Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ক্যারিবীয়দের হোয়াইওয়াশ করার লক্ষ্যে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
16 July, 2022, 08:20 pm
Last modified: 16 July, 2022, 09:05 pm

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • টিকে থাকার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাহিদ-মাহমুদউল্লাহ
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’

ক্যারিবীয়দের হোয়াইওয়াশ করার লক্ষ্যে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজে খেলা হলেও স্পিনারদের ওপর ভরসা রেখেছেন তামিম ইকবাল। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার মিশনে একাদশে চারজন স্পিনার নিয়েছে বাংলাদেশ। একমাত্র পেসার হিসেবে খেলছেন মুস্তাফিজুর রহমান।
টিবিএস রিপোর্ট
16 July, 2022, 08:20 pm
Last modified: 16 July, 2022, 09:05 pm

প্রথম দুই ওয়ানডে দারুণ গেছে বাংলাদেশের। সহজ দুই জয়ে সিরিজ জয় নিশ্চিত হয়েছে আগেই। এবার তামিম ইকবালের দলের দৃষ্টি প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করায়। সেই লক্ষ্য নিয়ে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

তিনে তিন করার মিশনের ম্যাচে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে এসেছে। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। গায়ানার প্রভিডেন্স ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় সাড়ে ৭টায় শুরু হয়েছে।

সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর তৃতীয় ও শেষ ওয়ানডেতে পরীক্ষা-নিরীক্ষা করার কথা জানিয়েছিলেন তামিম। কিন্তু দলে সেভাবে পরিবর্তন আনা হয়নি। কেবল পরিবর্তন এসেছে বাংলাদেশের একাদশে। বাদ পড়েছেন বাঁহাতি তরুণ পেসার শরিফুল ইসলাম। তার জায়গায় নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে।

দুই বছর চার মাস পর জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলছেন তাইজুল। সর্বশেষ ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে এই ফরম্যাটে খেলেন তিনি। স্পিন দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে কাবু করা বাংলাদেশ এই ম্যাচে চারজন স্পিনারকে নিয়ে মাঠে নামছে। একমাত্র পেসার হিসেবে খেলছেন মুস্তাফিজুর রহমান।

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামা ওয়েস্ট ইন্ডিজ একাদশে একটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন কাইল মেয়ার্স। তার জায়গায় একাদশে নেওয়া হয়েছে কিচি কার্টিকে। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক) মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: নিকোলাস পুরান (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেই হোপ, রভম্যান পাওয়েল, শেমার ব্রুকস, ব্র্যান্ডন কিং, কিচি কার্টি, রোমারিও শেফার্ড, কিমো পল, গুডাকেশ মটি, আলজারি জোসেফ ও আকিল হোসেন।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / ওয়ানডে সিরিজ / টস রিপোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • টিকে থাকার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাহিদ-মাহমুদউল্লাহ
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net