Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
'আমার সঙ্গে কথোপকথনের জন্যই রোনালদো এখন সৌদি আরবে'

খেলা

টিবিএস রিপোর্ট
29 January, 2023, 11:30 am
Last modified: 29 January, 2023, 11:51 am

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • ৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল
  • বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ১০০ কোটি অনুসারীর মাইলফলকে রোনালদো

'আমার সঙ্গে কথোপকথনের জন্যই রোনালদো এখন সৌদি আরবে'

কদিন আগেই পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন টাকার জন্য ইউরোপ ছেড়ে অন্য কোথাও যাওয়ার ইচ্ছে নেই তার। রাতারাতি ভোল পালটে সেই রোনালদোই এখন টাকার জন্য যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল-নাসেরে।
টিবিএস রিপোর্ট
29 January, 2023, 11:30 am
Last modified: 29 January, 2023, 11:51 am
বিশ্বকাপের আগে পিয়ার্স মরগানকে বিস্ফোরক সাক্ষাৎকার দেন রোনালদো। ছবি: সংগৃহীত

পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারের পর থেকেই যেন পালটে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জীবন। তবে সেটি কতোটা ইতিবাচক, তা রোনালদোই ভালো বলতে পারবেন। সেই সাক্ষাৎকার দেওয়ার পরেই যে ইউরোপ থেকে এক প্রকার বিতারিতই হয়েছে সিআর সেভেন। 

কদিন আগেই পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন টাকার জন্য ইউরোপ ছেড়ে অন্য কোথাও যাওয়ার ইচ্ছে নেই তার। রাতারাতি ভোল পালটে সেই রোনালদোই এখন টাকার জন্য যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল-নাসেরে।

বছরে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকার চুক্তিতে রোনালদোকে দলে নিয়েছে আল-নাসের। বিশ্বকাপের আগেই রোনালদো জানিয়েছিলেন, এখনো ইউরোপের শীর্ষ সারির ফুটবল খেলার সামর্থ্য আছে তার। কিন্তু বিশ্বকাপের পর বিভিন্ন ক্লাবের দ্বারে দ্বারে ঘুরেও সুযোগ পাননি রোনালদো। 

এরপর সৌদি আরবে পাড়ি জমান সিআর সেভেন। এটিকে রোনালদোর জয় হিসেবে দেখছেন পিয়ার্স মরগান, 'রোনালদো ৩৭ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। এটা তার জন্য বরং ভালো হয়েছে।'

তার সাথে সাক্ষাৎকারে বসার ফলেই রোনালদো এমন সুযোগ পেয়েছেন বলে মন্তব্য মরগানের, 'আমার সাথে কথোপকথনের কারণেই রোনালদো এত বড় চুক্তি করতে পেরেছে। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বের হতে চেয়েছিল সে। সেটি করার পাশাপাশি রোনালদোর জন্য এই দরজা খুলে দেওয়ার কাজটি করার জন্য আমাকে দেওয়া সাক্ষাৎকারকে ধন্যবাদ দিতেই হয়।' 

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / পিয়ার্স মরগান / আল-নাসের

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • ৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল
  • বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ১০০ কোটি অনুসারীর মাইলফলকে রোনালদো

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net