Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
লড়াই করেও শেষ ওভারে হার বাংলাদেশের যুবাদের

খেলা

টিবিএস রিপোর্ট
17 November, 2023, 08:30 pm
Last modified: 17 November, 2023, 08:33 pm

Related News

  • হৃদয় ভাঙা হারে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের
  • পাকিস্তানকে ৩৮.১ ওভারে হারাতে পারলে সেমিতে উঠবে বাংলাদেশ
  • নেপালকে উড়িয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশের
  • ফলাফল নয়, নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করাই ল'র দলের মূলমন্ত্র
  • সুপার সিক্সে যাদের বিপক্ষে খেলবে বাংলাদেশের যুবারা

লড়াই করেও শেষ ওভারে হার বাংলাদেশের যুবাদের

তিন ম্যাচে এটি বাংলাদেশের দ্বিতীয় পরাজয়, অপরদিকে ইংলিশরা প্রথম জয়ের দেখা পেয়েছে।
টিবিএস রিপোর্ট
17 November, 2023, 08:30 pm
Last modified: 17 November, 2023, 08:33 pm

ভিজয়ওয়ারার মুলাপাড়ুতে চার দলের যুব ওয়ানডে সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১৩ রানে হেরেছে বাংলাদেশ। ৩২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন বল বাকি থাকতে ৩০৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশের যুবারা।  তিন ম্যাচে এটি বাংলাদেশের দ্বিতীয় পরাজয়, অপরদিকে ইংলিশরা প্রথম জয়ের দেখা পেয়েছে।

অষ্টম উইকেট জুটিতে ৫৫ বলে ৮৩ রান যোগ করে বড় লক্ষ্যের পেছনে ছোটা বাংলাদেশের জয়ের সম্ভাবনা জাগান পারভেজ এবং ওয়াসি। ৪৬তম ওভারের শেষ বলে পারভেজের বিদায়ে ভাঙে এই জুটি। তখনও জয়ের জন্য ২৪ বলে প্রয়োজন ছিল ৩১ রান। যা শেষ পর্যন্ত করতে পারেনি বাংলাদেশ।  

দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন অধিনায়ক আহরার। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আশিকুর রহমান এবার থামেন ৬২ রানে। শেষ দিকে আশা জাগানো পারভেজ খেলেন ৬০ রানের ইনিংস।  ইংল্যান্ডের হয়ে পাঁচ উইকেট নেন এডওয়ার্ড জ্যাক। মিচেল কিল্লির নেন তিন উইকেট। 

এদিকে আগে ব্যাট করা ইংলিশদের দুই ওপেনারকে দ্রুতই সাজঘরে ফেরায় বাংলাদেশ। চাপ সামলে তৃতীয় উইকেটে ২২২ রানের জুটি গড়েন নোয়া থেইন ও হামজা শেখ। ১৪ চার ও পাঁচ ছক্কায় ১১৯ বলে ১২৬ রানের ইনিংস খেলেন হামজা। 

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৮৮ রানে আউট হন থেইন। ১১৩ বলের ইনিংসে ৭ চারের সঙ্গে দুটি ছক্কা মেরেছেন তিনি।  বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ইকবাল হোসেন। এছাড়া মারুফ মৃধা পেয়েছেন তিনটি উইকেট। একই মাঠে আগামী সোমবার ভারত অনূর্ধ্ব-১৯ 'এ' দলের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • হৃদয় ভাঙা হারে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের
  • পাকিস্তানকে ৩৮.১ ওভারে হারাতে পারলে সেমিতে উঠবে বাংলাদেশ
  • নেপালকে উড়িয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশের
  • ফলাফল নয়, নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করাই ল'র দলের মূলমন্ত্র
  • সুপার সিক্সে যাদের বিপক্ষে খেলবে বাংলাদেশের যুবারা

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net