Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
বীরের বেশে দেশে ফিরে ভক্তদের ভালোবাসায় সিক্ত মেসিরা

খেলা

টিবিএস রিপোর্ট
20 December, 2022, 05:10 pm
Last modified: 20 December, 2022, 05:14 pm

Related News

  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব

বীরের বেশে দেশে ফিরে ভক্তদের ভালোবাসায় সিক্ত মেসিরা

লিওনেল মেসির দল করেছে বিশ্বজয়, ১৯৮৬ বিশ্বকাপে সর্বশেষ দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরের ৩৬ বছর অপেক্ষায় কেটেছে আলবিসেলেস্তেদের। উদযাপন করার সুযোগ পায়নি আর্জেন্টিনার জনগণ। অবশেষে তারা যখন সেটি পেয়েছেন, আনন্দটা বাঁধ-ভাঙ্গা হওয়াটাই স্বাভাবিক। 
টিবিএস রিপোর্ট
20 December, 2022, 05:10 pm
Last modified: 20 December, 2022, 05:14 pm
মেসিদের বরণ করে নিতে মাঝরাতেও রাস্তায় জড়ো হয়েছেন লাখো আর্জেন্টাইন। ছবিঃ এএফপি।

৩৬ বছরের অপেক্ষা যারা ঘুচিয়েছেন, সেই নায়কদের জন্য তো ভালোবাসা উপচে পড়াটাই স্বাভাবিক। রাত ২.৩০ মিনিটে আর্জেন্টিনাকে দলকে বহন করা বিমান বুয়েন্স এইরেসের মাটি ছোঁয়ার পর থেকেই ভক্ত-সমর্থকদের উল্লাসধ্বনি শোনা যাচ্ছিল। 

লিওনেল মেসির দল করেছে বিশ্বজয়, ১৯৮৬ বিশ্বকাপে সর্বশেষ দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরের ৩৬ বছর অপেক্ষায় কেটেছে আলবিসেলেস্তেদের। উদযাপন করার সুযোগ পায়নি আর্জেন্টিনার জনগণ। অবশেষে তারা যখন সেটি পেয়েছেন, আনন্দটা বাঁধ-ভাঙ্গা হওয়াটাই স্বাভাবিক। 

সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন মেসিরা। ছবিঃ এএফপি।

সময় তাই কোনো প্রতিবন্ধকতা হতে পারেনি আর্জেন্টাইনদের কাছে। রাত ২.৩০ মিনিটেও বুয়েন্স এইরেসের রাস্তায় অপেক্ষারত ছিলেন লাখ লাখ মানুষ। সবাই যে বিশ্বজয়ী নায়কদের স্বচক্ষে দেখতে চান! অধিনায়ক লিওনেল মেসি এবং দলের কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপের ট্রফিসহ নামলেন বিমান থেকে। 

এরপর একে একে বাকি সদস্যরাও বের হয়ে এলেন। আগে থেকে প্রস্তুত করে রাখা ছাদখোলা বাসে চড়ে বসলেন সবাই। বাস এগিয়ে যেতে শুরু করে জনস্রোতের ভেতর দিয়ে। একবিন্দু জায়গাও যেন বাদ ছিল না, লাখো আর্জেন্টাইনদের গর্জনের ভেতর দিয়ে মেসি-দি মারিয়াদের বহনকারী বাসটি এগিয়ে যেতে থাকে। 

বিশ্বকাপ জেতার মুহূর্ত থেকেই উৎসব শুরু হয়েছিল আর্জেন্টিনাতে, যার গতি বেড়েছে মেসিরা দেশে ফেরার পর। তবে এই উদযাপনের যে কেবল শুরু সেটি বুঝতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। 

উৎসবের কেবল শুরু আর্জেন্টিনাতে। ছবিঃ এএফপি।

গোটা আর্জেন্টিনা যেন এই উৎসবে শামিল হতে পারে সেজন্য একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন আর্জেন্টিনা সরকার। ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদ দেওয়া দলকে ভালোবাসা দেখাতে কার্পণ্য করছেন না আর্জেন্টিনার মানুষ। 

বিশ্বচ্যাম্পিয়নদের বরণ করে নেওয়ার ধরণ আর উৎসবের মাত্রায় মেসি-দি মারিয়াদের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতার প্রকাশই যেন দেখিয়ে দিলেন আর্জেন্টাইনরা।     

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / লিওনেল মেসি / আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net