Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
রানের মালায় বিরল রেকর্ড ধনঞ্জয়া-কামিন্দুর

খেলা

টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
24 March, 2024, 03:15 pm
Last modified: 24 March, 2024, 04:59 pm

Related News

  • পাঁচদিন ধুঁকে ধুঁকে হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • আত্মাহুতি দেওয়াই পছন্দ বাংলাদেশের ব্যাটসম্যানদের!
  • উভয়সঙ্কট অবস্থায় দিশাহীন বাংলাদেশ
  • ক্যাচ মিসের রোগ বেড়েই চলেছে শান্তদের
  • ছয় হাফ সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বড় সংগ্রহ, হলো রেকর্ডও

রানের মালায় বিরল রেকর্ড ধনঞ্জয়া-কামিন্দুর

যেন রেখা টেনে রেখেছিলেন ধনঞ্জয়া-কামিন্দু, দ্বিতীয় ইনিংসেও একই পথে হাঁটলেন শ্রীলঙ্কার এই দুই ব্যাটসম্যান। দুজনই তুলে নিলেন টানা দ্বিতীয় সেঞ্চুরি, আর এতে তাদের নাম উঠলো অসাধারণ কয়েকটি রেকর্ডে। 
টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
24 March, 2024, 03:15 pm
Last modified: 24 March, 2024, 04:59 pm

ধনঞ্জয়া ডি সিলভা-কামিন্দু মেন্ডিস বনাম বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান প্রথম টেস্টে হিসাবটা এমনই দাঁড়িয়েছে। প্রথম ইনিংসে দিক হারা দলকে পথ দেখানো এই দুই ব্যাটসম্যান বড় জুটি গড়ার পথে সেঞ্চুরি করেন। যেন রেখা টেনে রেখেছিলেন, দ্বিতীয় ইনিংসেও একই পথে হাঁটলেন দুজন। দুজনই তুলে নিলেন টানা দ্বিতীয় সেঞ্চুরি, আর এতে তাদের নাম উঠলো অসাধারণ কয়েকটি রেকর্ডে। 

ধনঞ্জয়া-কামিন্দুর ব্যাটে প্রথম যে কীর্তি লেখা হলো, টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে তা খুব বেশি দেখা যায়নি। এ নিয়ে মাত্র তৃতীয়বারের তো ব্যাটসম্যানদের এমন সাফল্য দেখলো ক্রিকেট দুনিয়া। টেস্টের দুই ইনিংসেই এক দলের দুজন ব্যাটসম্যানের সেঞ্চুরি করার রেকর্ডে ধনঞ্জয়া-কামিন্দু তৃতীয়। ১০ বছর পরে এমন রেকর্ড গড়লেন কোনো দলের ব্যাটসম্যানরা। প্রথম কীর্তিটি অনেক আগের, ১৯৭৪ সালে। 

ধনঞ্জয়া-কামিন্দু বীরত্বেই প্রথম ইনিংসে ২৮০ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। ষষ্ঠ উইকেটে ২০২ রানের জুটি গড়ার পথে সেঞ্চুরি করেন তারা। কামিন্দু পান ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। দুজনই ১০২ রান করে করেন। দ্বিতীয় ইনিংসেও একই গল্প লিখলেন লঙ্কান এই দুই ব্যাটসম্যান। এবার ৬ উইকেট পড়ার পর হাল ধরেন তারা। আবারও ব্যাট হাতে শাসন করার পথে তাদের জুটি থেকে আসে ১৭৩ রান। 

১৭৯ বলে ১০৮ রান করে ধনঞ্জয়া আউট হলে ভাঙে এই জুটি। সঙ্গী হারালেও খেই হারাননি কামিন্দু। প্রবাথ জয়সুরিয়াকে এক পাশে রেখে নিজের মতো করে লড়াই চালিয়ে যাওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান ১৭০ বলে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। কামিন্দু সেঞ্চুরি ছুঁতেই রেকর্ডে নাম ওঠে তার ও ধনঞ্জয়ার।

টেস্ট ইতিহাসে এই রেকর্ডটির পাতা খোলেন চ্যাপেল ব্রাদার্স। ১৯৭৪ সালের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ইয়ান চ্যাপেল ও গ্রেগ চ্যাপেল। ২০১৪ সালে এক অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে টানা দুই সেঞ্চুরি করে এই কীর্তিতে নাম লেখান পাকিস্তানের মিসবাহ-উল-হক ও আজহার আলী। বাংলাদেশকে শাসন করে তালিকায় তৃতীয় জুটি হলেন ধনঞ্জয়া-কামিন্দু। 

জুটিরও রেকর্ড হয়েছে, এটাও টেস্ট ইতিহাসের মাত্র তৃতীয় ঘটনা। এক টেস্টে নির্দিষ্ট দুজন ব্যাটসম্যান টানা দুবার ১৫০ বা তার বেশি রানের জুটি গড়েছেন, এর আগে মাত্র দুটি ঘটনা ছিল। ১৯৩৮ সালে ইংল্যান্ডের এডি পেইন্টার ও পল গিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই রেকর্ড গড়েন। এই রেকর্ডে দুই নম্বরে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও জো বার্নস, ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসেই ১৫০ ছাড়ানো জুটি গড়েন তারা। 

জুটির রেকর্ড গড়ার মাঝে ব্যক্তিগত রেকর্ডও গড়েছেন ধনঞ্জয়া। শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার কীর্তি গড়লেন ডানহাতি এই ব্যাটসম্যান। এ ছাড়া শ্রীলঙ্কার তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন ধনঞ্জয়া। ২০০৯ সালে প্রথমবারের মতো এই রেকর্ড গড়েন তিলকারত্নে দিলশান। এই রেকর্ড কুমার সাঙ্গাকারার নাম আছে দুবার, দুটি টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন তিনি। 

ধনঞ্জয়া ও কামিন্দুর রেকর্ডের মালা গাথার ইনিংসে শ্রীলঙ্কা দাপট দেখায়, যা এখনও জারি আছে। দ্বিতীয় ইনিংসে ৯৭ ওভারে ৭ উইকেটে ৩৪৮ রান তুলেছে সফরকারী দলটি। ইতোমধ্যে ৪৪০ রানের লিয় নিয়েছে লঙ্কানরা। ক্যারিয়ারে মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমে অপ্রতিরোধ্য হয়ে ওঠা কামিন্দু ১০২ ও প্রবাথ জয়সুরিয়া ২১ রানে ব্যাটিং করছেন। 

Related Topics

টপ নিউজ

ধনঞ্জয়া ডি সিলভা / কামিন্দু মেন্ডিস / বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • পাঁচদিন ধুঁকে ধুঁকে হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • আত্মাহুতি দেওয়াই পছন্দ বাংলাদেশের ব্যাটসম্যানদের!
  • উভয়সঙ্কট অবস্থায় দিশাহীন বাংলাদেশ
  • ক্যাচ মিসের রোগ বেড়েই চলেছে শান্তদের
  • ছয় হাফ সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বড় সংগ্রহ, হলো রেকর্ডও

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net