Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
আফগান রূপকথা থামিয়ে প্রথমবার ফাইনালে দক্ষিণ আফ্রিকা

খেলা

টিবিএস রিপোর্ট
27 June, 2024, 08:40 am
Last modified: 27 June, 2024, 09:36 am

Related News

  • আফগানিস্তানকে নিষিদ্ধ করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে

আফগান রূপকথা থামিয়ে প্রথমবার ফাইনালে দক্ষিণ আফ্রিকা

টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই, যেকোনো বিশ্বকাপেই এটি দক্ষিণ আফ্রিকার প্রথমবার ফাইনালে ওঠা। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে বারবার বিদায় নিতে হয়েছে প্রোটিয়াদের। এবার আর সুযোগ হাতছাড়া করেননি মার্করাম-ইয়ানসেনরা৷
টিবিএস রিপোর্ট
27 June, 2024, 08:40 am
Last modified: 27 June, 2024, 09:36 am

নিজেদের 'চোকার' তকমা ঝেড়ে ফেলার পথে আরেক ধাপ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে আফগানিস্তানকে উইকেটের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে প্রোটিয়ারা। আফগানদের মাত্র ৫৬ রানে গুটিয়ে দিয়ে বল ৬৭ ও নয় উইকেট হাতে রেখে জিতে নেয় এইডেন মার্করামের দল। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই, যে কোনো বিশ্বকাপেই এটি দক্ষিণ আফ্রিকার প্রথমবার ফাইনালে ওঠা। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে বারবার বিদায় নিতে হয়েছে প্রোটিয়াদের। এবার আর সুযোগ হাতছাড়া করেননি মার্করাম-ইয়ানসেনরা৷ 

অপরদিকে সেমি-ফাইনালেই শেষ হলো আফগান রূপকথা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে মাত্র ৫৬ রানে অলআউট হয়েছে রশিদ খানের দল! এই রান তাড়া করতে নেমে পাঁচ রানেই কুইন্টন ডি কককে হারায় প্রোটিয়ারা। তবে এরপর আর উইকেট পড়তে দেননি রিজা হেন্ড্রিকস ও অধিনায়ক মার্করাম। হেন্ড্রিকস ২৯ ও মার্করাম ২৩ রানে অপরাজিত থাকেন। 

একদিন আগেও উৎসবে ভাসছিল আফগানিস্তানের জনগণ। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠার কৃতিত্ব দেখিয়ে দেশের জনগণকে আনন্দের উপলক্ষ এনে দিয়েছিলেন রশিদ খান-নাভিন উল হকরা।  ফাইনালে উঠে সেই আনন্দে আরও মাত্রা যোগ করতে চেয়েছিল আফগান দল। কিন্তু দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে উঠল না তারা।

প্রথমবার বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলা আফগানিস্তানের অভিজ্ঞতাটা সুখকর হলো না। দক্ষিণ আফ্রিকার আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি আফগানদের ব্যাটিং লাইনআপ। 

বিশ্বকাপ ও টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন রানে অলআউট হয়েছে তারা। টি-টোয়েন্টিতে আগের সর্বনিম্ন ছিল ৭২, ২০১৪ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে। আর আজ আরও কম, ৫৬ রানে গুটিয়ে গেছে তাদের ইনিংস। 

আফগানিস্তানের একজন মাত্র ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। আজমতউল্লাহ করেছেন ১০ রান। দক্ষিণ আফ্রিকার বোলাররা উইকেট নিয়েছেন ভাগাভাগি করে। তিনটি করে শিকার ধরেছেন মার্কো ইয়ানসেন ও তাবরাইজ শামসি, দুটি করে উইকেট গেছে রাবাদা ও নর্কিয়ার ঝুলিতে।

Related Topics

টপ নিউজ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ / দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল / আফগানিস্তান ক্রিকেট দল / ফাইনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • আফগানিস্তানকে নিষিদ্ধ করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net