Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
শিরোপা যুদ্ধে রাজাপাকসের ব্যাটে শ্রীলঙ্কার লড়াকু পূঁজি

খেলা

টিবিএস রিপোর্ট
11 September, 2022, 10:00 pm
Last modified: 12 September, 2022, 01:47 am

Related News

  • আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
  • পাকিস্তানকে চাপে রাখতে এবার এশিয়া কাপ থেকে সরে দাঁড়াল ভারত
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • ফরচুন বরিশালের টানা দ্বিতীয় নাকি চিটাগং কিংসের প্রথম

শিরোপা যুদ্ধে রাজাপাকসের ব্যাটে শ্রীলঙ্কার লড়াকু পূঁজি

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে শুরুটা ভালো না হলেও দলকে চাপ বুঝতে দেননি ভানুকা রাজাপাকসে। শ্রীলঙ্কার বাঁহাতি এই ব্যাটসম্যান চোখ ধাঁধানো এক ইনিংস খেলে দলকে এনে দিয়েছেন লড়াকু পূঁজি।
টিবিএস রিপোর্ট
11 September, 2022, 10:00 pm
Last modified: 12 September, 2022, 01:47 am

শিরোপার লড়াই বলে কথা। চাপ থাকবে, সেটাই স্বাভাবিক। এই চাপেই কিনা ব্যাটিংয়ে শ্রীলঙ্কার শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। পাকিস্তানি পেসারদের তোপে শুরুতেই দিকহারা লঙ্কানরা। তিন উইকেট হারিয়ে অন্ধকারে পড়ে যাওয়া দিলটি আলোর পথ খুঁজে পায় ভানুকা রাজাপাকসের ব্যাটে। টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালান ধনঞ্জয়া ডি সিলভা, ভানিন্দু হাসারাঙ্গারাও। তাতে লড়াকু পূঁজিই পেল শ্রীলঙ্কা। 

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ১৭০ রান তুলেছে শ্রীলঙ্কা। ঘোর সঙ্কটে পড়ে যাওয়া দলকে পথ দেখিয়ে শেষ পর্যন্ত ব্যাটিং করা বিস্ফোরক ব্যাটসম্যান রাজাপাকসে শ্রীলঙ্কার ইনিংসের সর্বোচ্চ রান করেন। অবদান রাখেন ধনঞ্জয়া, হাসারাঙ্গারাও। 

টস হেরে আগে ব্যাটিং করতে নামা শ্রীলঙ্কা প্রথম ওভারেই ওপেনার কুশল মেন্ডিসকে হারায়। পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহর বলে উপড়ে যায় এক বল মোকাবেলা করা মেন্ডিসের স্টাম্প। রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি। শ্রীলঙ্কা শুরুর চাপ কাটিয়ে উঠতে না উঠতেই পাথুম নিসাঙ্কাকে ফিরিয়ে দেন পাকিস্তানের আরেক পেসার হারিস রউফ। ১১ বলে ৮ রান করে থামেন তিনি। 

২৩ রানে ২ উইকেট হারানো শ্রীলঙ্কার বিপদ আরও বাড়ান হারিস। দুই ওভার পরই দানুশকা গুনাথিলাকাকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন তিনি। এক পাশ আগলে ব্যাট চালাতে থাকা ধনঞ্জয়ার সঙ্গে জুটি বাধেন রাজাপাকসে। চাপ কাটিয়ে এ দুজন সাবলীল ব্যাটিং শুরু করলেও জুটি বড় করতে পারেননি। 

দলীয় ৫৩ রানে বিদায় নেন ধনঞ্জয়া। ফেরার আগে ২১ বলে ৪টি চারে ২৮ রান করেন তিনি। চতুর্থ উইকেট হারিয়ে আবারও চাপ বাড়ে শ্রীলঙ্কার। কারণ একটু পরই ২ রান করা লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে ফিরিয়ে দেন পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান। যদিও উইকেট হারানোর দলকে বুঝতেই দেননি রাজাপাকসে ও হাসারাঙ্গা।

ষষ্ঠ উইকেটে ৩৬ বলে ৫৮ রানের মহাগুরুত্বপূর্ণ জুটি গড়েন তারা। দলীয় ১১৬ রানে হাসারাঙ্গার বিদায়ে ভাঙে এই জুটি। এর আগে ২১ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৩৬ রান করেন তিনি। চামিকা করুনারত্নেকে নিয়ে বাকিটা সময় দাপুটে ব্যাটিং করেন রাজাপাকসে। বাঁহাতি এই ব্যাটসম্যান ৪৫ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৭১ রানের অসাধারণ ইনিংস ইনিংস খেলেন। ১৪ বলে অপরাজিত ১৪ রান করেন করুনারত্নে। পাকিস্তানের হারিস রউফ সর্বোচ্চ ৩টি উইকেট নেন। একটি করে উইকেট পান নাসিম, হারিস ও ইফতিখার আহমেদ। 

Related Topics

টপ নিউজ

এশিয়া কাপ / ফাইনাল / পাকিস্তান-শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
  • পাকিস্তানকে চাপে রাখতে এবার এশিয়া কাপ থেকে সরে দাঁড়াল ভারত
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • ফরচুন বরিশালের টানা দ্বিতীয় নাকি চিটাগং কিংসের প্রথম

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net