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। আমি মনে করি, আমরা এটা ঠিকঠাক দেখভাল করতে পারিনি। এমনিতে খুবই বিষয়টা ইতিবাচক ব্যাপার, এক হাজার শতাংশ সমর্থন আছে আমার। কারণ, এটা দারুণ ব্যাপার যে মানুষ বাইরে থেকে আমাদের দেশে এসে ভালো থাকছে।'

এরপর নিজের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে ক্রুস জানান, তিনি স্পেনেই স্থায়ীভাবে থাকতে চান। অভিবাসীদের দৌরাত্ম জার্মানিকে আগের চেয়ে অনিরাপদ করে তুলেছে বলে মনে করে সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। ক্রুসের মেয়ের বয়স এখন সাত বছর। 

মেয়ে বড় হলে রাত ১১টায় জার্মানির কোনো শহরে বের না হয়ে স্পেনের কোনো শহরে বের হওয়া বেশি নিরাপদ বলে মনে করেন ক্রুস। জার্মান এই মিডফিল্ডারের মতে, জার্মানিতে ফিরে তার মেয়ে রাতে বাইরে গেলে তার ঘরে ফেরা নিয়ে শঙ্কায় থাকবেন, যে অনুভূতিটা  ১০ বছর আগেও ক্রুস অনুভব করেননি।

Related Topics

টপ নিউজ

টনি ক্রুস / জার্মানি / অভিবাসী / অভিবাসী নীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • চাকরি, চিকিৎসা ও আবাসন বন্ধ করে যেভাবে অভিবাসীদের কোণঠাসা করছেন ট্রাম্প
  • গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ট্রাম্প প্রশাসনের আকস্মিক গ্রিন কার্ড নীতি পরিবর্তনে বিভ্রান্ত ও উদ্বিগ্ন অভিবাসীরা
  • ‘অবৈধ’ অভিবাসী প্রত্যাবাসনে নাগরিকত্ব যাচাই দ্রুত করতে ঢাকাকে দিল্লির আহ্বান
  • 'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net