Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
নতুন অভিজ্ঞতার রোমাঞ্চ নিয়ে শ্রীলঙ্কা গেলেন শরিফুল

খেলা

টিবিএস রিপোর্ট
29 July, 2023, 04:35 pm
Last modified: 29 July, 2023, 04:40 pm

Related News

  • ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল ঘোষণা, ফিরলেন শরিফুল
  • শরিফুলের একাদশে না থাকার কারণ জানাল বিসিবি
  • রক্তপাত বন্ধের আহ্বান হৃদয়-শরিফুলের
  • শরিফুলকে বোলিংই দিলো না ক্যান্ডি ফ্যালকন্স
  • এলপিএলে শুরুটা ভালো হলো না হৃদয়-মুস্তাফিজের

নতুন অভিজ্ঞতার রোমাঞ্চ নিয়ে শ্রীলঙ্কা গেলেন শরিফুল

প্রথমবারের মতো বিদেশি লিগে খেলার সুযোগ, রোমাঞ্চ কাজ করলেও বাড়তি চাপ নিতে চান না শরিফুল। অভিজ্ঞতা সঞ্চয়ই একমাত্র লক্ষ্য তার। তবে জিম্বা-আফ্রো টি-টেনে তাসকিন আহমেদের পারফরম্যান্সকে অনুপ্রেরণা হিসেবে সঙ্গে রাখছেন তরুণ এই পেসার।
টিবিএস রিপোর্ট
29 July, 2023, 04:35 pm
Last modified: 29 July, 2023, 04:40 pm
শ্রীলঙ্কার বিমানে চড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেন শরিফুল। ছবি: ফেসবুক

শরিফুল ইসলাম জানতেন, একদিন না একদিন তিনি বিদেশি লিগে খেলবেন। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে যাওয়ার আগে তা জানালেন জাতীয় দলের তরুণ এই পেসার। বিদেশি লিগে ডাক মিলেছে, উচ্ছ্বাস থাকলেও এটাকে অবিশ্বাস্য মনে হচ্ছে না শরিফুলের কাছে। তবে প্রথমবারের মতো ডাক পাওয়ায় ঠিকই রোমাঞ্চ কাজ করছে জাতীয় দলের বাঁহাতি এই পেসারের মধ্যে। 

এলপিএলের চতুর্থ আসরে খেলতে শনিবার শ্রীলঙ্কা গেছেন শরিফুল। কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন ২২ বছর বয়সী এই পেসার। অবশ্য দুটি দল থেকে ডাক মেলে তার। তাসকিন আহমেদ না করে দেওয়ায় শরিফুলকে দলের ভেড়ানোর আগ্রহ দেখায় ডাম্বুলা অরাও। কিন্তু কলম্বোর সঙ্গে শেষ পর্যন্ত চুক্তি হয়েছে তার। 

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন শরিফুল। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, 'সবার জন্যই প্রথমবার যেকোনো লিগ রোমাঞ্চকর হয়। আমিও ওরকম আর কী, একটু হলেও রোমাঞ্চিত আছি। প্রথমে ওরাই (কলম্বো স্ট্রাইকার্স) আমাকে বার্তা পাঠিয়েছিল। ওখান থেকেই (ডাক পাওয়ার খবর) জেনেছি।'

এলপিএল শেষে বাংলাদেশের এশিয়া কাপ মিশনে যোগ দেবেন শরিফুল। এবারের এশিয়া কাপ পাকিস্তান ও শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে, শ্রীলঙ্কাতে হবে বেশি ম্যাচ। তাই এলপিএলে খেলার অভিজ্ঞতা এশিয়া কাপে কাজে দেবে বলে বিশ্বাস শরিফুলের, 'অবশ্যই সাহায্য করবে, কারণ উইকেট ও কন্ডিশনের সাথে মানিয়ে নিলে হয়তো (এশিয়া কাপের জন্য) ভালো একটা ধারণা পাওয়া যাবে।'

প্রথমবারের মতো বিদেশি লিগে খেলার সুযোগ, রোমাঞ্চ কাজ করলেও বাড়তি চাপ নিতে চান না শরিফুল। অভিজ্ঞতা সঞ্চয়ই একমাত্র লক্ষ্য তার, 'যখনই সুযোগ পাব, চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। ফ্র্যাঞ্চাইজি লিগে বেশিরভাগ ক্রিকেটারই যায় একটা অভিজ্ঞতা নিতে। আমি চেষ্টা করব ওই অভিজ্ঞতা নিজের ভেতরে আনার জন্য।'

জিম্বা-আফ্রো টি-টেনে দারুণ পারফরম্যান্স করেছেন তাসকিন আহমেদ। বুলাওয়ে ব্রেভসের হয়ে সাত ম্যাচে ৭.৮৫ রান খরচায় তার শিকার ১১ উইকেট। তার দল বাদ হয়ে যাওয়ার পরও সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তিন নম্বরে আছেন তাসকিন। অগ্রজের পারফরম্যান্সই শরিফুলের অনুপ্রেরণা, 'নিজের দেশের ক্রিকেটার বাইরের লিগে গিয়ে ভালো খেললে সবার কাছেই ভালো লাগে। আমার কাছে যেমন, আপনাদের কাছেও ভালো লাগারই কথা।' 

ওয়ার্কলোড বিবেচনায় তাসকিনকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি, বাকিদের মিলেছে ছাড়পত্র। শরিফুল ছাড়াও এবারের এলপিএল খেলবেন সাকিব আল হাসান, তাওহিদ হৃদয় ও মোহাম্মদ মিথুন। সাকিবের দল গল টাইটান্সের হয়ে খেলতে ইতোমধ্যে শ্রীলঙ্কা গেছেন মিথুন। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি থেকে এলপিএলে খেলতে আসবেন সাকিব। হৃদয় খেলবেন বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে।

Related Topics

টপ নিউজ

শরিফুল ইসলাম / লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল ঘোষণা, ফিরলেন শরিফুল
  • শরিফুলের একাদশে না থাকার কারণ জানাল বিসিবি
  • রক্তপাত বন্ধের আহ্বান হৃদয়-শরিফুলের
  • শরিফুলকে বোলিংই দিলো না ক্যান্ডি ফ্যালকন্স
  • এলপিএলে শুরুটা ভালো হলো না হৃদয়-মুস্তাফিজের

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net