Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
‘বাঘের মতো’ খেলে সেরার মুকুট জিততে চান বাবর

খেলা

শান্ত মাহমুদ, মেলবোর্ন থেকে
12 November, 2022, 01:10 pm
Last modified: 12 November, 2022, 01:24 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

‘বাঘের মতো’ খেলে সেরার মুকুট জিততে চান বাবর

২৮ দিনের লড়াই শেষে পর্দা নামার অপেক্ষায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে আসরের সবচেয়ে কাঙ্খিত ম্যাচ ফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া। শিরোপার লড়াইয়ে ১৩ নভেম্বর ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড।
শান্ত মাহমুদ, মেলবোর্ন থেকে
12 November, 2022, 01:10 pm
Last modified: 12 November, 2022, 01:24 pm

দুঃস্বপ্নের শুরুর পর ছিটকে যাওয়ার শঙ্কা, সেমি-ফাইনাল তখন অনেক দূরের পথ পাকিস্তানের জন্য। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তান যে ছুটেছে, তাদের সামনে বাধার দেয়াল তুলতে পারেনি কেউ। সুপার টুয়েলভে তিন ম্যাচ ও সেমি-ফাইনাল; মোট চার ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। ঘুরে দাঁড়িয়ে পাকিস্তান যেভাবে খেলেছে, সেটা বাবর আজমের চোখে বাঘের মতো। ফাইনালেও এভাবে খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে চান পাকিস্তান অধিনায়ক। 

২৮ দিনের লড়াই শেষে পর্দা নামার অপেক্ষায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে আসরের সবচেয়ে কাঙ্খিত ম্যাচ ফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া। শিরোপার লড়াইয়ে ১৩ নভেম্বর ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। আগের দিন এমসিজিতে দীর্ঘ সংবাদ সম্মেলনে অনেক প্রশ্নেরই উত্তর দিয়েছেন বাবর। অনেক বিষয় নিয়ে কথা বলার ফাঁকে তিনি জানান, ঘুরে দাঁড়িয়ে দলের সবাই যেভাবে বাঘের মতো খেলেছে, ফাইনালেও অভিন্ন লক্ষ্য থাকবে তাদের।

ঘুরে দাঁড়নোর গল্প লেখার পাশাপাশি দারুণ সব জয়, ছন্দময় পথের দেখা পেয়ে গেছে পাকিস্তান। বাবরের বিশ্বাস শিরোপার লড়াইয়েও একই ছন্দে থাকবে তার দল, 'আমাদের শুরুটা ভালো ছিল না। এরপর যেভাবে দল ঘুরে দাঁড়িয়েছে, বাঘের মতোই খেলেছে সবাই। আশা করি এটা ধরে রাখব আমরা এবং যে মোমেন্টাম আমাদের আছে, তা ফাইনালেও কাজে লাগাবো।'

'গত চার ম্যাচে দল হিসেবে যেমন, ব্যক্তিগত পারফরম্যান্সও ছিল দারুণ কিছু। আগেও আমরা বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলেছি, এশিয়া কাপে ফাইনাল খেলেছি। এই ধারাবাহিকতা তাই বেশ কিছু সময় ধরেই চলছে। তবে আমাদের স্বপ্ন ট্রফি জয়ের। আমাদের নিজেদের ওপর বিশ্বাস আছে, পরস্পরের প্রতি আস্থা আছে যে আমরা পারব। ফাইনালে উঠেছি, চেষ্টা থাকবে ভালো করার।' যোগ করেন পাকিস্তান অধিনায়ক।

বিশ্বকাপের মতো আসরের ফাইনাল খেলার আগে রোমাঞ্চিত থাকেন ক্রিকেটাররা, ভয়ও কাজ করতে পারে। বাবরের যা জানালেন, তারও একই অভিজ্ঞতা হচ্ছে। প্রথমবারের মতো ফাইনাল খেলতে যাওয়া পাকিস্তানের এই অধিনায়ক বলেন, ' রোমাঞ্চ আছে। নার্ভাস খুব একটা নই। গত ৩-৪ ম্যাচে দল হিসেবে আমরা ভালো করেছি। সেই বিশ্বাস আমাদের সঙ্গী।'

ভালো করার বিশ্বাস থাকলেও চাপকে এড়িয়ে যাওয়া হচ্ছে না। ফাইনাল বলে চাপ যে থাকবে, সেটা অবলীলায় স্বীকার করে নিলেন বাবর, 'ভালো করার বিশ্বাস আছে এবং ফাইনালেও তা করতে চাই। চাপ তো আছেই। চাপ থাকবেই, তবে চাপ যতোটা কাটিয়ে উঠতে পারব, পারফর্ম করার সম্ভাবনা ততোই বাড়বে। দল হিসেবে এবং অধিনায়ক হিসেবে চাওয়া থাকবে শান্ত থাকা এবং বিশ্বাস রাখা। তাতে ফলাফল ভালো হবে আশা করি।'

সুপার টুয়েলভে সময়টা ভালো যায়নি ইংল্যান্ডের। আয়ারল্যান্ডের সঙ্গে হারসহ সেমি-ফাইনাল নিশ্চিত করার পথটা কঠিন হয়ে পড়েছিল ইংলিশদের জন্য। তারাই ফাইনালের ওঠার লড়াইয়ে ভারতকে রীতিমতো উড়িয়ে দেয়। অধিনায়ক জস বাটলার ও অ্যালেক্স হেলসের ব্যাটিং ঝড়ে ১৬৯ রানের লক্ষ্য বিনা উইকেটে পাড়ি দেয় ইংল্যান্ড। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে তারা কতোটা কঠিন হতে পারে, তা জানা আছে বাবরের। 

পাকিস্তান অধিনায়ক বলেন, 'বিশ্বের সেরা দলগুলোর একটি ইংল্যান্ড। সম্প্রতি ওদের সঙ্গে আমাদের সিরিজও হয়েছে। বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয়েছিল। অ্যালেক্স হেলস, জস বাটলার ভালো করেছে সেমিতে। অসাধারণ ইনিংস খেলেছে। তবে আমাদের চেষ্টা থাকবে সেরাটা দেওয়ার। আমাদের পেস আক্রমণ বিশ্বের সেরাগুলোর একটি। চেষ্টা থাকবে আমাদের শক্তির জায়গা ধরে রাখার এবং আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার।' 

Related Topics

টপ নিউজ

বাবর আজম / টি-টোয়েন্টি বিশ্বকাপ / ফাইনাল / মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net