Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
ইউরোতে খেলোয়াড় সংখ্যা বাড়ানোর অনুমতি পেল দলগুলো

খেলা

টিবিএস রিপোর্ট
04 May, 2024, 05:55 pm
Last modified: 04 May, 2024, 05:58 pm

Related News

  • গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করতে উয়েফার প্রতি বিশেষজ্ঞদের আহ্বান
  • ‘ও কীভাবে মারা গেল, বলতে পারেন?’: ‘ফিলিস্তিনি পেলে’র মৃত্যুতে উয়েফার শোকপ্রকাশের ধরনে সমালোচনা সালাহর
  • রাশিয়ার জন্য বিশ্বকাপ হতে পারে যুদ্ধ বন্ধের প্রেরণা: ট্রাম্প
  • সমর্থকদের বর্ণবাদী আচরণে ইউরো খেলা সাত দেশকে শাস্তি দিলো উয়েফা
  • ইউরো ও কোপা আমেরিকার প্রাইজমানিতে ব্যবধান কতোটা

ইউরোতে খেলোয়াড় সংখ্যা বাড়ানোর অনুমতি পেল দলগুলো

আগামী ৭ জুনের মধ্যে অংশগ্রহণকারী দেশগুলোকে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। ২৪ দলের অংশগ্রহণে আসরটি ১৪ জুন শুরু হবে। ১ মাসের লড়াইয়ের পর ১৪ জুলাই বার্লিনে অনুষ্ঠিত হবে ফাইনাল। 
টিবিএস রিপোর্ট
04 May, 2024, 05:55 pm
Last modified: 04 May, 2024, 05:58 pm

দলে বেশি ফুটবলাার থাকা মানে বেশি 'অপশন'- এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে সেই সুযোগ পাচ্ছে দলগুলো। আগামী জুন-জুলাইয়ে জার্মানীতে অনুষ্ঠেয় ইউরোতে অংশগ্রহণকারী দলগুলো তাদের খেলোয়াড় সংখ্যা ২৩ থেকে বাড়িয়ে ২৬ জন পর্যন্ত করতে পারবে বলে ঘোষণা দিয়েছে উয়েফা। শুক্রবার ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

দলের সব খেলোয়াড়ের নাম টিমশিটে রাখার অনুমতি দেয়া হয়েছে। এর আগে ২০২০ ইউরোতে দলের সংখ্যা ২৬ জনের হলেও তিনজন খেলোয়াড়কে থাকতে হয়েছে মূল স্কোয়াডের বাইরে। তারা জার্সি পরার অনুমতি পাননি, এমনকি ডাগ আউটেও থাকতে পারেননি। স্ট্যান্ডে বসে ম্যাচ দেখতে হয়েছে তাদের। 

করোনা ভাইরাসের কারণে গত বছর খেলোয়াড় সংখ্যা বাড়ানো হয়। দলের মধ্যে কোভিড ছড়িয়ে পড়ার সম্ভাবনা যাচাই করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ২০২২ বিশ্বকাপে ফিফাও খেলোয়াড় সংখ্যা বাড়ানোর অনুমতি দেয়। ইউরোপীয়ান ক্লাব ফুটবল মৌসুমের মাঝামাঝিতে হওয়ায় অনেক শীর্ষ খেলোয়াড়ই বিশ্বকাপে খেলে ইনজুরিতে পড়তে পারেন, এমন ভাবনা থেকে খেলোয়াড় বাড়ানোর সিদ্ধান্ত নেয় ফিফা। 

ইউরোতে খেলোয়াড় সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তকে অবশ্য নিয়ম রক্ষা বলে মনে করেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তিনি বলেন, 'পরিসংখ্যান মতে গড়ে প্রায় সব বড় টুর্নামেন্টেই অন্তত চারজন খেলোয়াড় কোনো ম্যাচই খেলার সুযোগ পান না। এ ছাড়া দুই থেকে তিনজন খেলোয়াড় সর্বোচ্চ ১০ মিনিট করে খেলতে পারে। ২৬ জনের স্কোয়াড আমার কাছে শুধুমাত্র নিয়ম রক্ষার একটি বিষয়, এটা নিয়ে তেমন কোনো আগ্রহ আমার মধ্যে নেই।'

আগামী ৭ জুনের মধ্যে অংশগ্রহণকারী দেশগুলোকে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। ২৪ দলের অংশগ্রহণে আসরটি ১৪ জুন শুরু হবে। ১ মাসের লড়াইয়ের পর ১৪ জুলাই বার্লিনে অনুষ্ঠিত হবে ফাইনাল। 

Related Topics

টপ নিউজ

ইউরো ২০২৪ / স্কোয়াড / উয়েফা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করতে উয়েফার প্রতি বিশেষজ্ঞদের আহ্বান
  • ‘ও কীভাবে মারা গেল, বলতে পারেন?’: ‘ফিলিস্তিনি পেলে’র মৃত্যুতে উয়েফার শোকপ্রকাশের ধরনে সমালোচনা সালাহর
  • রাশিয়ার জন্য বিশ্বকাপ হতে পারে যুদ্ধ বন্ধের প্রেরণা: ট্রাম্প
  • সমর্থকদের বর্ণবাদী আচরণে ইউরো খেলা সাত দেশকে শাস্তি দিলো উয়েফা
  • ইউরো ও কোপা আমেরিকার প্রাইজমানিতে ব্যবধান কতোটা

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net