Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
পাঁচ বছর পর ভারতকে হারালেন জ্যোতিরা

খেলা

টিবিএস রিপোর্ট
13 July, 2023, 06:05 pm
Last modified: 13 July, 2023, 06:19 pm

Related News

  • বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • রান পাহাড় গড়ে বাংলাদেশকে রেকর্ড ব্যবধানে হারালো ওয়েস্ট ইন্ডিজ
  • ডটিন ঝড়ে উড়ে গেল বাংলাদেশের মেয়েরা
  • ভারতের বিপক্ষে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
  • ব্যাটিং ব্যর্থতায় সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া বাংলাদেশের

পাঁচ বছর পর ভারতকে হারালেন জ্যোতিরা

নিজেদের মাঠে যেকোনো সংস্করণে ভারতের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয়। সব মিলিয়ে ১৬ টি-টোয়েন্টিতে তাদের বিপক্ষে বাংলাদেশের এটি তৃতীয় জয়। প্রতিবারই রান তাড়া করে জিতেছে বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
13 July, 2023, 06:05 pm
Last modified: 13 July, 2023, 06:19 pm

দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে সিরিজে সমতা ফেরানোর সুযোগ পেয়েও হাতছাড়া করেছিলেন বাংলাদেশের মেয়েরা। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ভারতকে অবশ্য সেই ভুল শুধরে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। 

রাবেয়া খানের দুর্দান্ত বোলিংয়ের পর শামিমার অসাধারণ ইনিংসের ওপর ভর করে ভারতের মেয়েদেরকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

নিজেদের মাঠে যেকোনো সংস্করণে ভারতের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয়। সব মিলিয়ে ১৬ টি-টোয়েন্টিতে তাদের বিপক্ষে বাংলাদেশের এটি তৃতীয় জয়। প্রতিবারই রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। 

২০১৮ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে জেতার পর এই প্রথম তাদেরকে হারালো বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজেও এটি বাংলাদেশের প্রথম জয়।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে বাংলাদেশকে ১০৩ রানের লক্ষ্য দেয় ভারতের মেয়েরা। রাবেয়া ও সুলতানা খাতুনের ঘূর্ণি জাদুতে সুবিধা করতে পারেননি সফরকারী ব্যাটাররা। 

টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে ১০২ রান করেন তারা। ২০ রানেই দুই ওপেনারকে হারায় ভারত। 

স্মৃতি মান্ধানাকে ইনিংসের দ্বিতীয় ওভারে ফিরিয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন সুলতানা।  চতুর্থ ওভারে আরেক ওপেনার শেফালি ভার্মাকেও ১১ রানে ফেরান অফ স্পিনার সুলতানা।

তবে তৃতীয় উইকেটে হরমনপ্রীক কৌর ও জেমিমাহ রদ্রিগেজ ৪৫ রানের জুটি গড়ে সেই চাপ সামলে নেন। ২৮ রানে জেমিমাহকে আউট করে ব্রেকথ্রু এনে দেন স্বর্ণা আক্তার। দলীয় ৯১ রানের মাথায় হরমনপ্রীতকে ফেরান ফাহিমা খাতুন। ৪১ বলে ৪০ রানে সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন ভারতের অধিনায়ক। বাংলাদেশের বোলারদের মধ্যে সুলতানা ২টি ও লেগ স্পিনার রাবেয়া ৩টি উইকেট শিকার করেছেন।

১০৪ রানের লক্ষ্য শামিমার ৪১ রানের ইনিংসের সৌজন্যে ১০ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে টপকে যায় বাংলাদেশ

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দল / বাংলাদেশ নারী ক্রিকেট দল-ভারত নারী ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • বড় বড় হারে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • রান পাহাড় গড়ে বাংলাদেশকে রেকর্ড ব্যবধানে হারালো ওয়েস্ট ইন্ডিজ
  • ডটিন ঝড়ে উড়ে গেল বাংলাদেশের মেয়েরা
  • ভারতের বিপক্ষে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
  • ব্যাটিং ব্যর্থতায় সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া বাংলাদেশের

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net