Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
মাহমুদউল্লাহর জন্য বিশ্বকাপের দরজা খোলা রেখেছেন হাথুরুসিংহে

খেলা

টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
17 March, 2023, 02:45 pm
Last modified: 17 March, 2023, 02:54 pm

Related News

  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • মাহমুদউল্লাহ-জাকেরের রেকর্ড জুটিতে বাংলাদেশের বড় সংগ্রহ 

মাহমুদউল্লাহর জন্য বিশ্বকাপের দরজা খোলা রেখেছেন হাথুরুসিংহে

মাহমুদউল্লাহর জায়গায় বিকল্প তৈরি করতে এই সিরিজে ইয়াসির আলী রাব্বি ও তৌহিদ হৃদয়কে বেছে নিয়েছে বাংলাদেশ। এ দুজনসহ পরখ করে দেখাদের মধ্যে অন্য কেউ ভালো করলে মাহমুদউল্লাহর ফেরার পথ বন্ধ হয়ে যাবে কিনা, এমন প্রশ্নের উত্তরে অবশ্য সবকিছু খোলাসা করলেন না হাথুরুসিংহে।
টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
17 March, 2023, 02:45 pm
Last modified: 17 March, 2023, 02:54 pm

ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার তিনদিন পরই ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশের। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৮ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের মুখোমুখি হচ্ছে তামিম ইকবালের দল। এই সিরিজের প্রথম দুই ম্যাচে দর্শকের ভূমিকায় মাহমুদউল্লাহ রিয়াদ, তাকে স্কোয়াডে নেওয়া হয়নি। বিসিবির পাঠানো আনুষ্ঠানিক বিবৃতিতে বিশ্রামের কথা বলা হলেও অনেকেই এটাকে বাংলাদেশ দলে মাহমুদউল্লাহর শেষ হিসেবে দেখছেন। 

যদিও চান্দিকা হাথুরুসিংহে জানালেন ভিন্ন কথা। জাতীয় দলের প্রধান কোচের ভাষ্যমতে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় ভালোভোবেই আছেন মাহমুদউল্লাহ। দল থেকে 'বাদ' পড়ে প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলতে থাকা ডানহাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যান তার সেরা সময় পেছনে ফেলে এসেছেন বলেও মনে করেন না হাথুরুসিংহে। দল ঘোষণার পর নির্বাচকদের বলা কথার সঙ্গে সুর মিলিয়ে তিনিও জানালেন, বিশ্বকাপে মাহমুদউল্লাহর জায়গায় বিকল্প তৈরি করতে এই সিরিজটা সেরা সুযোগ। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের আগেরদিন মাহমুদউল্লাহর প্রশ্নে হাথুরুসিংহে বলেন, 'আমার মনে হয় না সে তার সেরা সময়কে পেছনে ফেলে এসেছে। আমরা চেষ্টা করছি বিশ্বকাপের আগে আমাদের খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে। বিশ্বকাপের কাছাকাছি গিয়ে যদি কারও কিছু হয়ে যায়, তাহলে আমাদের হাতে যেন এমন পর্যাপ্ত খেলোয়াড় থাকে, যাদের আমরা দেখেছি এবং যাদের ওপর ভরসা করতে পারি নিজের ভূমিকা পালন করতে পারে।' 

'সেই সুযোগটিই আমরা নিতে চাই। কারণ বিশ্বকাপের আগে আর মাত্র ১৫টির মতো ওয়ানডে আছে আমাদের। আমরা তাই এমন কিছু খেলোয়াড়কে দেখতে চাইছি, যাদেরকে আমরা মনে করি যে অবদান রাখতে পারে। রিয়াদ এখনও পরিকল্পনায় আছে। আমরা এভাবেই দেখছি।' যোগ করেন লঙ্কান এই কোচ। 

মাহমুদউল্লাহর জায়গায় বিকল্প তৈরি করতে এই সিরিজে ইয়াসির আলী রাব্বি ও তৌহিদ হৃদয়কে বেছে নিয়েছে বাংলাদেশ। এ দুজনসহ পরখ করে দেখাদের মধ্যে অন্য কেউ ভালো করলে মাহমুদউল্লাহর ফেরার পথ বন্ধ হয়ে যাবে কিনা, এমন প্রশ্নের উত্তরে সবকিছু খোলাসা করলেন না হাথুরুসিংহে, 'এটার উত্তর দেওয়া খুবই কঠিন। আপনি মাহমুদউল্লাহ সম্পর্কে আমাদের ভাবনা বের করে নিতে চাচ্ছেন। রিয়াদ দলের জন্য যথেষ্ট করেছে, তার অভিজ্ঞতা অনেক। আমরা জানি তার কাছ থেকে কী পেতে পারি।'

'আমরা তাই অন্য কিছু ছেলেকে দেখতে চাই এগিয়ে আসতে, আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে। এই পর্যায়ের ক্রিকেটে তারা নিজেদের কতটা মেলে ধরতে পারে, তা পরখ করে দেখার ব্যাপার এটা। তার মানে এই নয় যে, ছেলেটা পারফর্ম করেছে মানে মাহমুদউল্লাহ ফুরিয়ে গেছে বা তার সম্ভাবনা শেষ হয়ে গেছে। সে এখনও আমাদের পরিকল্পনায় আছে।' বলেন হাথুরুসিংহে। 

Related Topics

টপ নিউজ

চান্দিকা হাথুরুসিংহে / মাহমুদউল্লাহ রিয়াদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • মাহমুদউল্লাহ-জাকেরের রেকর্ড জুটিতে বাংলাদেশের বড় সংগ্রহ 

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net