Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
‘প্রত্যাশা খুব একটা করার দরকার নেই’- বিশ্বকাপ প্রসঙ্গে শান্ত

খেলা

টিবিএস রিপোর্ট
16 April, 2024, 05:15 pm
Last modified: 16 April, 2024, 05:22 pm

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের

‘প্রত্যাশা খুব একটা করার দরকার নেই’- বিশ্বকাপ প্রসঙ্গে শান্ত

‘আমরা যেটা পারি, সে জিনিসটা করারই চেষ্টা করব। তবে আগে থেকেই অনেক আশা করছি, এবার অনেক বেশি প্রত্যাশা করছি... একটাই অনুরোধ করব, আমরা যেন এসব নিয়ে বেশি মাতামাতি না করি।’
টিবিএস রিপোর্ট
16 April, 2024, 05:15 pm
Last modified: 16 April, 2024, 05:22 pm

প্রতিপক্ষ ভেদে পরিকল্পনার ভিন্নতা থাকে। একইভাবে প্রতাশ্যার ঘুড়িতেও থাকে লাগাম। কিন্তু বিশ্বকাপ এগিয়ে এলেই যেন বাংলাদেশ দল নিয়ে প্রত্যাশার বেলুন ফুলেফেঁপে ওঠে। প্রিয় ফরম্যাট বলে ওয়ানডেতে থাকে আকাশচুম্বী আশা। টি-টোয়েন্টি বিশ্বকাপেও কম আশা করা হয় না। কিন্তু নাজমুল হোসেন শান্ত এই চর্চা থেকে বেরিয়ে আসতে চান। দর্শকদের উদ্দেশ্যে বাংলাদেশ অধিনায়কের আর্জি, তারা যেন বেশি প্রত্যাশা না রাখেন। 

গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে প্রত্যাশার শেষ ছিল না। অনেক সাবেক ক্রিকেটারই আশার কথা জানাতে গিয়ে বলেন, প্রিয় দলের পথচলাটা দারুণ হবে। কেউ কেউ বাংলাদেশকে সেমি-ফাইনালেও দেখেছেন। যদিও দেখতে হয়েছে ভিন্ন বাস্তবতা। ব্যর্থতার বৃত্তে আটকে যাওয়া বাংলাদেশ ৯ ম্যাচে মাত্র ২টি ম্যাচ জেতে। 

সর্বশেষ অভিজ্ঞতাই যেন শান্তকে অতি সাবধানী করে তুলেছে। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে দর্শকদেরও সাবধানতা মানতে বলছেন তিন ফরম্যাটেই বাংলাদেশের নেতৃত্বে থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান। মঙ্গলবার ঢাকায় একটি অনুষ্ঠানে শান্ত বলেন, 'প্রতি বছরই আমি দেখি, বিশ্বকাপের আগে এসব নিয়ে অনেক কথা হয়। প্রত্যাশা... এটা করব, সেটা করব। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের (দর্শক) কাছে, প্রত্যাশাটা খুব একটা করার দরকার নেই।'

'প্রত্যাশাটা সবার মনের ভেতরেই থাক। আপনারাও জানেন, বাংলাদেশ দল কী চায়। আমরা ক্রিকেটাররাও জানি, আমরা দলকে কতোদূর নিয়ে যেতে চাই। সবাই চায় যে, আমরা অনেক বড় কিছু করি। তবে এটা নিয়ে যখন অনেক বেশি মাতামাতি হয়, তখন আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে না। আসলে দরকার নেই। ফল যখন হবে, তখন এমনিই বোঝা যাবে।' যোগ করেন তিনি।

প্রতাশার চাপ কাঁধে চাপাতে চান না শান্ত। সব সময়ের মতো নিজেদের সবটুকু দিয়ে লড়াই করাই তার একমাত্র লক্ষ্য, 'এই দলটা যে খেলবে, এরা প্রত্যেকটা ম্যাচে জেতার জন্য ১২০ শতাংশ দেবে। এই নিশ্চয়তা আমি দিতে পারি এবং প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলবে। প্রতি বছর আমরা যখন খেলি, প্রত্যেকটা ম্যাচ অনেক আশা নিয়েই খেলি। তো আমরা যেটা পারি, সে জিনিসটা করারই চেষ্টা করব। তবে আগে থেকেই অনেক আশা করছি, এবার অনেক বেশি প্রত্যাশা করছি... একটাই অনুরোধ করব, আমরা যেন এসব নিয়ে বেশি মাতামাতি না করি।'

আগামী ১ জুন মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংক্ষিপ্ততম এই ফরম্যাটের বিশ্ব আসরটি চলবে ২৯ জুন পর্যন্ত। ২০ দলের বিশ্বকাপে বাংলাদেশ এবার 'ডি' গ্রুপে আছে। গ্রুপের বাকি চার দল হচ্ছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। ৭ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে বাংলাদেশের। 

Related Topics

টপ নিউজ

নাজমুল হোসেন শান্ত / টি-টোয়েন্টি বিশ্বকাপ / ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net