Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের আকস্মিক অবসর

খেলা

টিবিএস রিপোর্ট
06 July, 2023, 01:25 pm
Last modified: 06 July, 2023, 02:44 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের আকস্মিক অবসর

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হারের পর আজ এই ঘোষণা দিয়েছেন তামিম। 
টিবিএস রিপোর্ট
06 July, 2023, 01:25 pm
Last modified: 06 July, 2023, 02:44 pm
অধিনায়কত্ব ছেড়েছেন তামিম। ছবি: বিসিবি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হারের পর আজ বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন তামিম।

তামিমের অবসের ঘোষণা নিয়ে গুঞ্জন জোরালো হয় গতকাল রাতে। চট্টগ্রামে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ কভার করতে যাওয়া সাংবাদিকদের নিয়ে এক বিশেষ সংবাদ সম্মেলন করার ডাক দেন তামিম। অভিজ্ঞ এই ক্রিকেটার অবসর নিচ্ছেন কিনা, তখন থেকেই তামিম জল্পনা কল্পনার শুরু।

শেষ পর্যন্ত সেই ধারণাকেই সত্যি প্রমাণ করলেন তামিম। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক কান্নাজড়িত কন্ঠে বিদায় জানিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। গত বছর ১৬ জুলাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন তিনি। এখন আর কোনো আন্তর্জাতিক ম্যাচেই দেখা যাবে না তাকে। 

সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দিয়ে তামিম বলেছেন, 'আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।'

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ১৬ বছরের পথচলায় যারা সাহায্য করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তামিম। সতীর্থ, কোচ, বিসিবি, পরিবার ও সমর্থকদের কথা উল্লেখ করে তিনি বলেন, 'ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় আমার সব সতীর্থ, সব কোচ, বিসিবির কর্মকর্তাগণ, আমার পরিবার ও যারা আমার পাশে ছিলেন, নানাভাবে সহায়তা করেছেন, ভরসা রেখেছেন এবং আমার ভক্ত-সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার অবদান ও ভালোবাসায় আমি চেষ্টা করেছি সব সময় দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে।'

আন্তর্জাতিক ক্রিকেট পরবর্তী জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তামিম। বলেছেন, 'জীবনের নতুন অধ্যায়ের জন্য সবার কাছে দোয়া চাই। সবাইকে আবারও ধন্যবাদ।' 

এক নজরে তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ার: 

ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিমের। ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি কেনিয়ার বিপক্ষে দেশের হয়ে প্রথম ম্যাচ খেলেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে নিজের ঘরের মাঠে এই সংস্করণেই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেন দেশসেরা এই ওপেনার।

২৪১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ১৪টি সেঞ্চুরি ও ৫৬টি হাফ সেঞ্চুরিসহ ৩৬.৬২ গড়ে ৮ হাজার ৩১৩ রান করেছেন তামিম। রানের মতো সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতেও বাংলাদেশের মধ্যে সবার উপরে তিনি। 

৭০ টেস্টে ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ সেঞ্চুরিসহ ৩৮.৮৯ গড়ে ৫ হাজার ১৩৪ রান করেছেন তামিম। যা বাংলাদেশের মধ্যে দ্বিতীয়। সেঞ্চুরিতে বাংলাদেশের মধ্যে মুশফিকুর রহিমের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি, হাফ সেঞ্চুরিতে সাকিব আল হাসানের সঙ্গে। 

৭৮ টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরিসহ ২৪.৬৫ গড়ে তামিমের রান ১ হাজার ৭৫৮ রান। যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয়। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র সেঞ্চুরিটি তামিমের।

অধিনায়ক তামিম:

২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে দেশের হয়ে প্রথমবারের মতো অধিনায়কত্বের স্বাদ পান তামিম। নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমের চোটের কারণে ক্রাইস্টচার্চ টেস্টে নেতৃত্ব দেন তিনি। দুই বছর পর ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার সুযোগ মেলে। মাশরাফি বিন মুর্তজার চোটের কারণে ২০১৯ বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করেন তামিম। 

পরের বছরই স্থায়ীভাবে ওয়ানডের অধিনায়কত্ব পান তামিম। মাশরাফি নেতৃত্ব ছাড়লে অধিনায়কত্ব পান তিনি। অধিনায়ক হিসেবে তিন বছরের পথচলায় দারুণ সফল অভিজ্ঞ এই ওপেনার। ৩৭টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে ২১টিতে জয়ের স্বাদ পেয়েছেন তিনি। অন্তত ৫টি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া ক্রিকেটারদের মধ্যে সাফল্যের মাপকাঠিতে বাংলাদেশের সফলতম অধিনায়ক তামিমই। 

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / বাংলাদেশ ক্রিকেট দল / ওয়ানডে অধিনায়ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net