Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
গ্রুপ সেরা হয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা 

খেলা

টিবিএস রিপোর্ট
18 January, 2023, 05:15 pm
Last modified: 18 January, 2023, 05:18 pm

Related News

  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • বিশ্বকাপে সবচেয়ে ‘নিপীড়িত’ দল ইরান: ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশে ক্ষুব্ধ কোচ গালেনোই 
  • ভিসার চড়া খরচে মাঠে থাকতে পারেননি মা, স্পেনকে রুখে দিয়েও কাঁদলেন কেপ ভার্দের গোলরক্ষক
  • যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সেই সোমালি রেফারিকে পুরো টুর্নামেন্ট ফি দেবে ফিফা
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু

গ্রুপ সেরা হয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা 

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বপ্নের মতো সময় কাটছে বাংলাদেশের। শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে মিশন শুরুর পর এখন পর্যন্ত হার মানেননি প্রত্যাশা-স্বর্ণারা। এবার তাদের শিকার যুক্তরাষ্ট্র।
টিবিএস রিপোর্ট
18 January, 2023, 05:15 pm
Last modified: 18 January, 2023, 05:18 pm

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশের মেয়েরা পরের ম্যাচে হারিয়ে দেয় শ্রীলঙ্কাকে। বয়সভিত্তিক পর্যায়ে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের তৃতীয় ম্যাচেও উড়লো বাংলাদেশের বিজয় কেতন। এবার তাদের শিকার যুক্তরাষ্ট্র।

বুধবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে যুক্তরাষ্ট্রকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতেই সুপার সিক্স নিশ্চিত করে ফেলেন প্রত্যাশা-স্বর্ণারা। এই ম্যাচ জয়ে 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে পরের ধাপে যাচ্ছে বাংলাদেশ। 

টস জিতে আগে ব্যাটিং করতে নামে যুক্তরাষ্ট্র। সেভাবে উইকেট না হারালেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় স্কোর গড়তে পারেনি যুক্তরাষ্ট্রের মেয়েরা। ৪ উইকেটে ১০৩ রানে শেষ হয় তাদের ইনিংস। জবাবে এদিন কিছুটা ব্যাটিং বিপর্যয়ই হয়েছে বাংলাদেশের। ১৫ বল হাতে থাকলেও এই রান পাড়ি দিতে ৫টি উইকেট পড়ে যায় বাংলাদেশের। 

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৯ রানে ওপেনার সুমাইয়া আক্তারকে হারায় তারা। ২ রান পরে আরিফা প্রত্যাশাও বিদায় নেন। সুমাইয়া ১০ ও প্রত্যাশা ৭ রান করেন। ২১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে পথ দেখাতে শুরু করেন দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার। 

এই জুটি থেকে ৩৮ রান পায় বাংলাদেশ। দলের চাপ কাটিয়ে অল্প সময়ের ব্যবধানে এই দুই ব্যাটার আউট হন। দিলারা ১৫ বলে ২টি চারে ১৭ ও স্বর্ণা ১৪ বলে ২টি চার ও একটি ছক্কায় ২২ রান করেন। অধিনায়ক দিশা বিশ্বাস ১০ রান করে আউট হলে রাবেয়া খান ও মিষ্টি সাহা দলকে জয়ের বন্দরে পৌঁছান। রাবেয়া ১৮ ও মিষ্টি ১৪ রানে অপরাজিত থাকেন। 

এর আগে ব্যাটিং করা যুক্তরাষ্ট্রের পক্ষে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন স্নিগ্ধা পাল। এ ছাড়া দিশা ধিংগ্রা ২০, ইসানি ভাগেলা ১৭ ও অধিনায়ক গীতিকা কাডালি ১৬ রান করেন। বাংলাদেশের লক্ষ্য আরও ছোট হতে পারতো, কিন্তু অতিরিক্ত রান বেশি দেওয়ায় সেটা হয়নি। এদিন অতিরিক্ত ১৯ রান দেয় বাংলাদেশ। 

ব্যাট হাতে ১০ রান করার আগে বল হাতে নেতৃত্ব দেন দিশা। বাংলাদেশ অধিনায়ক ৪ ওভারে একটি মেডেনসহ মাত্র ১৩ রানে ২টি উইকেট নিয়ে ম্যাচসেরা হন। ৪ ওভারে ১৭ রানে একটি উইকেট নেন মারুফা আক্তার। রাবেয়া উইকেট না পেলেও দারুণ বোলিং করেন, ৪ ওভারে তার খরচা ১৪ রান। 

Related Topics

টপ নিউজ

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ / নারী ক্রিকেট / বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • বিশ্বকাপে সবচেয়ে ‘নিপীড়িত’ দল ইরান: ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশে ক্ষুব্ধ কোচ গালেনোই 
  • ভিসার চড়া খরচে মাঠে থাকতে পারেননি মা, স্পেনকে রুখে দিয়েও কাঁদলেন কেপ ভার্দের গোলরক্ষক
  • যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সেই সোমালি রেফারিকে পুরো টুর্নামেন্ট ফি দেবে ফিফা
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net