Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
‘১৫ হাজার রান করার পর এটা শোনা দুর্ভাগ্যজনক’

খেলা

টিবিএস রিপোর্ট
26 February, 2023, 07:35 pm
Last modified: 26 February, 2023, 07:40 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

‘১৫ হাজার রান করার পর এটা শোনা দুর্ভাগ্যজনক’

সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় তামিম ইকবাল। কিন্তু ফেরার আগে চোটে পড়া নিয়ে তাকে এমন প্রশ্ন শুনতে হলো, যেখানে জড়িয়ে থাকলো অবিশ্বাস, সন্দেহ।
টিবিএস রিপোর্ট
26 February, 2023, 07:35 pm
Last modified: 26 February, 2023, 07:40 pm

গত কয়েক মাসে বিশ্বকাপসহ অন্যান্য সিরিজ মিলিয়ে টি-টোয়েন্টি বেশি খেলেছে বাংলাদেশ। এই ফরম্যাট থেকে অবসর নেওয়ায় খেলা হয়নি তামিম ইকবালের। ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি চোটের কারণে। সব মিলিয়ে সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় অভিজ্ঞ এই ওপেনার। কিন্তু ফেরার আগে চোটে পড়া নিয়ে তাকে এমন প্রশ্ন শুনতে হলো, যেখানে জড়িয়ে থাকলো অবিশ্বাস, সন্দেহ। প্রশ্নকর্তার সুর বুঝতে পেরে আক্ষেপের কথাই জানালেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। 

সর্বশেষ গত বছরের আগস্টে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তামিম। গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে ফেরার কথা ছিল তার। প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিংয়ে করেন সেঞ্চুরি, কিন্তু ওই ম্যাচেই পড়েন কুঁচকির চোটে। ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান তিনি, খেলতে পারেননি টেস্ট সিরিজও। বিপিএল দিয়ে ফিরলেও আবারও চোট সঙ্গী হয়। সতর্কতা হিসেবে পরে আর ম্যাচ খেলেননি। 

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে এসেছে ইংল্যান্ড। প্রত্যাশা মতো সব কিছু যাচ্ছে, দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় তামিম। কিন্তু এই সিরিজের আগে তার সামর্থ্য, মনোবল নিয়ে উঠলো প্রশ্ন। 'বড় সিরিজের আগে তামিমের ইনজুরি হয়'- এমন আলোচনা আছে বলে রোববারের সংবাদ সম্মেলনে তামিমকে জানানো হয়।

নিজের  সম্পর্কে এমন আলোচনা আছে জেনে আক্ষেপই করলেন বাংলাদেশ অধিনায়ক। দেশসেরা এই ওপেনার বলেন, 'আমি ১৫ হাজার রান করার পরও যদি এই কথা শুনতে হয়, তাহলে এটা খুবই দুঃখজনক। খুবই দুর্ভাগ্যজনক। ১৭ বছর ধরে খেলছি। আমার ধারণা, দলের ৯০ শতাংশ ম্যাচ খেলেছি। হয়তো ১০ শতাংশ ম্যাচ খেলতে পারিনি চোটের কারণে। আমার গড় যদি ৯০ শতাংশ হয়, তাহলে আমার মনে হয় এটা দারুণ। যেহেতু ১৭ বছর ধরে খেলছি।'

এমন আলোচনা দুর্ভাগ্যজনক জানিয়ে তামিম আরও বলেন, 'সব ফরম্যাট মিলিয়ে ১৫ হাজারের কাছাকাছি রান করার পর যদি এটা শুনতে হয়, বা যে কেউ এটা বলছে বা লিখছে, খুবই দুর্ভাগ্যজনক। এটাই বলতে পারি। কোনো ক্রিকেটারই কোনো ম্যাচ মিস করতে চায় না। আপনি যেটা বললেন, তা খুবই দুর্ভাগ্যজনক। এর চেয়ে বেশি আমার আসলে কিছু বলার নেই।'

সাফল্য, খেলার ধরনসহ আরও অনেক কিছু বিবেচনায় বর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালী দল ইংল্যান্ড। ওয়ানডে ও টি-টোয়েন্টি; দুই ফরম্যাটেরই বর্তমান চ্যাম্পিয়ন ইংলিশরা। সেটাই মনে করাতে চাইলেন তামিম, 'ইংল্যান্ড সিরিজও বড় সিরিজ। আমি কেন খেলছি? ওদের পেস বোলিং আক্রমণ আরও ভালো আছে। তাহলে আমি কেন খেলছি?'

২০০৭ সালে জাতৗয় দলে অভিষেক হওয়া তামিম তিন ফরম্যাট মিলিয়ে ৩৭৪ ম্যাচে ১৪ হাজার ৮৫৭ রান করেছেন, সেঞ্চুরি করেছেন ২৫টি। রান ও সেঞ্চুরিতে তিনিই সবার উপরে। আর কারও ১৫টি সেঞ্চুরিও নেই। বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন তিনি। তামিমের অভিষেকের পর বাংলাদেশ খেলেছে ২৫৮টি ওয়ানডে, তিনি খেলেছেন ২৩১টি ম্যাচ। তার অভিষেক থেকে বাংলাদেশ খেলেছে ৮৭ টেস্ট, তামিম খেলেছেন ৬৯টি। অভিষেকের পর বাংলাদেশের খেলা ৯৪ টি-টোয়েন্টির মধ্যে তামিম খেলেছেন ৭৪টি ম্যাচ।

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net